সৈয়দপুরে উড্ডয়নের পর খুলে পড়লো বিমানের চাকা

bimanbondorনীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইট উড্ডয়নের সাথে সাথেই খুলে পড়ে গেল বিমানের একটি চাকা। বুধবার সকাল নয়টায় এ ঘটনা ঘটে।

ঢাকা থেকে ছেড়ে আসা সকালের বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। যাত্রী ওঠানামার পর বিমানটি ঢাকা যাওয়ার উদ্দেশে বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই পেছনের একটি চাকা খুলে পড়ে যায়। চাকাটি রানওয়ের বাইরে ডোবায় পড়ে যায়।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক শাহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, তেমন কিছু ঘটেনি। সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বজলুর রশীদ জানান, বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করেছে এবং সৈয়দপুর বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।

Related posts

Leave a Comment