আফগানিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে হামলা

interখোস্ত (আফগানিস্তান), ১৮ অক্টোবর ; আফগানিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে মঙ্গলবার আত্মঘাতী বোমা ও বন্দুক হামলা চালানো হয়েছে। সংঘাতপূর্ণ এ দেশে এটি ছিল সর্বশেষ হামলার ঘটনা। কর্মকর্তারা একথা জানান।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, এক আত্মঘাতী বোমা হামলাকারী প্রথমে পাকশিয়া প্রদেশের রাজধানী গার্দিজে ওই প্রশিক্ষণ কেন্দ্রের কাছে বিস্ফোরক ভর্তি একটি গাড়ি বোমার বিস্ফোরণ ঘটায়। পরে আরো অনেক হামলাকারী তাদের হাতে থাকা অস্ত্র দিয়ে হামলা চালানো শুরু করে।

 

Related posts

Leave a Comment