এডিবি নারী উদ্যোক্তাদের সহায়তায় ২০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের পল্লী এলাকার ক্ষুদ্র ও মাঝারি শিল্পোদ্যোক্তাদের (এসএমই) সহায়তার জন্য সরকার বুধবার এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সঙ্গে ২০ কোটি মার্কিন ডলারের একটি ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নগরীর অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্পাদিত এই ঋণ চুক্তিতে ইআরডি সচিব (ভারপ্রাপ্ত) কাজী শফিকুল আজম ও বাংলাদেশ এডিবি’র কান্ট্রি ডিরেক্টর কাজুহিকো হিগুচি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কাজুহিকো হিগুচি বলেন, ‘প্রবৃদ্ধি বাড়ানো এবং দারিদ্র্য, আয় অসমতা ও আঞ্চলিক বৈষম্য হ্রাসের অন্যতম প্রধান চাবিকাঠি হচ্ছে এসএমই’র উন্নয়ন।’ তিনি আরো বলেন, ‘এই প্রকল্প গ্রামীণ এলাকা…

Read More

রপ্তানি আয় ২০২১ সালে ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে : বাণিজ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, চলমান রপ্তানি বৃদ্ধির হার অব্যাহত থাকলে ২০২১ সালে রপ্তানি ৬০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়ে যাবে। তিনি বলেন, ‘১৯৯৬ সালে আওয়ামী লীগ সরকার যখন দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিল তখন দেশের রপ্তানি ছিল ৩ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার এবং দায়িত্ব ছেড়ে দেয়ার সময় ছিল ৬ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার। এবারে দায়িত্ব গ্রহণের সময় রপ্তানি আয় ছিল ১৪ বিলিয়ন মার্কিন ডলার, গত অর্থ বছরে রপ্তানি আয় হয়েছে ৩৪ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার।’ মন্ত্রী বুধবার বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চার দিনব্যাপী বাংলাদেশ গার্মেন্টস্ এক্সেসরিজ…

Read More

শক্তিশালী ইসি গঠনে রাষ্ট্রপতির প্রত্যাশা

ডেস্ক রিপোর্ট: রাষ্ট্রপতি আবদুল হামিদ আশা প্রকাশ করেছেন যে, রাজনৈতিক দলগুলোর মতামত ও প্রস্তাবের ভিত্তিতে একটি শক্তিশালী ও কার্যকর নির্বাচন কমিশন (ইসি) গঠন সম্ভব হবে। রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক দলগুলো আমার সঙ্গে আলোচনাকালে সার্চ কমিটি ও নির্বাচন কমিশন গঠনের বিষয়ে অনেকগুলো সুচিন্তিত প্রস্তাব ও মতামত দিয়েছে। তিনি আরো বলেন, তাদের মতামত ও প্রস্তাবের ভিত্তিতে একটি শক্তিশালী ও কার্যকর ইসি গঠন সম্ভব হবে। তিনি বুধবার বাংলাদেশ ইসলামী ফ্রন্ট (বিআইএফ), জাকের পার্টি (জেডপি) ও বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) নেতৃবৃন্দের সঙ্গে আলোচনাকালে এ মন্তব্য করেন। এই রাজনৈতিক দলগুলো আজ বঙ্গভবনে পৃথকভাবে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ…

Read More

অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তর সহযোগিতার ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক উন্নয়নে বৃহত্তর সহযোগিতা এবং আন্তঃদেশীয় বিশুদ্ধ পানিসম্পদের ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বুধবার এখানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সাইড লাইনে ওয়ার্ল্ড আন্ডার ওয়াটারের ওপর এক আলোচনায় ভাষণে বলেন, ‘পানি হচ্ছে সম্পদ। আমাদের জন্য শহর, গ্রাম এবং সারাজীবন প্রত্যেকের জন্য বেঁচে থাকার লড়াই। তাই পানির মূল্য আমাদের জানা দরকার।’ প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন অথবা উৎপাদনের জন্য পানির অবাধ যোগান এবং অসীম সম্পদ হতে পারে না। তিনি বলেন, টেকসই উন্নয়নের পথে পানি একটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বিষয়। শেখ হাসিনা বলেন, অসমতা থেকে সমতায় আনতে বিশুদ্ধ পানি ও…

Read More

কুষ্টিয়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে অটোরিকাশার ২ যাত্রী নিহত

ডেস্ক রিপোর্ট: কুষ্টিয়ার ভেড়ামারায় একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে বিজয় লাল (২৮) ও মাসুম লাল (২৭) নামে দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দু’জন। বুধবার রাত সাড়ে ১১টায় কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা বারমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে বলে জানান পুলিশ ফাঁড়ি ইনচার্জ এস আই আব্দুল জব্বার। নিহত বিজয় লাল বড় বাজার চৈতন্য পল্লীর ইন্দোলালের ছেলে। তিনি কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ক্লিনার পদে কর্মরত ছিলেন। অপরদিকে নিহত মাসুম লাল একই এলাকার মুন্না লালের ছেলে। তিনি কুষ্টিয়া ওজোপাডিকোতে ক্লিনার পদে কর্মরত ছিলেন। পুলিশ ও নিহতের পরিবার জানায়,…

Read More

নারীদের যে সুগন্ধি ব্যবহারে পুরুষের আগ্রহ

ডেস্ক রিপোর্ট:  সম্প্রতি একটি পরিসংখ্যানে জানা যায়, নারীর বিশেষ সুগন্ধিগুলির মধ্যেও এমন কয়েকটি সুগন্ধি রয়েছে, যেগুলো পুরুষরা ব্যবহার করতে আগ্রহ দেখায়। জেনে নিন, সেগুলো কী কী- * বারবেরি ফর উওম্যান এটি নারীদের হলেও পুরুষরাও এটি ব্যবহার করতে পারেন। জুঁই ফুলের সঙ্গে চন্দনের সুবাসে ভরপুর। যা মন ভরিয়ে দেয়। * ব্লাক অর্কিডের টম ফোর্ড অর্কিড ফুলের সুগন্ধে সমৃদ্ধ এই সুগন্ধি পুরুষদের খুব পছন্দের। সাধারণ অর্কিডের মতো নয়, এতে রয়েছে এক অদ্ভুত সুবাস। স্পেশাল সময়কে আরও রোম্যান্টিক করে তোলে। * গুয়েরলেইনের শালিমার সম্রাট শাহজাহান ও তাঁর স্ত্রী মুমতাজকে উৎসর্গ করে তৈরি হয়েছে…

Read More

শীতকালে ত্বকে একনির সমস্যায় যা করবেন

 ডেস্ক রিপোর্ট:শীতেকালে সাধারণত অনেকে গরম পানি দিয়ে মুখ ধুয়ে থাকেন। আর এতে ত্বকের প্রতিরক্ষার স্তরটি নষ্ট হয়ে যায়। ফলে সহজেই একনি দেখা দেয়। এখানে দেখে নিন শীতের একনি থেকে বাঁচার উপায়- * ময়লা বালিশের কাভার পরিষ্কার রাখুন: একনির অন্যতম কারণ ময়লা বালিশের কাভার। চুলের ময়লা বা তেল লেগে যায় বালিশে। এগুলো আবার মুখে চলে আসে। তাই দুই দিন অন্তর অন্তর বালিশের কাভার বদলের কথা বলেন বিশেষজ্ঞরা। এতে ত্বকে ময়লা লাগবে না। ফলে এনকিও উঠবে না। * মধ্যম এক্সফোলিয়েশন: শীতকালে ত্বক এক্সফোলিয়েট করা ক্ষতির কিছু নয়। প্রতি ১০ দিনের মধ্যে ২-৩…

Read More

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী আজ

ডেস্ক রিপোর্ট: মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী আজ বৃহস্পতিবার। ১৯৩৬ সালের এই দিনে বগুড়া জেলার গাবতলী উপজেলার বাগমারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। তার ডাকনাম কমল। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের প্রধান হিসেবে জিয়াউর রহমান এ দেশের মানুষের কাছে প্রথম পরিচিত হলেও পরে তিনি বাংলাদেশের একজন বরেণ্য রাষ্ট্রনায়কে পরিণত হন। যুদ্ধবিধ্বস্ত দেশকে রাজনৈতিক ঐকতানে নিয়ে আসা ও সুদৃঢ় অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করানোর কারণে তিনি আধুনিক বাংলাদেশের স্থপতি হিসেবে আখ্যা পান। তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠনের মধ্যদিয়ে দেশে…

Read More

ছিটকে গেলেন মুশফিক-ইমরুল, নেতৃত্বে তামিম

ডেস্ক রিপোর্ট: অাগেই শঙ্কা ছিল, অবশেষে সেটাই সত্যি হলো। ইনজুরির কারণে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে থাকছেন না দলের সবচেয়ে নির্ভরযোগ্য মুশফিকুর রহিম। তবে শুধু দলপতি নয়, ইনজুরির কারণে এই টেস্টে পাওয়া যাবে ওপেনার ইমরুল কায়েসকেও। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন মুশফিকের অনুপস্থিতে দলের নেতৃত্ব পাওয়া তামিম ইকবাল। টাইগার এই ড্যাশিং ওপেনার বলেন, “তারা দু’জনই দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেছে। ইমরুলের সুস্থ হতে ১০ দিনের মতো লাগবে, আর মুশির ৩-৪ সপ্তাহ। তবে তিনি আশা প্রকাশ করেন, ফিট অবস্থায় ভারতের বিপক্ষে টেস্টে দুজনকেই পাব আমরা। ” গত কদিন ধরেই যা ছিল আলোচনা,…

Read More

পতঙ্গের নামকরণ হলো ট্রাম্পের নামে

ডেস্ক রিপোর্ট: “চুলের স্টাইলের” কারণে মার্কিন নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে ক্ষুদ্র একটি পতঙ্গের বিশেষ নামকরণ করা হয়েছে। নিওপালপা ডোনাল্ডট্রাম্পি নামের ওই পতঙ্গটিকে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আবিষ্কার করেছেন কানাডিয়ান গবেষক ভাজ্রিক নাজারি। খবর বিবিসির। নামকরণের কারণ পতঙ্গটির মাথায় সোনালী রংয়ের আঁশ যেটি দেখতে অনেকটা ডোনাল্ড ট্রাম্পের বহুল আলোচিত চুলের মত। তবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নামে প্রাণীর নামকরণ কিন্তু নতুন কিছু নয়, বিবিসি বলছে, বারাক ওবামার সময়কালে তার নামে মোট ৯টি প্রজাতির প্রাণীর নামকরণ করা হয়। এই সম্মানের বিষয়ে ট্রাম্প এখনও কিছু বলেননি। যদিও এ বিষয়ে তার সন্তুষ্টি হওয়া নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে।…

Read More