সাভারে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত

স্টাফ রিপোর্টার, ০৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): শিক্ষকের কণ্ঠস্বর শিক্ষার নতুন সামাজিক অঙ্গীকার,এই প্রতিপাদ্য সামনে রেখে ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশন, সাভার ঢাকা-এর পক্ষ থেকে সাভারে বিশ্ব শিক্ষক দিবস ২০২৪ পালিত হয়েছে। উক্ত শিক্ষক দিবসের সভাপতিত্ব করেন ফেডারেশন অব কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম জিতু। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভারের সাবেক এমপি ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সাভার মডেল কলেজের অধ্যক্ষ জনাব তৌহিদ হোসেনসহ আরো অনেকে।
শিক্ষকরা সাভার মডেল মসজিদের সামনে থেকে একটি আনন্দ র‌্যালি বের করেন। র‌্যালিটি ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার উপজেলা চত্বরে এসে শেষ হয়। র‌্যালির পর সাভার উপজেলা চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Related posts

Leave a Comment