সাভারে ডাচ্-বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের বিজনেস রিভিউমিটিং অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, ০৫ অক্টোবর ২০২৪(বিবিনিউজ): ঢাকার সাভারে ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এজেন্ট ব্যাংকিংয়ের বিজনেস রিভিউমিটিং অনুষ্ঠিত । এজেন্ট ব্যাংকিং সেবা সাধারন মানুষের কাছে পৌছে দেয়া ও সেবা বাড়ানো এবং এজেন্ট শাখা গুলো একাউন্ট ডিপোজিট ,লোন বাড়ানো ও কর্মদক্ষতা বৃদ্ধিসহ উন্নয়নের লক্ষ্যে ৩ মাস পর পর এ ধরনের রিভিউ মিটিং অনুষ্টিত হয়ে আসছে।

মাষ্টার এজেন্ট জিম টেলিকম-২ এর মালিক বিশিষ্ট ব্যবসায়ী নাঈম ইসলাম মুক্তার উদ্দোগ্যে এজেন্ট মালিকদের উন্নয়নের লক্ষ্যে কোয়ালিটি একাউন্ট -বেশী ডিপোজিট-বেশী ইনকাম নামে ৩ মাস ব্যাপী ক্যাম্পেইন ২০২৪ ঘোষনা করেছেন। এতে ৩টি আকর্ষনীয় পুরস্কার প্রদান করা হবে।

আলোচনা সভায় মাষ্টার এজেন্ট জিম টেলিকম-২ এর মালিক নাঈম ইসলাম মুক্তার সভাপতিত্বে বক্তব্য রাখেন,প্রধান অতিথি সিরিয়ার রিজিওনাল হেড বিশ্বজিৎ দেবনাথ , অতিথি ,এরিয়া অফিস ইনচার্জ এসসিএম কুদরত-ই-ইলাহী, ঢাকা ইপিজেড সিনিয়র এরিয়া ম্যানেজার রমেশ চন্দ্র রায়, এরিয়া ম্যানেজার সাভার শফিকুল ইসলাম,সিনিয়র সেলস ম্যানেজার মোঃ আবু বক্কর সিদ্দীক, সিনিয়র সেলস ম্যানেজার মোঃ মুতাসিম বিল্লাহ, সিনিয়র সেলস ম্যানেজার রেজোয়ানা সুলতানা রাফি,এরিয়া ম্যানেজার মার্চেন্ট রকেট সোহরাব হোসেন,ট্রেনিং মার্কেটিং অফিসার মোঃ সুলতান মাহমুদ,সিও ট্রেলার আপেল মাহমুদ,এআরও উজ্জল সরকার, এআরও ইসরাইল হোসেন, এআরও সোহেল রানা, এআরও সুফিয়া আক্তার সুফি ও ব্যাংক কলোনীর হোপ বিজনেস সেন্টার এজেন্ট শাখার সিইও সিনিয়র সাংবাদিক শেখ বাশার প্রমূখ।

এছাড়া এজেন্ট মালিকদের বিভিন্ন সমস্যার উপর উত্তর দেন প্রধান অতিথি সিরিয়ার রিজিওনাল হেড বিশ্বজিৎ দেবনাথ। সভায় এরিয়া অফিসের কর্মকর্তা এবং এজেন্ট মালিক, মালিক প্রতিনিধি ও ম্যানেজারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Related posts

Leave a Comment