রাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্প পণ্যের তিনটি আন্তর্জাতিক প্রদর্শনী

ডেস্ক রিপোর্ট: তৈরি পোশাক শিল্পের আধুনিকায়ন এবং উন্নয়নে আগামী বুধবার রাজধানীতে শুরু হচ্ছে তৈরি পোশাক শিল্পের তিনটি আর্ন্তজাতিক প্রর্দশনী। রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী এ প্রদর্শনীগুলোর উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক। ‘গার্মেন্টেক বাংলাদেশ ২০১৭’ ‘ইয়ার্ন অ্যান্ড ফেব্রিক র্সোসিং ফেয়ার’ এবং ‘গ্যাপেক্সপো’ শীর্ষক তিনটি প্রদর্শনীতে ২৪টি দেশের ৪০০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে। জাকারিয়া ট্রেড অ্যান্ড ফেয়ার ইন্টারন্যাশনাল, এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড এবং বাংলাাদেশ গার্মেন্ট অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েসন (বিজিএপিএমইএ) সম্মিলিতভাবে প্রদর্শণীগুলোর…

Read More

অনলাইনে পুলিশ ক্লিয়ারেন্স : নাগরিক সেবায় নতুন দিগন্ত : স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স সেবা চালুর মধ্যদিয়ে জনগণের দোরগোড়ায় পুলিশী সেবা পৌঁছে দেয়ার নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। তিনি বলেন, এখন থেকে জনগণ ঘরে বসেই ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স’ সেবা পাবেন। স্বরাষ্ট্রমন্ত্রী রোববার বিকেলে রাজারবাগ পুলিশ টেলিকম অডিটরিয়ামে ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স’ সেবা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। বাংলাদেশ পুলিশ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রামের যৌথ আয়োজনে এই ‘অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স’ সেবা চালু করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার।…

Read More

বিএনপির সঙ্গে কোন আলোচনা হবে না : নাসিম

ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশন গঠনের বিষয়ে বিএনপির সঙ্গে কোন ধরনের আলোচনা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। রোববার বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার এ্যাসোসিয়েশান মিলনায়তনে বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ)-এর ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, ‘খুনিদের সাথে আলোচনা হবে না। আলোচনা হবার কোন প্রশ্নই ওঠে না। তাদের সাথে আলোচনা করে কোন লাভ হয় না। আলোচনা এখন একটা ফ্যাশানে পরিণত হয়েছে। আমাদের ফ্যাশান করার এত সময় নাই।’ বিএনএ জোটের সভাপতি…

Read More

চলতি অর্থবছরে ২৭ লাখ নতুন কর্মসংস্থান হবে : পরিকল্পনা মন্ত্রী

ডেস্ক  রিপোর্ট: চলতি ২০১৬-১৭ অর্থবছরে ২৭ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল। তিনি বলেন,‘আমাদের অনেক বেকার আছে, এদের প্রশিক্ষণ দেওয়া হবে। চলতি অর্থবছরশেষে ৭ লাখ মানুষ দেশের বাইরে যাবে। সব মিলিয়ে বছরশেষে ২৭ লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে।’ রোববার রাজধানীর শেরেবাংলানগর এনইসি সম্মেলনকক্ষে দেশের বর্তমান অর্থনীতির গতি-প্রকৃতি নিয়ে আয়োজিত মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। চলতি অর্থবছরের প্রথম ৬ মাসে দেশের আর্থিক সূচক ভালো উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী বলেন,এর থেকে আমরা প্রাক্কলন করেছি-বছরশেষে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৭ দশমিক ৫…

Read More

সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে রোববার রাতে ৫ দিনের সরকারি সফরে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের নির্বাহী চেয়ারম্যান প্রফেসর ক্লাউস সোয়াবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম বাংলাদেশী নির্বাচিত নেতা হিসেবে এই ফোরামে যোগ দিতে যাচ্ছেন। সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে আগামী ১৭ থেকে ২০ জানুয়ারি চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে “প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব”। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইট রাত ১০টা ১৫ মিনিটে…

Read More

ওবামার যে চিহ্ন মুছতে পারবেন না ট্রাম্প

ডেস্ক রিপোর্ট: সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার তৈরি করা সমস্ত নিয়ম ও কর্মকর্তাদের সরিয়ে দিতে বেশ পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন ডোনাল্ড ট্রাম্প৷ তবে বিদায়ী প্রেসিডেন্টের একটা চিহ্ন চাইলেও কোনও দিন মেটাতে পারবেন না এই নয়া প্রেসিডেন্ট৷ মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মঙ্গলযান রোভার কিউরিওয়িটির গায়ে একটি অ্যালুমিনিয়াম প্লেটে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষর রয়েছে৷ আর এই চিহ্ন চাইলেও কোনও দিন সরাতে পারবেন না ডোনাল্ড ট্রাম্প৷ সম্প্রতি বিদায়ী প্রেসিডেন্টের প্রতি শ্রদ্ধা জানিয়ে মার্ক কিউরিওসিটি তাদের ট্যুইটার হ্যান্ডলে একটি ছবি প্রকাশ করেছে ৷ সেই ছবিতে দেখা গেছে, রোভার কিউরিওসিটির একটি অ্যালুমিনিয়াম প্লেটের…

Read More

স্কুল থেকে ফেরার পথে বাসচাপায় শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট: স্কুল থেকে ফেরার পথে ভোলার ঘুইংগারহাট এলাকায় বাসচাপায় মাহবুবা (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভোলা-চরফ্যাশন সড়কে এ দুর্ঘটনা ঘটে। এসময় বিক্ষুব্ধ জনগণ প্রায় এক ঘণ্টা এ সড়ক অবরোধ করে রাখে। নিহত মাহবুবা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের চরগুমানী গ্রামের হাফেজ আবুল কাসেমের মেয়ে। সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির জানান, আজ দুপুরে স্কুল ছুটির পর হেঁটে বাড়ি ফিরছিল মাহবুবা। পথে ঘুইংগারহাট এলাকায় একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই সে…

Read More

বরিশালে নিখোঁজ প্রতিবন্ধী যুবতীর লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে এক প্রতিবন্ধী  যুবতী নিখোঁজ হওয়ার চারদিন পর সংলগ্ন বানারীপাড়া উপজেলার তেতলা খাল থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় বানারীপাড়া থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে। নিহত যুবতীর পাজামা দিয়ে তার গলায় ফাঁস লাগানো থাকায় ধারনা করা হচ্ছে তাকে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। নিহত যুবতী হারতা গ্রামের বিপুল হালদারের মেয়ে বিউটি হালদার (২৬)। বিউটির ভাই বাদল হালদার জানান, “বিউটি বুদ্ধি প্রতিবন্ধী ছিল। গত ১০ জানুয়ারী সন্ধ্যায় সে হাতমুখ ধোয়ার কথা বলে ঘরের বাইরে গিয়ে নিখোঁজ হয়। ১২ জানুয়ারী তার…

Read More

বরিশালে দুই কলেজ ছাত্রকে কুপিয়ে জখম

ডেস্ক রিপোর্ট: বরিশাল নগরীতে দুই কলেজ ছাত্রকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। শনিবার রাত ৮টার দিকে নগরীর কালিবাড়ি রোডের বিএম কলেজ সংলগ্ন শহীদ কাঞ্চন উদ্যানের সামনে এই হামলার ঘটনা ঘটে। হামলায় আহত মৃদুল ও তৌকির আহম্মেদকে শেরেবাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। আহতরা অভিযোগ করেন, সায়মুন নামে এক যুবকের নেতৃত্বে কয়েকজন যুবক মোটর সাইকেলে এসে আকস্মিক তাদের উপর হামলা চালায়। স্থানীয়রা জানায়, আহত মৃদুল ও তৌকির এবং হামলাকারী সায়মুন সমবয়সী এবং একে অপরের বন্ধু। তারা দীর্ঘদিন ধরে শহীদ কাঞ্চন উদ্যানের সামনে নিয়মিত আড্ডা দিত এবং সেখানে বেড়াতে আসা নারীদের ইভটিজিং করতো। কিছুদিন…

Read More

আগামী এপ্রিল মাসে সাভারের বিকেএসপিতে ক্রীড়া সম্মেলন

ডেস্ক রিপোর্ট: আজ থেকে বিকেএসপি’র ক্রীড়াঙ্গনে যুক্ত হলো আরও দুটি ক্রীড়া স্থাপনা সিনথেটিক ফুটবল মাঠ ও আধুনিক ক্রিকেট মাঠ।  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. শ্রী বীরেন শিকদার এবং  যুব ও ক্রীড়া উপমন্ত্রী  মোঃ আরিফ খান জয়  বিকেএসপি’র ১নং ক্রিকেট মাঠের আধুনিকায়ন ও ১নং ফুটবল  সিনথেটিক ফুটবল মাঠের  উদ্বোধন করেন। এর মধ্যদিয়ে বিকেএসপি’র চারটি ক্রিকেট মাঠের মধ্যে তিনটি মাঠই আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করা হলো। বিকেএসপি’র ক্রিকেট মাঠটি আধুনিকায়নে খরচ হয়েছে প্রায় ৪ কোটি টাকা ও সিন্থেটিক টার্ফ স্থাপনে খরচ প্রায় ১০ কোটি টাকা। সংশ্লিষ্ট কোচদের মতে মাঠ দুটি সংযোজন হওয়ার…

Read More