বাইকের সাইলেন্সার পাইপ থেকে অর্ধকোটি টাকার ইয়াবা উদ্ধার: আটক-১

yeaba-tablet-মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের ভেতর কৌশলে লুকিয়ে ইয়াবা পাচারের সময় অভিযান চালিয়ে ৫৫ লাখ টাকার ১১ হাজার পিস ইয়াবা জব্দ করেছে র‌্যাব-৭। ২২ এপ্রিল রোববার রাত ১১টায় নগরীর কর্ণফুলী থানার চরফরিদ, চরলক্ষ্যা হজরত তৈয়ব শাহ সিএনজি লিমিটেডের সামনে চেকপোস্ট বসিয়ে মোটর সাইকেল তল্লাশি চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়।
র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক মিমতানুর রহমান জানান, কিছু মাদক ব্যবসায়ী পটিয়া থেকে মোটরসাইকেলে ইয়াবার একটি চালান চট্টগ্রাম শহরে নিয়ে আসছিল। গোপনে এ সংবাদ পেয়ে গত রাত কাল রাত ১১টায় স্কোয়াড্রন লিডার শাফায়াত জামিল ফাহিমের নেতৃত্বে কর্ণফুলী থানার চরফরিদ, চরলক্ষ্যা হজরত তৈয়ব শাহ সিএনজি লিমিটেডের সামনে চেকপোস্ট বসিয়ে গাড়ি তল্লাশি করা হয়। এসময় কালো রঙের একটি মোটরসাইকেলের গতিবিধি সন্দেহজনক হলে সেটি থামানোর সংকেত দেন। মোটরসাইকেলটি না থামিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ধাওয়া করে সোহেল মিয়া (২০) নামে একজনকে আটক করেন। পরে তার মোটরসাইকেলের সাইলেন্সার পাইপের ভেতর ভেতর থেকে ৫৫ লাখ ১১ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। আটক সোহেল নেত্রকোনার পূর্বধলা বানিয়াকান্দি গ্রামের মো. চান মিয়ার ছেলে। তার কাছ থেকে নগদ ৭ হাজার ৪১০ টাকা, দুটি মোবাইল সেট উদ্দার করা হয়েছে।

Related posts

Leave a Comment