সাভারের আশুলিয়ায় অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

সাভার,১ এপ্রিল,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাসের কারণে আশুলিয়াা ইউনিয়ন এর বিভিন্ন গ্রামে কর্মহীন হয়ে পড়া প্রায় পাঁচ হাজার অসহায় ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে আশুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাব উদ্দিন মাদবর ও ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যদের নিজস্ব অর্থায়নে দেওয়া এ ত্রাণ সামগ্রী বিতরণ করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। এ সময় সাভার উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাসিনা দৌলা, সাভার উপজেলা পরিষদেরভাইস চেয়ারম্যান শাহাদাৎ হোসেন খানসহ ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যরা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিতরণ করা ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে দশ কেজি চাল দুই কেজি আলু দুই কেজি পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য।

Related posts

Leave a Comment