বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪, আহত ২

accidentডেস্ক রিপোর্ট:  বাগেরহাটে বাসের চাপায় চার ভ্যান আরোহী নিহত ও অপর দুই ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই জন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি।  দুর্ঘটনার কারণে প্রায় এক ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বাগেরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নামের একটি দূরপাল্লার বাস ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত ও অপর দু’জন আহত হন। ঘটনার পর বাসটি পালিয়ে যায়।

 

 

 

মিতু/বিবি নিউজ/১১৮৫

Related posts

Leave a Comment