২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ৫৮, মৃত্যু ৩

১১ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনায় দেশে ২৪ ঘন্টায় আরও ৫৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৮২ জনে। এ ছাড়া গত ২৪ ঘন্টায় আরও ৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩০ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে যুক্ত হয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক আজ এ তথ্য জানান। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এসময় যুক্ত হন অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ ও বাসা থেকে যুক্ত হয়ে রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা…

Read More

বিশ্বজয়ী অনুর্ধ্ব -১৯ ক্রিকেটারদের সাথে করোনা ফান্ড গঠনে এগিয়ে এলেন সাকিব

ষ্টাফ রিপোর্টার ১০ এপ্রিল,২০২০(বিবিনিউজ): সাভারের সাকিব ,অনুর্ধ্ব -১৯ দলের হয়ে বিশ্বকাপ জয়ী হতে না পারলেও মনে প্রাণে তিনি বিশ্বজয়ী।ছোট কাধেই বড় দায়িত্ব নেয়া শিখে গেছেন তিনি। যার বহিঃপ্রকাশ পেল এবার বিশ্বজয়ী অনুর্ধ্ব -১৯ ক্রিকেটারদের করোনা ভইরাস এর ফান্ডগঠনের সাথে যুক্ত হয়ে । ইতিপূর্বে অনুর্ধ্ব -১৯ ক্রিকেটারদের অংশ ছিলেন সাভারের এই সাকিব।দেশের এই অবস্থায় দুঃস্থদের সহায়তায় পুরুষ ও নারী জাতীয় দলের অনেক ক্রিকেটারই এগিয়ে এসেছেন। এবার এগিয়ে এলেন যুব দলের সাভারের সাকিবও। পেসার শেখ জুবায়ের হাসান সাকিব বলেন, অনেক ছোট বেলা থেকে শখ ছিল যে, যেকোন পরিস্থিতিতে ,যেকোন দুঃসময়ে, যেকোন অবস্থাতে…

Read More

ছুটি বাড়ছে ২৫ এপ্রিল পর্যন্ত

১০ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের কারণে সরকারি ছুটির মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এবার ছুটির মেয়াদ আরও ১১ দিন বাড়ানো হচ্ছে। ফলে সাধারণ ছুটির মেয়াদ বেড়ে ২৫ এপ্রিল হবে। অবশ্য এখনো এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়নি।এবার নিয়ে চতুর্থবারের মতো সরকারি ছুটি বাড়ানো হচ্ছে। আজ শুক্রবার দুপুরে ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ২৫ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে। করোনাভাইরাসের প্রভাবে প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেওয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়।…

Read More

পবিত্র শবে বরাত পালিত

১০ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহান আল্লাহর রহমত কামনায় নফল ইবাদত-বন্দেগীর মাধ্যমে পবিত্র শবে বরাত পালিত হয়েছে। ধর্মপ্রাণ মুসলমানগণ বৃহস্পতিবার দিবাগত রাতে নফল ইবাদত-বন্দেগীর মাধ্যমে মহান আল্লাহর রহমত কামনা করেন। পবিত্র শবে বরাত উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী প্রদান করেন। করোনা ভাইরাসের কারণে ঘরে বসেই ইবাদত বন্দেগী করার জন্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আহ্বান জানান। এ উপলক্ষে বাংলাদেশ বেতার ও টেলিভিশনসহ গণমাধ্যম বিশেষ অনুষ্ঠান প্রচার করে। দৈনিক পত্রিকাসমূহ পবিত্র শবে বরাতের ওপর বিশেষ নিবন্ধ প্রচার করে। বিশ্বব্যাপী করোনা…

Read More

করোনায় নতুন আক্রান্ত ৯৪,সর্বোচ্চ মৃত্যু ৬

১০ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : করোনায় দেশে একদিনে সর্বোচ্চ ৬ জন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৭ জনে। গত ২৪ ঘন্টায় দেশে আরও ৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা দাঁড়ালো ৪২৪ জনে। স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সম্পর্কে নিয়মিত হেলথ বুলেটিনে আজ এ তথ্য জানান রোগতত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তিনি নিজ বাসা থেকে অনলাইনে যুক্ত হন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) ডা. সানিয়া তাহমিনা জোহরা এ সময় উপস্থিত ছিলেন। তিনিও করোনা পরিস্থিতি নিয়ে বিভিন্ন তথ্য…

Read More

২৪ ঘণ্টা সেবা দিতে প্রস্তুত ৬৯ বেসরকারি হাসপাতাল:এনামুর রহমান

০৯ এপ্রিল ,২০২০(বিবিনিউজ):করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতিতে মানুষের সহায়তায় দেশের ৬৯টি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ২৪ ঘণ্টা প্রস্তুত আছে। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস-সংক্রান্ত ব্রিফিংয়ে যুক্ত হয়ে এ কথা বলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান। আজকের এ ব্রিফিংয়ের পর প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ‘জনগণ একটু বিভ্রান্তিতে ছিল। আজ সকালে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডেকে এই অ্যাডভাইস করা হয় যেন আমরা চিকিৎসা দেওয়ার বিষয়টি জানাই। এ ঘোষণা দিলে সবাই আসবে।’ এনামুর রহমান বলেন, ‘আজ আমাদের বলা হয়েছে, পরবর্তীতে যদি সংক্রমণের সংখ্যা বাড়ে, তবে তখন আমাদের হাসপাতালগুলো ব্যবহার করা হবে। আমরা বলেছি…

Read More

প্রধানমন্ত্রীর হুঁশিয়ারির পরও ত্রাণ বিতরণে অনিয়ম-দুর্নীতি

০৯ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):করোনাভাইরাস দুর্যোগে বাংলাদেশে লকডাউনের মধ্যে কর্মহীন মানুষ এবং দরিদ্র জনগোষ্ঠীকে খাদ্য সহায়তা দেয়ার ক্ষেত্রে দুনীতি, অনিয়ম বা বিশৃঙ্খলা এখনো থামানো যায়নি। হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরে যে চাল দেয়া হচ্ছে, কিন্তু বেশ কয়েকটি এলাকায় সেই চাল নিয়ে দুর্নীতির দায়ে ক্ষমতাসীন আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের কয়েকজন নেতার জেল-জরিমানা হওয়ার খবর পাওয়া গেছে।অন্যদিকে লকডাউন চলার দ্বিতীয় সপ্তাহের শেষে এসেও সারাদেশে দরিদ্র এবং কর্মহীন মানুষকে ত্রাণ সহায়তা দেয়ার জন্য তালিকা তৈরির কাজই শেষ হয়নি। কর্মকর্তারা বলেছেন, দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়ে ত্রাণ বিতরণে একটা সমন্বয় করার চেষ্টা তারা করছেন।দেশের উত্তরাঞ্চলীয়…

Read More

২৪ ঘন্টায় করোনায় শনাক্ত ১১২, মৃত ১

০৯ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):দেশে এক দিনের ব্যবধানে করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্তের সংখ্যা দ্বিগুণেরও বেশি হয়েছে। গত ২৪ ঘণ্টায় আরও ১১২ জন ব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন। মারা গেছেন একজন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৩৩০। গতকাল বুধবার আক্রান্তের সংখ্যা ছিল ৫৪। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। আজ স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় করোনাভ্ইারাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।আজ অনলাইন ব্রিফিংয়ে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) সানিয়া তাহমিনা। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় এক হাজার ৯৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে।…

Read More

আজ পবিত্র শবে বরাত

৯ এপ্রিল, ২০২০ (বিবিনিউজ) : আজ পবিত্র শবে বরাত। ধর্মপ্রাণ মুসলমানরা মহান আল্লাহর রহমত কামনায় আজ রাতে নফল ইবাদত-বন্দেগী করবেন। যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। হিজরি বর্ষের শাবান মাসের ১৪ তারিখে দিবাগত রাতটিকে মুসলমানগণ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানগণ এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত বন্দেগীর মাধ্যমে অতিবাহিত করেন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী…

Read More

ভিয়েতনামে করোনায় মৃত্যু শূন্য ও আক্রান্ত কম

০৮ এপ্রিল, ২০২০(বিবিনিউজ):বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ ৭ এপ্রিল মঙ্গলবার দেওয়া তথ্যমতে, ভিয়েতনামে করোনাভাইরাসে কোনো ব্যক্তি এখন পর্যন্ত মারা যায়নি। যেখানে এর প্রতিবেশী চীনসহ এশিয়ার দেশগুলোয় করোনায় আক্রান্ত রোগীর মৃত্যু চিকিৎসক, সাধারণ মানুষ ও সরকারগুলো ভাবিয়ে তুলেছে, সেখানে ভিয়েতনাম কী করে করোনা সংক্রমণ প্রতিরোধ করে রেখেছে এবং আক্রান্ত রোগীদের মৃত্যু শূন্যের কোঠায় ধরে রেখেছে, সেটাই আশ্চর্যের। গণমাধ্যমগুলোর তথ্যমতে, ভিয়েতনাম সরকারিভাবে স্বাস্থ্য খাতের বিনিয়োগ ও রোগের চিকিৎসার চেয়ে রোগ প্রতিরোধ করার যে কর্মসূচি বহুদিন ধরে চর্চা করে আসছে করোনাভাইরাস প্রতিরোধ সেটি বড় ঢাল হিসেবে কাজ করেছে। আর…

Read More