সাভারে পেঁপের বাম্পার ফলন


ষ্টাফ রিপোর্টার,১৯ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ): সাভারে পেঁপে চাষ করে স্বাবলম্বী হয়েছেন অনেক বেকার কৃষক। ফলন ভাল ও লাভবান বেশী হওয়ায় এ উপজেলায় পেঁপে চাষে নতুন করে ঝোকছেন অনেক বেকার ।
জানা যায় সাভারের বনগাঁও ইউনিয়নের সাধাপুর গোপেরবাড়ি এলাকায় কয়েক বিঘা পরিত্যক্ত জমিতে পেঁপে চাষ করেন মোসলেম উদ্দিন নামের এক প্রান্তিক কৃষক। লাল ও উর্বর মাটি হওয়ায় এবার তার বাগানে পেঁপের বাম্পার ফলন হয়েছে। ফরমালিনমুক্ত ও সুস্বাদু পেঁপে হওয়ায় বাগান থেকেই মানুষ পেঁপে কিনে নিয়ে যাচ্ছে। পাকা পেঁপে ১০০ টাকা ও কাঁচা পেঁপে ৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সাভার উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভয়াবহ বন্যায় কৃষি ফসলী জমি নষ্ট হলেও এ এলাকার ফসলি জমি উচু মাটিতে হওয়ায় সেখানে বন্যার পানি প্রবেশ করেনি।
পেঁপে চাষী মোসলেম উদ্দিন বলেন,এবার তিনি পঞ্চাশ হাজার টাকা খরচ করে কয়েক বিঘা জমিতে পেঁপে চাষ করেছেন। প্রতিটি পেঁপের গাছে ৩০ থেকে চল্লিশ কেজি করে পেঁপে ধরেছে। একেটি পেঁপে দুই থেকে তিন কেজি করে ওজনের হয়েছে। এবার খরচ বাবদ তার চার লক্ষ টাকা লাভবান হবে বলে তিনি জানিয়েছেন তিনি। সুস্বাদু ও ফরমালিক ম্ক্তু হওয়ায় বাগান থেকেই মানুষ পেঁপে কিনে নিয়ে যাচ্ছে। এছাড়া সেখানে পেঁপের পাশাপাশি তিনি পেঁপে বাগানে মরিচ,হলুদ ও সাগর কলাও চাষ করেছেন।

সাভার উপজেলা কৃষি অফিস থেকে পেঁপে চাষীদের সবধরণের সহযোগী দেওয়া হচ্ছে কৃষকদের মাঝে।

Related posts

Leave a Comment