চট্টগ্রামে মাইক্রোবাস উল্টে আহত ৪

accidentডেস্ক রিপোর্ট :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে ৪ যাত্রী আহত হয়েছেন। আজ ভোর ৫টার দিকে সীতাকুণ্ড বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।  আহতরা হলেন, আরিফ হোসেন, মনির, কবির ও মাহবুবুর রহমান। তারা সবাই গাজীপুরের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি (ঢাকামেট্রো-ঘ-১৩-৯৫১১) গাজীপুর থেকে চট্টগ্রামে যাচ্ছিল। ভোর ৫টার দিকে সীতাকুণ্ড বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিকভাবে উল্টে যাবার খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে একটি ঘটনাস্থলে যায়। এসময় দ্রুত আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চট্টগ্রামে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন

 

 

মিতু/বিবি নিউজ/১২৭৫

Related posts

Leave a Comment