যেসব কারণে নিয়মিত মরিচ খাবেন

ডেস্ক রিপোর্ট:  প্রতিদিনের খাবারে মরিচের নিয়মিত ব্যবহার রয়েছে। জানেন কি, খাবারের স্বাদ বাড়ানো ছাড়াও আরও নানা উপকারিতা রয়েছে মরিচ খাওয়ার। জানুন সেই উপকারিতাগুলো- ❏‌ ক্যানসার ঠেকাতে সাহায্য করে মরিচ। ❏‌ যে সমস্ত জিন মানুষের বার্ধক্যের জন্য দায়ী, তাদের কর্মক্ষমতা কমিয়ে দেয় মরিচ। ❏‌ নিয়মিত মরিচ খেলে কণ্ঠস্বরের বিকৃতি কমে। ❏‌ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মরিচ। বিশেষত ঋতুপরিবর্তনের সময় মরিচ খেলে সর্দিকাশির হাত থেকে রেহাই পাওয়া যায়। ❏‌ ত্বকের ঔজ্জ্বল্য বাড়াতে সাহায্য করে মরিচ। ❏‌ দ্রুত ক্যালোরি ঝরাতেও সাহায্য করে মরিচ। ❏‌ রক্তে শর্করার মাত্রা কমাতে মরিচের জুড়ি নেই।…

Read More

ফেনীতে বিদেশি মদসহ আটক ১

ডেস্ক রিপোর্ট: ফেনীতে বিদেশি মদসহ হেদায়েত উল্ল্যাহ (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা। সোমবার সন্ধ্যায় ফেনী শহরতলীর শর্শদী বটতলা এলাকা থেকে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ভারতীয় ৫২ বোতল হুইস্কি ও ৩৬ বোতল ভদকা জব্দ করা হয়। এছাড়া সিএনজি চালিত একটি অটোরিকশাও আটক করা হয়। হেদায়েত উল্ল্যাহ সদর উপজেলার শর্শদী ইউনিয়নের দ্বীন মোহাম্মদ ড্রাইভার বাড়ির নুরুল হকের ছেলে। ফেনী ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  …

Read More

পিরোজপুরে ইউপি সদস্যকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মো. কাইউম (৩২) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার রাতে মঠবাড়িয়া শহরের দক্ষিণ বন্দরের গোডাউন এলাকায় এ ঘটনা ঘটে। আহত মো. কাইউম বড়মাছুয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বড়মাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাছির হাওলাদার বলেন, মঠবাড়িয়া থেকে বড়মাছুয়া যাওয়ার পথে দক্ষিণ বন্দর এলাকায় কইউমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় বলে জানান তিনি। মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার…

Read More

ভারত ইস্যুতে ওবামাকে চীনের হুমকি

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক অঙ্গনে ভারতকে যত রকমভাবে অসুবিধায় ফেলা যায় তার কোন কমতি রাখছে না চীন। সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিইং ওবামা সরকারকে কটাক্ষ করে বলেন, ‘এনএসজি সদস্যপদ কোন দেশের সরকারের পক্ষ থেকে অন্য দেশকে দেওয়া বিদায়ী উপহার হতে পারে না। ’ একটি বিবৃতিতে হুয়া বলেন, ‘এনএসজি সদস্য পদের জন্য ভারতের আবেদন এবং এনটিপি স্বাক্ষর না করা দেশের অন্তর্ভুক্তি নিয়ে আমাদের অবস্থান আগেই পরিষ্কার করে বলা হয়েছে। ফলে আমি একই কথা ফের বলব না। আমি শুধু এটাই কথা বলতে চাই, এনএসজি সদস্যপদ কোন দেশের পক্ষ থেকে অন্য দেশকে…

Read More

সাভারে বাসচাপায় পুলিশ কর্মকর্তার মৃত্যু

ডেস্ক রিপোর্ট: সাভারে দায়িত্ব পালনকালে যাত্রীবাহী বাসচাপায় আমর্ড পুলিশের সহকারী উপ-পরিদর্শক আ. সবুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোররাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত আ. সবুরের বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ের পাথালিয়া গ্রামে। সাভার থানার ওসি কামরুজ্জামান জানান, রাতে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের সালেহপুরে চেকপোস্টে দায়িত্ব পালন করছিলেন আ. সবুর। এসময় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। সকালে নিহত পুলিশ কর্মকর্তার মৃতদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা…

Read More

অনেক অভিবাসীকে জায়গা দিয়ে ভুল করেছে জার্মানি: ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: অনেক অভিবাসীকে নিজেদের দেশে জায়গা দিয়ে জার্মানি ভুল করেছে বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, এতো বিপুল সংখ্যাক শরণার্থীকে জার্মানিতে জায়গা দেয়া উচিত হয়নি। এর বদলে সিরিয়াতেই সেফ জোন তৈরি করা উচিত ছিল। এতে জার্মানি আজকে যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে তা অনেক কম হতো। আর মাত্র ৩ দিন পর ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ক্ষমতায় বসবেন ডোনাল্ড ট্রাম্প। ক্ষমতায় আসার প্রাক-মুহূর্তে নিজের বিদেশ-নীতি কেমন হবে তা নিয়ে একটা ধারণা দিয়েছেন তিনি। ব্রিটিশ সংবাদপত্র টাইমস অফ লন্ডন এবং জার্মান সংবাদপত্র দা বিল্ড-এ দেয়া…

Read More

ম্যাচ হেরে যা বললেন মুশফিক

ডেস্ক রিপোর্ট: টেস্টে দূর্দান্ত শুরুটা নিউজিল্যান্ডর সিরিজে প্রথম জয়ের আশাটাকে জাগিয়ে দিয়েছিল বেশ জোরে শোরে। কিন্তু শেষে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারা, বাজে বোলিং ও ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণে টাইগার শিবিরকে আবারও বরণ করতে হলো পরাজয়ের তিক্ত স্বাদ। প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বাউন্সারের আঘাতে চোট পেয়ে অ্যাম্বুলেন্সে মাঠ ছাড়েন অধিনায়ক মুশফিকুর রহিম। হেরে যাওয়ার পর বলেছেন, অনভিজ্ঞ বোলিং আর ইনজুরি আমাদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছে। শেষ দিকে আমরা কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারিনি। স্বাভাবিকভাবেই খারাপ লাগছে এতো ভালো শুরুর পর টেস্টটা হারায়। আশা করছি, ক্রাইস্টচার্চে আমরা ঘুরে দাঁড়াবো। শেষের ভুলে হেরে…

Read More

ভারতে ৪ বছরের শিশুকে গণধর্ষণ করে হত্যা

ডেস্ক রিপোর্ট: ভারতের মুম্বাইয়ের এ ঘটনা ফের প্রমাণ করে দিল আতঙ্কের নগরী হয়ে উঠছে দেশটির মেট্রোপলিটন শহরগুলি। নিজের বাড়ি থেকে নিখোঁজ ছিল ৪ বছরের ও শিশুটি। তার নিখোঁজ হওয়া নিয়ে পুলিশের কাছে ডায়েরিও করে শিশুর পরিবার। দু’দিন পরে সেই শিশুটির দেহ পাওয়া যায় তারই এলাকায় একটি জলাশয়ে অর্ধ নিমজ্জিত অবস্থায়। এই ঘটনার সঙ্গে জড়িত থাকায় ৪ জনের মধ্যে তিনজনকে গ্রেফতার করে দেশটির পুলিশ।   জানা গেছে, মিষ্টির লোভ দেখিয়ে এক ব্যক্তি শিশুটিকে ডেকে নিয়ে যায় এক নির্জন জায়গায়, যেখানে আরো তিন ব্যক্তি অপেক্ষা করছিল। গণধর্ষণের পর শিশুটিকে হত্যা করে দুষ্কৃতীরা। পোস্টমর্টেমে…

Read More

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪, আহত ২

ডেস্ক রিপোর্ট:  বাগেরহাটে বাসের চাপায় চার ভ্যান আরোহী নিহত ও অপর দুই ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই জন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি।  দুর্ঘটনার কারণে প্রায় এক ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বাগেরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নামের একটি দূরপাল্লার বাস ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।…

Read More

পুরুষের আঙুলই বলে দেবে নারীদের প্রতি তার মনোভাব!

ডেস্ক রিপোর্ট: অনেক সময় কোনও মানুষের বিভিন্ন শারীরিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তার ব্যক্তিত্ব, ভবিষ্যৎ বা অতীত ব্যাখ্যা করা হয়। একটি মানুষের মনোভাব, তার চিন্তা-ভাবনার ধরণ কিংবা স্বভাব তার শরীরের বিভিন্ন রেখায়, জন্ম দাগ কিংবা তিল বা আঁচিল ইত্যাদির মাধ্যমে প্রতিফলিত হয়। আজ জেনে নেওয়া যাক, একটি পুরুষের হাতের গড়ন দেখে কি করে জানা যাবে নারীদের প্রতি তার মনোভাব— ১. যেসব পুরুষের তর্জনীটি অন্যান্য আঙুলের চেয়ে লম্বা তারা সাধারণত ঝগড়ুটে প্রকৃতির হন। নারীদের প্রতি তাদের ব্যবহার হয় রূঢ় এবং হিংসাত্মক। এদের স্ত্রী বা সঙ্গিনীরা সাধারণত এদের শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন।…

Read More