নাইজেরিয়ায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১০

guli-interপোর্ট হারকোর্ট, নাইজেরিয়া, ১০ অক্টোবর : নাইজেরিয়ার পোর্ট হার র্কোট শহরের একটি মার্কেটে সোমবার বন্দুকধারীদের অতর্কিত হামলায় দশজন নিহত হয়েছে।
মার্কেটের এক মাংস বিক্রেতার উদ্ধৃতি দিয়ে এএফপি জানায়, শহরের এমগবোসিমিরি এলাকার একটি মাংসের বাজারে বিকেল ৪টায় এ ঘটনা ঘটে। তিনি জানান, নিহতদের বেশিরভাগই নারী।
রিভার্স রাজ্য পুলিশ গুলিবর্ষণের বিষয়টি নিশ্চিত করে তবে কতজন হতাহত হয়েছে তা জানাতে অস্বীকার করে।

Related posts

Leave a Comment