ডেস্ক রিপোর্ট: এ যেন নতুন বলিউড অভিনেতা সঞ্জয় দত্তের নতুন এক পথ চলা। এখানে সঞ্জয় দত্ত নেই, অথচ তিনি আছেন দারুণভাবেই। তাকে নিয়ে যে বায়োপিক হচ্ছে, এমন খবর অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল বলিউড পাড়ায়। এবার তার শুটিংও শুরু হয়ে গেল। সঞ্জয় দত্তের ভূমিকায় রয়েছেন রনবীর কাপুর। অনেকদিন ধরেই সঞ্জয়ের নানা মুহূর্তকে অনুসরণ করছেন রনবীর। চিত্রনাট্য লেখার আগে সঞ্জয়ের সঙ্গে ঘণ্টার পর ঘণ্টা আলোচনা হয়েছে চিত্রনাট্যকার অভিজাত যোশী ও পরিচালক রাজকুমার হিরানির। সেখানে নিজের পারিবারিক জীবনের নানা গল্প খোলামেলা আলোচনা করেছেন সঞ্জয়। কখনও আবেগে কেদেও ফেলেছেন বলে জানা গেছে। এই বায়োপিকে…
Read MoreMonth: January 2017
৫১ নয়, তবে সালমানের আসল বয়স কতো?
ডেস্ক রিপোর্ট: বলিউডের সুপারস্টার সালমান খানের জন্মদিন প্রতি বছর ২৭ ডিসেম্বর পালিত হয়। ভারত ও বিদেশে সালমান ভক্তদের কাছেও এটি আনন্দের দিন। সেই মতো ২০১৬-র ২৭ ডিসেম্বরও পালিত হয়েছে সালমানের জন্মদিন। জানা ছিল, ১৯৬৫ সালে তার জন্ম। সেই মতো ২০১৬ সালে তার ৫১তম জন্মদিন পালিত হয়। কিন্তু সম্প্রতি একটি ভোটার কার্ডের খবর প্রকাশ্যে এসেছে, যেটি সালমান খানের প্রকৃত বয়স সম্পর্কে প্রশ্নচিহ্ন তুলে দিয়েছে। ভারতের হায়দরাবাদের পুরানাে শহর এলাকায় ঘটনাটি ঘটে। কিছু দিন আগে এখানে আয়োজন হয়েছিল একটি পুরভোটের। সেই ভোটেই একটি ভোটদান কেন্দ্রে এক ব্যক্তি এক বিচিত্র ভোটার কার্ড নিয়ে…
Read Moreবগুড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: বগুড়ায় রঙের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই রঙ মিস্ত্রির মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন রঙ মিস্ত্রি শাকিল। রবিবার রাত সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার সাবগ্রাম খামারকান্দি এলাকার আব্দুস সোবহানের ছেলে এলাহী ও একই এলাকার বুলু মিয়ার ছেলে আশরাফুল। আহত শাকিল নিশিন্দারা এলাকার বাসিন্দা। জানা যায়, রাতে শরীফ সিএনজি পাম্পে রঙের কাজ করছিলেন কয়েকজন রঙ মিস্ত্রি। হঠাৎ করে পাশে বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান এলাহী ও আশরাফুল। এসময় আহত হন শাকিল। পরে স্থানীয়রা আহত শাকিলকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর…
Read Moreওয়েলিংটন টেস্ট হারল বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট: চতুর্থ দিন শেষ সেশনে নিউজিল্যান্ডকে গুটিয়ে দিয়ে লিড নেওয়ায় ড্রয়ের আভাস দিয়েছিল বাংলাদেশ। কিন্তু প্রথম ইনিংসের মতো আত্মবিশ্বাসী ব্যাটিং দ্বিতীয় ইনিংসে করতে পারল না বাংলাদেশ। শেষদিন মাত্র ১৬০ রানে শেষ হয় তাদের দ্বিতীয় ইনিংস। নিউজিল্যান্ডের সামনে লক্ষ্য দাঁড়ায় ২১৭ রান। শুরুতেই মেহেদী হাসান মিরাজ জোড়া আঘাত হেনে ফের ক্ষীণ আশা জাগান। কিন্তু কেন উইলিয়ামসন ও রস টেলরের অর্ধশতাধিক রানের জুটিতে সেই আশাটুকু ভেস্তে যায়। ফলাফল- বাংলাদেশ হেরে গেল ৭ উইকেটে। মাত্র ৩৯.৪ ওভারে ৩ উইকেটে ২১৭ রান করে নিউজিল্যান্ড। এ জয়ে দুই ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল…
Read Moreট্রাম্পের জন্য ব্যবহৃত হবে সবচেয়ে উন্নত গাড়ি
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য নির্বাচিত করা হয়েছে একটি বিলাসবহুল ক্যাডিলাক গাড়ি। নতুন প্রেসিডেন্টের গাড়িটি অতীতের অন্য যেকোন প্রেসিডেন্টের ব্যবহার করা গাড়ির চেয়ে অনেক বেশি উন্নত বলে জানা গেছে। আর সেই গাড়িতে করেই নিজের অভিষেক অনুষ্ঠানে যাবেন ট্রাম্প। খবর ডেইলি মেইল এর। নতুন মডেলের এই গাড়িটি বারাক ওবামার বিদায়ের সঙ্গে সঙ্গেই তার ব্যবহৃত গাড়ির জায়গা দখল করবে। বিশ্ববখ্যাত জেনারেল মোটরস কোম্পানি ট্রাম্পের গাড়িটি তৈরি করেছে। আর এতে খরচ হয়েছে প্রায় ১২০ কোটি টাকা। তবে গাড়িটির প্রকৃত বৈশিষ্ট্য জনসম্মুখে এখনও প্রকাশ করা হয়নি। কিন্তু সম্প্রতি গাড়ির যে মডেলের…
Read Moreস্পেনের রাজাকে সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা
ডেস্ক রিপোর্ট: স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপকে দেশের সর্বোচ্চ সম্মাননা ‘কিং আব্দুল আজিজ মেডেল’ এ ভূষিত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। রবিবার তিনি নিজে স্পেনের রাজার গলায় সম্মাননা সূচক পদক পরিয়ে দেন। এর আগে তিন দিনের সফরে শনিবার সৌদি আরব পৌঁছান ষষ্ঠ ফিলিপ। রবিবার রিয়াদে অবস্থিত আল-ইয়ামামা প্রাসাদে স্পেনের রাজাকে অভ্যর্থনা জানানোর সময় তার গলায় পদক পরিয়ে দেন সৌদি বাদশাহ। এরপর তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার উপায় এবং আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। মিতু/বিবি নিউজ/১১৭৮
Read Moreবাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৪, আহত ২
ডেস্ক রিপোর্ট: বাগেরহাটে বাসের চাপায় চার ভ্যান আরোহী নিহত ও অপর দুই ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই জন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বাগেরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নামের একটি দূরপাল্লার বাস ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়।…
Read More৭ খুন মামলায় ২৬ জনের ফাঁসির আদেশ
ডেস্ক রিপোর্ট : নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলায় প্রধান চার আসামি নাসিকের সাবেক কাউন্সিলর নূর হোসেন, র্যাব-১১-এর সাবেক অধিনায়ক লে. কর্নেল (অব.) তারেক সাঈদ মুহাম্মদ, মেজর (অব.) আরিফ হোসেন, লে. কমান্ডার (অব.) মাসুদ রানাসহ ২৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। সোমবার সকালে নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন আলোচিত এই মামলার রায় ঘোষণা করেন। মামলার বাকি ৯ আসামির মধ্যে ৭ জনের ১০ বছরের কারাদণ্ড এবং অপর ২ জনকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর আগে, আলোচিত এই মামলায় উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত বছর ৩০ নভেম্বর রায়ের…
Read Moreপাবনায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
ডেস্ক রিপোর্ট : পাবনার সাথিয়া উপজেলায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক সন্ত্রাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন র্যাবের দুই সদস্য। সোমবার র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২) এর কোম্পানি কমান্ডার বিনা রানী দাস জানান, সোমবার ভোরে হলুদগড় এলাকার ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। মিতু/বিবি নিউজ/১১৭৫
Read Moreপুতিনের সঙ্গে সম্মেলনের পরিকল্পনা ট্রাম্পের
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর পরই প্রথম বিদেশ সফরকালে রাশিয়ার নেতা ভ্লাদিমির পুতিনের সঙ্গে সম্মেলনের পরিকল্পনা করছেন। নাম প্রকাশ না করে ব্রিটিশ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে সানডে টাইমসের খবরে বলা হয়েছে, ক্রেমলিনের সঙ্গে সম্পর্ক ‘পুনর্স্থাপন’ করবেন ট্রাম্প। সম্মেলনস্থল হতে পারে আইসল্যান্ড। ১৯৮৬ সালে স্নায়ুযুদ্ধ চলাকালে আইসল্যান্ডের রিকজাভিকে সোভিয়েত নেতা মিখাইল গর্ভাচেভের সঙ্গে রোনাল্ড রিগান বৈঠক করেছিলেন। খবরে বলা হয়েছে, দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক পুনরায় স্থাপনের অংশ হিসেবে পারমাণবিক অস্ত্র সীমিত করা সংক্রান্ত চুক্তি করতে ট্রাম্প কাজ শুরু করবেন। আগামী ২০ শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন…
Read More