কুকুরের কামড়ে প্রেসিডেন্টের ছেলের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: কুকুরের কামড়ে গাম্বিয়ার নব-নির্বাচিত প্রেসিডেন্ট আদামা বারোর আট বছর বয়সী ছেলের মৃত্যু হয়েছে। হাবিবু বারোকে কুকুর কামড়ানোর পর হাসপাতালে নেয়ার পথে মারা যায়। কিন্তু নিরাপত্তার কারণে প্রেসিডেন্ট আদামা বারো তার ছেলের শেষকৃত্যে যোগ দিতে পারছেন না। বর্তমানে তিনি সেনেগালে অবস্থান করছেন এবং নিরাপত্তার কারণে তাকে সেখানেই থাকতে বলা হয়েছে।  বারো নির্বাচনে বিজয়ী হলেও বিদায়ী প্রেসিডেন্ট ইয়াইয়া জামেহ সে ফলাফলকে গ্রহণ করছেন না। আফ্রিকার আঞ্চলিক সংস্থা ইকোয়াস নব-নির্বাচিত প্রেসিডেন্টকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত সেনেগালে অবস্থান করতে বলেছে। সেদিন তার শপথ নেবার কথা রয়েছে। বিদায়ী প্রেসিডেন্ট সুপ্রিম কোর্টকে ব্যবহার করে সে…

Read More

সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন আর নেই

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রধান বিচারপতি এম এম রুহুল আমিন মারা গেছেন। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোরে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিচারপতি রুহুল আমিনের মৃত্যুর খবরটি জানিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (বিচার ও  প্রশাসন) সাব্বির ফয়েজ। সাব্বির ফয়েজ বলেন, দীর্ঘদিন ধরেই বিচারপতি রুহুল আমিন বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসার জন্য তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হলে আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এম এম রুহুল আমিন ছিলেন বাংলাদেশের ১৬তম প্রধান বিচারপতি। ২০০৮ সালের ১ জুন তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।…

Read More

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চাচা-ভাতিজার মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। সোমবার  রাত ১১টার দিকে ওয়ারীর ধোলাইখাল চিশতিয়া কমিউনিটি সেন্টারের সামনে ট্রাকচাপায় তাঁরা নিহত হন। নিহতরা হলেন চাচা আলমগীর হোসেন (৪০) ও ভাতিজা আবদুর রহিম (১০)। দুর্ঘটনার সময় মোটরসাইকেলযোগে তাঁরা ইসলামপুর থেকে গেণ্ডারিয়ার বাসায় ফিরছিলেন। নিহতদের এক আত্মীয় মাহবুবুর রহমান ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জানান, নিহত দুজন গেণ্ডারিয়ার দীননাথ সাহা রোডের ২৭/জে বাসায় থাকতেন। ইসলামপুর থেকে ডাক্তার দেখিয়ে দীননাথ সেন রোডের বাসায় মোটরসাইকেলযোগে ফেরার পথে ট্রাকের ধাক্কা খেয়ে রাস্তায় পড়ে যান চাচা আলমগীর ও ভাতিজা রহিম। সেখান থেকে উদ্ধার করে…

Read More

সবার জন্য স্বাস্থ্য সেবার অঙ্গীকার ট্রাম্পের

ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সবার জন্য স্বাস্থ্য বীমা চান। মার্কিন সংবাদপত্র ওয়াশিংটন পোস্টকে তিনি এ কথা জানান। ট্রাম্প অনেক দিন ধরে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্য সেবা আইন ‘দ্য অ্যাফোরডেবল কেয়ার অ্যাক্ট’ এর সমালোচনা করে এটা সংশোধন ও পরিবর্তনের কথা বললেও এ ব্যাপারে স্পষ্ট করে কিছু বলেননি। তবে শনিবার রাতে ট্রাম্প টেলিফোনে ওয়াশিংটন পোস্টকে বলেন, তিনি সবার জন্য স্বাস্থ্য বীমা চান এবং স্বাস্থ্যসেবার ব্যয় নিয়ে ওষুধ কোম্পানিগুলোর সরাসরি সরকারের সঙ্গে আলোচনা প্রয়োজন। তিনি বলেন, সরকারের পরিকল্পনা হল, পর্যায়ক্রমে বিশেষত বয়োজ্যেষ্ঠ ও স্ব্যল্প আয়ের মানুষের স্বাস্থ্যসেবা দেয়া। বড় ফার্মাসিউটিক্যালস…

Read More

৭ খুনের মামলার রায় ন্যায় বিচারের প্রমাণ : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বর্তমান সরকারের আমলে অপরাধ করে পার পাওয়া যায় না। নারায়ণগঞ্জ সাত খুন মামলার রায় তারই প্রমাণ। সোমবার দুপুরে রাজধানীর শিল্পকলায় আওয়ামী লীগের প্রচারসেল আয়োজিত চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। বিএনপি-জামায়াতের বর্বরোচিত তান্ডব ও অগ্নিসন্ত্রাসের’ খন্ড চিত্র প্রর্দশনীর আয়োজন করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সেল। এ রায় উচ্চ আদালতেও বহাল থাকবে এমন আশা প্রকাশ করে ওবায়দুল কাদের বলেন, ন্যায় বিচার যে হয় সেটাই আজকে ৭ খুনের মামলার রায়ের মাধ্যমে প্রমাণ…

Read More

অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সোমবার বলেছেন, সাত-খুন মামলার রায়ের মাধ্যমে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে এবং অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না বলে তিনি সতর্ক করে দেন। আজ রায়ের পর সচিবালয়ে তাঁর কার্যালয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘নারায়ণগঞ্জের সাতখুনের মামলায় প্রমাণিত হয়েছে অপরাধের ক্ষেত্রে সরকার কাউকেই ছাড় দেয়না।’ সাতখুনের মামলার রায়ে সন্তোষ প্রকাশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা আবারও প্রমাণিত হয়েছে দেশে আইনের শাসন রয়েছে। তিনি বলেন, অপরাধ করেছে এমন কয়েকজন বিপথগামী কর্মকর্তার জন্য র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) দায়ি হবে না, কেননা দেশে অপরাধ দমনের জন্যই…

Read More

শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা বাড়াতে হবে : শিক্ষামন্ত্রী

ডেস্ক রিপোর্ট: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত খেলাধুলার চর্চা ও সুয়োগ বাড়াতে হবে। খেলাধুলাকে শিক্ষার সাথে সম্পৃক্ত করতে হবে উল্লেখ করে তিনি বলেন, কারণ এ খেলাধুলা ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশের ভূমিকা রাখবে। সোমবার রাজধানীর মোহাম্মদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। যথাযথ শারীরিক ও মানসিক বিকাশ না হলে কর্মক্ষেত্রে সফল হওয়া যায় না উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, স্কুল পর্যায়ের এ প্রতিযোগিতার মধ্যদিয়ে অনেক ক্রীড়াবিদ তৈরি হচ্ছে। তাদের মধ্যে থেকেই ভবিষ্যতে…

Read More

যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে তাদের সাথে আওয়ামী লীগের সংলাপ হতে পারে না : হানিফ

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ এমপি বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধুর হত্যাকারীদের যারা পুরস্কৃত করেছেন তাদের সাথে আওয়ামী লীগের কখনও সংলাপ হতে পারে না। তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনীদের পুরস্কৃত করেছিলেন এবং তার স্ত্রী বেগম খালেদা জিয়া বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত খুনি কর্নেল রশিদকে সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত করেছিলেন।’ তিনি আরো বলেন, ‘তাই আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার কোন সংলাপ অনুষ্ঠিত হতে পারে না।’ হানিফ সোমবার বিকেলে রাজধানীর মতিঝিলের জনতা ব্যাংক ভবনের সামনে জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বঙ্গবন্ধুর…

Read More

চাঁদের বুকে ঘুরে বেড়ানো নভোচারী জিন সারনেনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: চাঁদের বুকে ঘুরে বেড়ানো মার্কিন নভোচারী জিন সারনেন ৮২ বছর বয়সে মারা গেছেন। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা ‘নাসা’ এ তথ্য জানিয়েছে। যে তিনজন ব্যক্তি চাঁদে দুইবার গিয়েছেন সারনেন তাদের মধ্যে একজন। চাঁদে যাওয়া নভোচারীদের মধ্যে তিনি ছিলেন সর্বশেষ ব্যক্তি। ১৯৭২ সালে চন্দ্র পৃষ্ঠে সারনেন পা রেখেছিলেন। এরপর আর কেউ চাঁদে যাননি। সে সময় তিনি ‘অ্যাপোলো ১৭’ মিশনের কমান্ডার ছিলেন। এ পর্যন্ত ১২জন নভোচারী চাঁদে গিয়েছিলেন এবং তাদের মধ্যে এখনো ছয়জন জীবিত আছে। সারনেনের পরিবার জানিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গেছেন। এর বেশি পরিবারের পক্ষ থেকে আর কিছু…

Read More

যে কারণে পুরুষের চেয়ে নারীর ঠাণ্ডা বেশি লাগে

ডেস্ক রিপোর্ট: সাধারণ এটা একটি প্রতিষ্ঠিত সত্য যে, পুরুষের তুলনায় নারীর শরীরে ঠাণ্ডাটা একটু বেশি বোধ হয়। কিন্তু কেন এ তাপমাত্রার পার্থক্য হয়, তা নিয়ে বিশেষজ্ঞরা কিছু বিষয় জানিয়েছেন। সম্প্রতি ফক্স নিউজের এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছেন বিশেষজ্ঞরা- * সাধারণত নারীর দেহের তাপমাত্রা বেশি থাকে পুরুষের তুলনায় নারীর দেহের অভ্যন্তরের তাপমাত্রা বেশি থাকে। আর এ কারণে নারীর দেহের তাপমাত্রা সংবেদনশীলতা বেশি। ফলে তাপমাত্রা যখন বেশি থাকে তখন সে তাপমাত্রার সঙ্গে আশপাশের তাপমাত্রার পার্থক্যও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। * জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ব্যবহারে যে সকল নারীরা হরমোন ব্যবহার করে জন্মনিয়ন্ত্রণ করে থাকেন, তাদের ক্ষেত্রে…

Read More