সাভারে গার্মেন্টস শ্রমিকসহ দুই জনের লাশ উদ্ধার


ষ্টাফ রিপোর্টার,২৩ ডিসেম্বর,২০২০(বিবিনিউজ):পৃথক ঘটনায় সাভারে এক গার্মেন্টস শ্রমিকসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে তাদের লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে,সকালে সাভারের বিনোদবাইদ এলাকার একটি ভাড়া বাড়িতে ঘরের সিলিং ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় স্থানীয় একটি পোশাক কারখানার শ্রমিক কাকলী বেগমকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করেছে। এঘটনায় নিহতের স্বামী পোশাক শ্রমিক আসাদ মিয়াকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।
অন্যদিকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে বিপ্লব দাস নামের (১৪) এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে,রাতে ধামরাইর সুয়াপুর রৌহা সড়কে অজ্ঞান অবস্থায় ওই কিশোরকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। নিহত ওই কিশোর সুয়াপুর এলাকার কার্তিক মনি দাসের ছেলে। পরে খবর পেয়ে পুলিশ নিহত দুই জনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।
এবিষয়ে সাভার মডেল থানার এস আই ইমরান বলেন,কিভাবে ওই দুই জনের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment