ঢাকা, ২৫ অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে অবিলম্বে ও কার্যকর ব্যবস্থা গ্রহণে জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের প্রতি বাংলাদেশের আহ্বান পুনর্ব্যক্ত করেছেন। মঙ্গলবার জাতিসংঘ দিবস উপলক্ষে এক বাণীতে তিনি বলেন, ‘জাতিসংঘের ৭২ তম সাধারণ অধিবেশনে রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানে যে ৫টি প্রস্তাবনা বাংলাদেশের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে, তার আলোকে এই সমস্যার স্থায়ী সমাধানে জাতিসংঘ ও বিশ্ব সম্প্রদায়কে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, এবছর যখন বিশ্বব্যাপী জাতিসংঘ দিবস পালন করা হচ্ছে, ঠিক তখন মিয়ানমারে জাতিগত নির্মূল থেকে বাঁচতে কয়েক লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে।…
Read MoreMonth: October 2017
বৃহস্পতিবার আদালতে যাচ্ছেন খালেদা জিয়া
ঢাকা, ২৫ অক্টোবর : দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে বৃহস্পতিবার বকশীবাজারের বিশেষ জজ আদালতে যাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সকালে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য এ তথ্য জানান। বিএনপি নেত্রীর বিরুদ্ধে করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার বিচারকাজ চলছে বকশীবাজারের বিশেষ জজ আদালতে। গত ১৯ অক্টোবর এ আদালতে হাজিরা দেন খালেদা জিয়া। এদিন এক লাখ টাকার বেল বন্ড ও বিদেশে যাওয়ার সময় অনুমতি নেয়ার শর্তে তাকে জামিন দেন আদালত। উল্লেখ্য, ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং ২০১০ সালের ৮…
Read Moreনোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নোয়াখালী, ২৫ অক্টোবর: নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। বুধবার ভোরে সুবর্ণচর-সোনাপুর সড়কের উত্তরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সুবর্ণচরের চরবাটা ইউনিয়নের ভাংচুর গ্রামের আবদুল হাকিমের ছেলে আবুল কালাম (৪৫) ও লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরসিতা গ্রামের ইসমাইলের ছেলে জসিম উদ্দিন (২৫)। আহতদের মধ্যে চরজব্বার গ্রামের আবদুল মোতালেবের ছেলে জাহাঙ্গীরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজনকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
Read Moreটেকনাফে ইয়াবাসহ সিএনজি চালক আটক
কক্সবাজারের টেকনাফে ইয়াবা পাচারের সময় হাতে-নাতে এক সিএনজি চালককে আটক করেছে বিজিবি। এসময় পাচারের কাজে ব্যবহৃত সিএনজি ও ৩০ লাখ টাকার ইয়াবা জব্দ করা হয়। সূত্র জানায়, মঙ্গলবার রাত ৯টার দিকে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের হ্নীলা বিওপির সুবেদার মো. আতাউর রহমান সিএনজিযোগে ইয়াবার চালান পাচারের সংবাদ পেয়ে বিশেষ টহল দল নিয়ে সড়কে অবস্থান নেয়। বিজিবির উপস্থিতি টের পেয়ে সিএনজিটি রেখে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। তখন ধাওয়া করে হোয়াইক্যং বিওপি চেকপোস্টের সহায়তায় গাড়িটি থামিয়ে তল্লাশি করে ১ কার্ড ইয়াবা বড়ি, সিএনজি ও মুঠোফোনসহ নুরুল আমিন (২২) নামে ওই সিএনজির চালককে আটক করে।…
Read Moreঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা
মৌলভীবাজারের কুলাউড়ায় পারিবারিক কলহের জের ধরে ঘুমন্ত স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় শাশুড়ি-শ্যালিকা গুরুতর আহত হয়েছেন। উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের আদমপুর গ্রামে সোমবার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নাসিমা বেগম আদমপুরের তার বাবার বাড়িতে রাত ১০টার দিকে ঘুমাচ্ছিলেন। এ সময় স্বামী রফিক মিয়া ঘুমন্ত অবস্থায় তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে হত্যা করেন। বাধা দিতে গেলে শাশুড়ি হনুয়া বেগম ও শ্যালিকা মলি বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যান রফিক। উপজেলার বদনাবিল এলাকা থেকে মঙ্গলবার ভোরে রফিক মিয়াকে আটক করে পুলিশ। তিনি লোহাতুলি গ্রামের তাজুল মিয়ার ছেলে।…
Read Moreশহীদের দুরত্বে অন্তুর সঙ্গে হিমি
দূরবীন ব্যান্ডের কর্ণধার ও ভোকালিস্ট শহীদ। তার ‘এক জীবন’ গানটি দর্শকদের হূদয় ছুঁয়েছিল। তার এই গানটির মিউজিক ভিডিওর নায়ক ছিলেন মডেল ও অভিনেতা অন্তু করিম। একই গানের কারণে দু’জনই বেশ ভালো গ্রহণযোগ্যতা পেয়েছেন দর্শকদের। তবে এরপর আরও কয়েকটি শহীদের মিউজিক ভিডিওতে দেখা গেছে অন্তুকে। এবার নতুন খবর হলো, আবারও শহীদের মিউজিক ভিডিওতে মডেল হলেন অন্তু করিম। গানটির শিরোনাম, ‘দূরত্ব’। মিউজিক ভিডিওটিতে তার বিপরীতে রয়েছেন সদ্য শেষ হওয়া মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগী জান্নাতুল সুমাইয়া হিমি। নতুন এই গানটির মিউজিক ভিডিও প্রসঙ্গে শহীদ বলেন, ‘সম্প্রতি কক্সবাজার থেকে গানের মিউজিক ভিডিওটি শেষ করে…
Read Moreসৈয়দপুরে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা
নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট উড্ডয়নের সাথে সাথেই খুলে পড়ে গেল বিমানের একটি চাকা। বুধবার সকাল নয়টায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ছেড়ে আসা সকালের বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী ওঠানামার পর বিমানটি ঢাকা যাওয়ার উদ্দেশে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। চাকাটি রানওয়ের বাইরে ডোবায় পড়ে যায়। সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তেমন কিছু ঘটেনি। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ জানান, বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে এবং সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
Read Moreস্যামসাং ও এলজি ইলেক্ট্রনিক কোম্পানির সকল পণ্য বাংলাদেশেই উৎপাদিত হবে : তোফায়েল
ঢাকা, ২৪ অক্টোবর : কোরিয়ার স্যামসাং ও এলজি ইলেক্ট্রনিক কোম্পানি বাংলাদেশে যৌথ উদ্যেগে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সোমবার বাংলাদেশ সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে ঢাকায় নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত অন সিয়ং ডু সাক্ষাৎকালে বাণিজ্যমন্ত্রীকে এ বিষয়ে অবহিত করেন। বৈঠক শেষে তোফায়েল আহমেদ সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, কোরিয়ার স্যামসাং ও এলজি ইলেক্ট্রনিক কোম্পানির সকল পণ্যই এখন বাংলাদেশে উৎপাদিত হবে। তিনি বলেন, কোরিয়ান এ কোম্পানি দু’টি বাংলাদেশে বিনিয়োগের মাধ্যমে যৌথ উদ্যেগে শিল্প-কারখানা গড়ে তুলবে এবং তাদের পণ্যসমুহ এ দেশেই উৎপাদন করবে। এছাড়াও কোরিয়া বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, কোরিয়ান…
Read Moreপঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা খেলোয়াড় মনোনীত হলেন রোনাল্ডো
লন্ডন, ২৪ অক্টোবর : পঞ্চমবারের মত ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার অর্জনের কৃতিত্ব দেখিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। যদিও ভবিষ্যতে আরো দুইবার এই পুরস্কার পাবার আশাবাদ ব্যক্ত করেছেন এই পর্তুগীজ তারকা। গত মৌসুমে লা লিগা ও চ্যাম্পিয়নস ট্রফি জয় করা রিয়াল মাদ্রিদের অন্যতম সফল খেলোয়াড় ছিলেন রোনাল্ডো। সে কারনেই প্রথমবারের মত লন্ডনে অনুষ্ঠিত এই এ্যাওয়ার্ড অনুষ্ঠানে রোনাল্ডোর পাশাপাশি অধিকাংশ পুরস্কারেই ছিল রিয়ালের আধিপত্য। রিয়াল মাদ্রিদে ও পর্তুগালের হয়ে ২০১৬-১৭ মৌসুমে রোনাল্ডো ৪৮ ম্যাচে করেছেন ৪৪ গোল। এর মধ্যে রয়েছে গত ৩ জুন কার্ডিফে জুভেন্টাসের বিপক্ষে চ্যাম্পিয়নস লীগের ফাইনালে ৪-১ গোলের…
Read Moreসুপ্রিমকোর্টের বিচারপতিদের ফুলকোর্ট সভা কাল
ঢাকা, ২৪ অক্টোবর : সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে ফুল কোর্ট সভা কাল বুধবার অনুষ্ঠিত হবে। এ বিষয়ে সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (প্রশাসন) সোহাগ রঞ্জন পাল স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘নির্দেশিত হয়ে জানানো যাচ্ছে যে, আগামী ২৫ অক্টোবর বুধবার বিকেল ৪টা ১০ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে কোর্টের জাজেস লাউঞ্জে ফুলকোর্ট সভা অনুষ্ঠিত হবে’। আপিল বিভাগের প্রবীণতম বিচারপতি মো. আব্দুল ওয়াহ্হাব মিঞা প্রধান বিচারপতির কার্যভার পালনে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর এটি তৃতীয় ফুলকোর্ট সভা। এর আগে গত ১৬ অক্টোবর ও ৩ অক্টোবর…
Read More