ফের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় সুস্মিতা!

sushmita1ডেস্ক রিপোর্ট : ২৩ বছর আগে ফিলিপাইনের ম্যানিলা শহর বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে দিয়েছিল বিশ্বজয়ীর সম্মান। তখন অষ্টাদশী শ্যামলা এই সুন্দরীর মাথায় উঠেছিল বিশ্বসুন্দরীর মুকুট। আবারও সেই শহরেই ফিরে যাচ্ছেন তিনি। সেই একই প্রতিযোগিতা। কিন্তু এবার প্রতিযোগী নয়, বিচারকের বেশে।

সেদিনের অষ্টাদশী আজ ৪১। এবার তিনিই এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর আসন অলঙ্কৃত করবেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেকথা ফাঁস করলেন সুস্মিতা নিজেই। ছবি পোস্ট করে লিখলেন, ‘যে ম্যানিলা তাকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব খুশি। ’

 

মিতু/বিবি নিউজ/১২৭৮

Related posts

Leave a Comment