কয়লা দিয়ে রূপচর্চার চমকপ্রদ তথ্য

ডেস্ক রিপোর্ট:সম্প্রতি ইন্ডিপেনডেন্টে প্রকাশিত ত্বক বিশেষজ্ঞদের বিশেষ প্রতিবেদনে ওঠে এসেছে কয়লা দিয়ে রূপচর্চার চমকপ্রদ তথ্য। আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গে দূষণ যেন পাল্লা দিয়ে বাড়ছে। আর এ দূষণের ফলে দেহে বাসা বাঁধছে নানা রোগ। সবাই এখন আলোচনা করছেন, কিভাবে দেহ থেকে বিষ দূর করা যায়। এ বিষ মুক্ত করার জন্য একটি দারুণ উপায় হলো কয়লা ব্যবহার। অতীতে অনেকেই দাঁত মাজার কাজে কাঠকয়লা ব্যবহার করতেন। এখন রূপচর্চার কাজেও ব্যবহার করা হচ্ছে এ কয়লা। তবে যে কয়লা রূপচর্চার কাজে ব্যবহৃত হচ্ছে, তা আমরা যেমন কয়লা দেখি তেমন নয়। এখন প্রশ্ন হলো,…

Read More

ভিনের সন্তানের মা হতে চান দীপিকা!

ডেস্ক রিপোর্ট: ‘xXx: Return of Xander Cage’-এ দীপিকা পাডুকোনের সঙ্গে ভিন ডিজেলের রসায়ন বেশ প্রশংসা পেয়েছে। বলিউডের ডিম্পল কুইনের সঙ্গে মাচো ভিন ডিজেলের অনস্ক্রিন কেমিস্ট্রি অলরেডি ঝাঁঝ ধরিয়ে দিয়েছে বি টাউনে। কানাঘুঁষো কম শোনা যাচ্ছে না। সেই গুঞ্জনের আগুনেই এবার খানিকটা ঘি ঢালল বলিউডের দীর্ঘাঙ্গী সুন্দরী। দীপিকা নাকি ভিনের সন্তানের মা হতে চান। তবে কী সত্যিই ঘুচল রণবীরের সঙ্গে প্রেম? সংবাদসংস্থা আইএএনএস সূত্রে জানা যায়, হলিউডের একটি শো-তে এই ইচ্ছার কথা নিজে মুখে প্রকাশ করেছেন দীপিকা। শো-এর হোস্ট এলেন ডিজেনেরস ভিন ও দীপিকার রসায়ন নিয়ে প্রশ্ন করায়, টোল ফেলা হাসি…

Read More

কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ‘চরমপন্থি’ নিহত

ডেস্ক রিপোর্ট : কুষ্টিয়ায় গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে ‘বন্ধুকযুদ্ধে’ আমিরুল ইসলাম আমির (৪২) নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত আমির চরমপন্থি সন্ত্রাসী সিরাজ বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড। বুধবার দিবাগত রাতে কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কুষ্টিয়া ডিবি পুলিশের ওসি সাব্বিরুল ইসলাম। তিনি বলেন, রাতে ওই এলাকায় এক দল ডাকাত রাস্তায় গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি নিয়েছে এমন খবর পেয়ে ডিবি পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। ডাকাতদল পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। প্রায় ১০ মিনিট ধরে উভয়পক্ষের মধ্যে ‘বন্ধুকযুদ্ধ’…

Read More

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

 ডেস্ক রিপোর্ট: চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলায় মোটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে এক আরোহীসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুই মোটর সাইকেল আরোহী। বুধবার দিবাগত রাতে ঢাকিরগাঁওয়ে কাজলী সিনেমা হলের সামনে মতলব-পেন্নাই সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মতলব দক্ষিণ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। নিহতরা হলেন ঢাকিরগাঁও এলাকার বাসিন্দা হামিদ ফকির (৮০) এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মোটরসাইকেল আরোহী হৃদয় (১৫)। আহত ঢাকিরগাঁও গ্রামের আনোয়ার হোসেন মিস্ত্রির ছেলে শান্ত এবং আবুল হোসেনের ছেলে রাতুল। এসআই রফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে হৃদয়, শান্ত ও রাতুল বেপরোয়া গতিতে…

Read More

শেষ সংবাদ সম্মেলনে সমালোচনার মুখে ওবামা

ডেস্ক রিপোর্ট: টানা দুই দফা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের পর আজ বৃহস্পতিবার বারাক ওবামার মেয়াদ শেষ হচ্ছে। ফলে প্রেসিডেন্ট হিসেবে শেষবারের মতো সংবাদ সম্মেলনে এসে মার্কিন-রাশিয়া সম্পর্ক, ফিলিস্তিন শান্তিপ্রক্রিয়াসহ নানা প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য উপদেশ বাণীও দিয়েছেন। আবার বেশ কিছু সমালোচনারও জবাব দিতে হয়েছে তাকে।  বিশেষ করে গোপন সরকারি নথিপত্র ফাঁস করে দেয়ার অভিযোগে সাজাপ্রাপ্ত সেনা চেলসি ম্যনিং এর বাদবাকি সাজা মওকুফ করে দেয়ার পর সমালোচনার মুখে পড়েছেন তিনি।  আর কয়েক ঘণ্টার ব্যবধানে নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন বারাক ওবামা। প্রেসিডেন্ট…

Read More

ক্যারিয়ার সেরা র‌্যাঙ্কিংয়ে সাকিব

ডেস্ক রিপোর্ট:  নিউজিল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত ডাবল সেঞ্চুরির (২১৭) সুবাদে আট ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠে এসেছেন সাকিব আল হাসান। আইসিসির সর্বশেষ টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ২৩ নম্বরে অবস্থান করছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। একই ম্যাচে ১৫৯ রান করা বাংলাদেশ দলপতি মুশফিকুর রহিম ১০ ধাপ এগিয়ে ৩৫তম স্থানে অবস্থান করছেন। তবে বাংলাদেশিদের মধ্যে টেস্ট ব্যাটিং র‌্যাংকিংয়ে ওপরের কিন্তু এই দু’জনের কেউ নন। সদ্য শেষ হওয়া ওয়েলিংটন টেস্টে একটি হাফসেঞ্চুরি করায় দুই ধাপ এগিয়ে ২০তম টাইগার ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। সমান একটি হাফসেঞ্চুরি করা মুমিনুল হক এক ধাপ এগিয়ে ২৮তম স্থানে আছেন। তবে …

Read More

মেসি-রোনালদোর চেয়ে দামি নেইমার

ডেস্ক রিপোর্ট: ইউরোপের সবচেয়ে দামি ফুটবলার এখন নেইমার। বার্সেলোনা তারকার মূল্য প্রায় ২৪ কোটি ৫৭ লাখ ইউরো। ব্রাজিলিয়ান তারকা নেইমারের পিছনে আছেন লিওনেল মেসি। হিসাব অনুযায়ী, আর্জেন্টাইন ফরোয়ার্ডের মূল্য প্রায় ১৬ কোটি ৯৫ লাখ ইউরো। খেলোয়াড়দের ট্রান্সফার মূল্যের অ্যালগরিদমের ভিত্তিতে সিআইইএস ফুটবল অবজারভেটরির বিশেষজ্ঞরা এই মূল্য নির্ধারণ করেছেন। খেলোয়াড়দের পারফরম্যান্স, বয়স ও চুক্তির মেয়াদ ইত্যাদি বিষয় বিবেচনায় নিয়ে তারা তাদের মূল্য হিসাব করেছেন। এবারের ব্যালন ডি’অর ও ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা ক্রিস্তিয়ানো রোনালদো তালিকার সপ্তম স্থানে আছেন ১২ কোটি ৬২ লাখ ইউরো মূল্য নিয়ে। আতলেতিকো মাদ্রিদের অঁতোয়ান গ্রিজমানের মূল্য…

Read More

বিয়ে করেছেন বার্সেলোনা তারকা নেইমার!

ডেস্ক রিপোর্ট: বার্সেলোনা তারকা নেইমার জুনিয়রের বান্ধবী ব্রুনা মাহ্কুইজিনি সম্প্রতি ইউনিসেফের বিশেষ দূত মনোনীত হয়েছেন। শুক্রবার সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ব্রুনার একটি ছবিতে নেইমার মন্তব্য করেছেন, ‘আমি লাভ মাই ওয়াইফ। ‘ তা নিয়েই আলোড়িত ব্রাজিলের সংবাদমাধ্যম। ধারণা করা হচ্ছে, বার্সেলোনা তারকা গোপনে বিয়ে সেরেছেন। নেইমার এবং ব্রুনা ফের একে অপরের কাছাকাছি আসেন রিও অলিম্পিক্সে ফুটবল সোনা জেতার পর। সাও পাওলোয় ক্রিসমাস এবং বড়দিনের উৎসবও দু’জনে একসঙ্গে পালন করেন। শুক্রবার নামপ্রকাশে অনিচ্ছুক ব্রুনার এক ঘনিষ্ঠ বান্ধবী বলেছেন, নেইমার এবং ব্রুনা ওদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে গুরুত্ব দিয়ে চিন্তাভাবনা শুরু করেছে। এর বেশি কিছু…

Read More

গাজীপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪

ডেস্ক রিপোর্ট: গাজীপুরের শ্রীপুরে ময়মনসিংহ মহাসড়কের জৈনাবাজার এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানান মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি সংঘর্ষে তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতালে নিলে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের মধ্যে শারমিন (২৯) নামের এক জনের পরিচয় পাওয়া গেছে। তারা সবাই বাসের যাত্রী। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শ্রীপুরের জৈনাবাজার এলাকায় মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়ানো ছিল। এসময় শেরপুরগামী একটি যাত্রীবাহী বাস ওই স্থানে এসে…

Read More

বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: বিএনপির নাম পরিবর্তন করে বাংলাদেশ নালিশ পার্টি রাখা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সকালে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের হেমায়েতপুর এলাকায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন । ওবায়দুল কাদের এসময় বলেন, বিএনপি সব বিষয়েই অন্ধকারে ঢিল ছোড়ে। কিন্তু সত্য খুঁজে পায় না। মূলত তারা এখন নালিশ নির্ভর দলে পরিণত হয়েছে। ওবায়দুল কাদের এসময় আরও বলেন বিএনপি জাম্বুজেট মার্কা কমিটি করে নেতারা ঘরে বসে হিন্দি সিরিয়াল দেখে।…

Read More