ভারতের প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ অগ্রাধিকার পায় : সুষমা

ঢাকা, ২৪ অক্টোবর : ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বলেছেন, ভারতের প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশ অগ্রাধিকার পায় এবং এ দু’দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে। তিনি বলেন, ভারত তার পররাষ্ট্র নীতিতে প্রতিবেশীদের অগ্রাধিকার দেয় এবং প্রতিশেীদের মধ্যে সবার আগে রয়েছে বাংলাদেশ। তিনি সোমবার রাজধানীতে ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সেরী ভবন উদ্বোধনকালে একথা বলেন। ঢাকার বারিধারার কূটনৈতিক এলাকায় ৫ একর জমির উপর এই চেন্সেরী ভবন নির্মিত হয়েছে। বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় সম্পর্ক সম্পর্কে তিনি বলেন, দু’দেশের সম্পর্ক কৌশলগত অংশিদারিত্বকে ছাড়িয়ে গেছে। ভারতের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের ৭১.৬৪ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশে ১৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।…

Read More

সাভার ও আশুলিয়ার পৃথক পৃথক স্থান থেকে ৪ জনের লাশ উদ্ধার

দিয়া : পৃথক ঘটনায় সাভার ও আশুলিয়া থেকে চার জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সাভারের লালটেক ও আশুলিয়ার পানধোয়া বাজার ও জামগড়ার চিত্রশাইল ও জিরানী এলাকা থেকে চার জনের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা ও আশুলিয়া থানা পুলিশ। এলাকাবাসী জানায় সকালে সাভারের লালটেক এলাকার ওমর ফারুকের ছেলে মিনিবাসের হেলপার সাব্বির হোসেন বাবুর লাশ ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। অন্যদিকে প্রেমে ব্যার্থ হয়ে আশুলিয়ার পানধোয়া বাজার এলাকায় নিজ বাড়িতে…

Read More

সাভারে গলফ ক্লাবের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে

সাভারে বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের এম এম ই বিভাগের সহয়তায় আবুল খায়ের স্টীল এর টেকনিক্যাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে সাভার গলফ ক্লাবের অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রকৌশল বিশ^বিদ্যালয়ের এম এম ই বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম। সেমিনারে এসময় সাভার,আশুলিয়া ও ধামরাই এলাকার সরকারী ও বেসরকারী পর্যায়ের এক’শ ৬০ জন প্রকৌশলী বৃন্দ অংশ গ্রহন করেন। আবুল খায়ের স্টীল এর এজিএম সেলর্স মার্কেটিং ম্যানেজার মাসুদ আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুল খায়ের স্টীল এর ব্যান্ড ম্যানেজার এস এম মনজরুল…

Read More

সাভারে ডাকাতির প্রস্তুতি কালে ডাকাত দলের প্রধানসহ পাঁচ জনকে আটক

সাভারে ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ পাঁচ জনকে আটক করেছে ডিবি পুলিশ। মঙ্গলবার ভোর রাতে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের জোরপুল লালন সিএনজি পাম্পের সামনে থেকে তাদেরকে আটক করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। ডিবি পুলিশ জানায় ভোর রাতে জোরপুল এলাকায় ডাকাতির প্রস্তুতি কালে আন্তঃজেলা ডাকাত দলের প্রধানসহ পাঁচ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ একটি পিকাপ ভ্যান উদ্ধার করা হয়। আটক ডাকাতরা সাভারের বিভিন্ন স্থানে ডাকাতি করতো বলেও জানান ডিবি পুলিশ। পাঁচ ডাকাতকে আটক করার বিষয়টি নিশিচত করেছেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ…

Read More

খালেদা জিয়া কক্সবাজার যাচ্ছেন রবিবার

ঢাকা, ২৪ অক্টোবর : মিয়ানমার সেনাবাহিনী ও বৌদ্ধ মিলিশিয়াদের জাতিগত নিধনযজ্ঞের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের অবস্থা দেখতে আগামী ২৯ শে অক্টোবর রবিবার কক্সবাজারের রোহিঙ্গা শিবির পরিদর্শনে যাচ্ছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। গত রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, ২৮শে অক্টোবর শনিবার কক্সবাজারের উদ্দেশে ঢাকা থেকে রওনা দেবেন বিএনপি চেয়ারপারসন। ওই দিন রাতে চট্টগ্রামে অবস্থান করবেন তিনি। পরদিন রবিবার কক্সবাজারে রোহিঙ্গা শিবির পরির্দশনে যাবেন। এর আগে খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির…

Read More

দেশের প্রতি আস্থা হারাবেন না : জয়

ঢাকা, ২৪ অক্টোবর :  প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় নিজ দেশের প্রতি আস্থা না হারাতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সোমবার রাজধানীর একটি হোটেলে আলোচনা সভায় বক্তৃতায় তিনি বলেন, ‘দেশ-বিদেশের সকল চক্রান্ত অতিক্রম করে আওয়ামী লীগ দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছে। তাই নিজ দেশের প্রতি আস্থা হারাবেন না।’ সুচিন্তা ফাউন্ডেশন ‘রাজনীতিতে সত্য-মিথ্যা : পদ্মা সেতুর অভিজ্ঞতা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে। আলোচনা সভায় প্রফেসর এ্যামিরেটাস ড. আনিসুজ্জামান, অর্থনীতিবিদ ড. ফরাস উদ্দিন এবং দৈনিক কালের কণ্ঠের সম্পাদক এবং বিশিষ্ট লেখক ইমদাদুল হক মিলনও বক্তৃতা করেন। এতে…

Read More

উত্তর কোরিয়াকে মোকাবেলার দৃঢ় অঙ্গীকার অ্যাবের

টোকিও, ২৪ অক্টোবর:  জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে দেশটির আগাম নির্বাচনে ‘ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা’ অর্জনের পর উত্তর কোরিয়াকে দঢ়ভাবে মোকাবেলার অঙ্গীকার করেছেন। সোমবার প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, তার জোট বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছে। রোববার অনুষ্ঠিত এ আগাম নির্বাচনে এমন ফলাফলের পর কট্টর জাতীয়তাবাদী এ নেতা এবার উত্তর কোরিয়াকে ‘কঠোরভাবে মোকাবেলা’র অঙ্গীকার ব্যক্ত করেন। জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র জানায়, অ্যাবের রক্ষণশীল জোট এ নির্বাচনে কমপক্ষে ৩১২টি আসনে জয় পেতে যাচ্ছে। এর মধ্যদিয়ে তিনি পার্লামেন্টের নি¤œকক্ষে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছেন। এরফলে তিনি জাপানের সামরিক শক্তি জোরদারে দেশটির শান্তিবাদী সংবিধানের প্রস্তাবিত পরিবর্তন আনতে তার কাঙ্খিত…

Read More

মন্ত্রিসভায় শেখ হাসিনা জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউট আইন অনুমোদন

ঢাকা, ২৪ অক্টোবর : দেশের তরুণদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তি গড়ে তোলার লক্ষ্যে ‘শেখ হাসিনা ন্যাশনাল ইয়ুথ ডেভেলপমেন্ট ইনস্টিটিউট আইন-২০১৭’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে এই অনুমোদন দেয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব এম শফিউল আলম বৈঠক শেষে বাংলাদেশ সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি বলেন, নতুন আইনে ইনস্টিটিউটের কর্মকান্ড পরিচালিত হবে। সরকারের অন্যান্য প্রশিক্ষণ ও একাডেমিক ইনস্টিটিউটের মত এই ইনস্টিটিউটে একটি পরিচালনা বোর্ড ও একাডেমিক কাউন্সিল গঠিত হবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, ইনস্টিটিউট বিভিন্ন সময়ে তরুণদের প্রশিক্ষণ…

Read More

কারাগারে আসামির কাছ থেকে ৪০ ভরি সোনা উদ্ধার

ঝিনাইদহ, ২৪ অক্টোবর : ঝিনাইদহ জেলা কারাগারের ধ্রবত গাইন নামে এক আসামির কাছ থেকে ৪০ ভরি ওজনের ৪টি সোনার বার উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সোনার বাজার মূল্য প্রায় ১৬ লাখ টাকা। কারাগারে বন্দি ধ্রবত গাইন মাদারীপুর জেলার রাজৈর থানার আড়ুয়াকান্দি গ্রামের সৃষ্টি ধরের ছেলে। সোমবার সকাল ৭টার দিকে কারাভ্যন্তরে এ ঘটনা ঘটে। উর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি পেতে দেরি হওয়ার কারণে যথাসময়ে কারা কর্তৃপক্ষ বিষয়টি প্রকাশ করেননি। রাত ৭টার দিকে সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত ) প্রবীর কুমার কারাগারে প্রবেশ করেন। এর সূত্র ধরে খবরটি জানাজানি হয়। কারাগারের জেলার নিজাম উদ্দীন এ…

Read More

বিপাশা-করণ যে বিজ্ঞাপন করে আলোচনায়

বিপাশা বসু গত বছর এপ্রিলে করণ সিং গ্রোভারকে বিয়ে করেন। বেশ সুখেই কাটছে তাদের সংসার। সম্প্রতি একটি কনডমের বিজ্ঞাপনে একসঙ্গে কাজ করলেন এ দম্পতি। বিজ্ঞাপনটি নিয়ে বিপাশা বসু বলেন, বিজ্ঞাপনটি সচেতনতা তৈরির জন্য নির্মিত। এটি সময়ের দাবি। কনডমের বিজ্ঞাপন করে আমি কোনো ভুল করিনি। আমি নিশ্চিত ছিলাম খুব নান্দনিকভাবেই এটি ফুটিয়ে তোলা হবে। এছাড়া এই ক্যাম্পেইনের মূল ভাবনা আমাদের আকর্ষণ করেছে। করণ সিং গ্রোভার ইনস্টাগ্রামে লেখেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনগোষ্ঠীর দেশে সেক্স ও কনডম এই শব্দ দুটি এখনো আমাদের কাছে নিষিদ্ধ। এটি ঠিক নয়। চলুন সেই বিষয় সম্পর্কে কথা বলি,…

Read More