ডেস্ক রিপোর্ট: কুমিল্লা নগরীতে ১০ ঘণ্টার অভিযানে অস্ত্রসহ ৬ ডাকাততে আটক করেছে র্যাব। রবিবার সকাল ১০টার দিকে নগরীর ধর্মপুরে এ অভিযান সমাপ্ত করা হয়। এ সময় উদ্ধার করা হয় ২টি থ্রি-নট থ্রি,৩টি এলজি, ৪রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন। র্যাব-১১ ক্রাইম প্রিভেনশন কোম্পানি-২এর অধিনায়ক মেজর মোস্তফা কায়জার জানান, নগরীর ধর্মপুরে অপরাজিতা নামের একটি মেসে থেকে ডাকাত দল বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিলো। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো গোপন সংবাদে এ তথ্য পেয়ে শনিবার রাত ১০টার দিকে ওই এলাকা ঘেরাও করে র্যাব। প্রথমে দল নেতা শামছুদ্দিন কালুকে আটক করা হয়। তার স্বীকারোক্তি মতে…
Read MoreMonth: January 2017
কেরানীগঞ্জে ইয়াবাসহ আটক ৩
ডেস্ক রিপোর্ট: দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ) পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ তিন যুবককে আটক করেছে। এ সময় তাদের কাছে থেকে ২১০ পিস ইয়াবা জব্দ করা হয়। আটককৃত যুবকরা হলেন আল আমিন (২৭), লিমন (২৫) ও রাসেল (২৪)। আল আমিনের কাছে ১২৫ পিস এবং লিমন ও রাসেলের কাছে থেকে ৮৫ পিস ইয়াবা পাওয়া যায়। রবিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা গোয়েন্দা পুলিশ (দক্ষিণ) এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে শনিবার দিনগত রাতে কেরানীগঞ্জের দক্ষিণ মালিভিটা ও আগানগর থেকে এই তিন যুবককে আটক করা হয়। মিতু/বিবি নিউজ/১১৬২
Read Moreবিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবন থেকে মোনাজাতে অংশ নেন। বেলা ১১টার দিকে মোনাজাত শুরু হয়। প্রধানমন্ত্রীর সঙ্গে পরিবারের সদস্যরা, আত্মীয়-স্বজন ও দলীয় নেতাকর্মীরাও মোনাজাতে অংশ নেন। মিতু/বিবি নিউজ/১১৬১
Read Moreকুমিল্লায় প্রাইভেটকার চাপায় দুই নারী নিহত
ডেস্ক রিপোর্ট: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় প্রাইভেটকার চাপায় দুই নারী নিহত ও এক শিশুসহ দুইজন আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ৮টার দিকে ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন, চান্দিনা উপজেলার মধ্যমতলা গ্রামের ইদ্রিস মিয়ার স্ত্রী পারুল বেগম (৪৫) ও দেবিদ্বার উপজেলার বাগুর এলাকার রবিউল্লাহর স্ত্রী নুরজাহান বেগম (৫৫)। আহত শিশু রাফি (৫) নিহত পারুল বেগমের ছেলে ও আহত অপরজন প্রাইভেটকারের যাত্রী। আহত প্রাইভেটকারের যাত্রী ঢাকা বংশালের আশরাফ উদ্দিনের ছেলে সালাউদ্দিন (৫৮)। ইলিয়টগঞ্জ ফাঁড়ির ইনচার্জ এসআই মনিরুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে জানান, ঢাকা থেকে কুমিল্লাগামী একটি প্রাইভেটকার মহাসড়কের চান্দিনা বাসস্ট্যান্ডের…
Read Moreযৌন ক্ষমতা বাড়ানোর ঘরোয়া কৌশল
ডেস্ক রিপোর্ট: বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মহিলাদের যৌন ক্ষমতা যেমন কমতে থাকে তেমনই পুরুষদেরও যৌন শক্তি হ্রাস পায়। চল্লিশোর্ধ্ব পুরুষদের মধ্যে অনেকেই নিজের সঙ্গিনীকে শারীরিকভাবে তৃপ্ত করতে পারার অক্ষমতায় ভোগেন। আধুনিক চিকিৎসাবিজ্ঞানে পুরুষের লুপ্ত যৌন ক্ষমতা পুনরুদ্ধারের উপায় হল টেস্টোস্টেরন রিপ্লেসমেন্ট থেরাপি (টিআরটি) নামের হরমোন চিকিৎসা। কিন্তু এই চিকিৎসা যথেষ্ট ব্যয়বহুল। তুলনামূলকভাবে পুরুষের যৌন ক্ষমতা অটুট রাখার কিছু সহজ ঘরোয়া কৌশল বাতলে দিতে পারে আয়ুর্বেদ শাস্ত্র। আয়ুর্বেদিক রিসার্চ অ্যান্ড ট্রিটমেন্ট অ্যাসোসিয়েশন-এর প্রকাশিত একটি গবেষণাপত্রে দেওয়া হয়েছে এমনকিছু খাবারের কথা যেগুলির নিয়মিত সেবন প্রাকৃতিক উপায়ে পুরুষের যৌন ক্ষমতা ধরে রাখতে সাহায্য…
Read Moreপ্রধানমন্ত্রী আজ রাতে সুইজারল্যান্ড সফরে যাবেন
ডেস্ক রিপোর্ট : রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়ার্ল্ড ইকনোমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে যোগ দিতে ৫ দিনের সরকারি সফরে আজ রাতে সুইজারল্যান্ডের ডাভোসের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সুইজারল্যান্ডের পূর্বাঞ্চলীয় আল্পস অঞ্চলে গ্রাউবান্ডেনে পার্বত্য রিসোর্ট ডাভোসে আগামী ১৭ জানুয়ারি থেকে চার দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব’। প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ার ওয়েজের একটি ফ্লাইট আজ রাত ৯টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করবে। ফ্লাইটটি আগামীকাল স্থানীয় সময় সকাল ৬টা ৪৫ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছুবে। সুইজারল্যান্ডে নিযুক্ত…
Read Moreদ্বিতীয় টেস্টেও নেই মুস্তাফিজ
ডেস্ক রিপোর্ট: নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে অপরিবর্তিত দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রাইস্টচার্চ টেস্টের জন্য রবিবার ১৫ সদস্যের অপরিবর্তিত দল ঘোষণা করা হয়। ফলে পেসার মোস্তাফিজুর রহমানের সাদা পোশাকে ফেরা হচ্ছে না। তবে ফেব্রুয়ারিতে ভারত সফরে একমাত্র টেস্ট দিয়ে এই সংস্করণে ফিরতে পারেন মুস্তাফিজ। এরই মধ্যে ঘোষণা হওয়া ওই সিরিজের ৩০ জনের প্রাথমিক দলে আছেন তিনি। ওয়েলিংটনে প্রথম টেস্টে দারুণ খেলছে টাইগাররা। ম্যাচে স্বাগতিক নিউজিল্যান্ডের ওপর এক কথায় আধিপত্য বিস্তার করেই লড়ছে সাকিব-মুশফিকরা। ফলে দ্বিতীয় টেস্টে আর কোনো পরিবর্তন আনতে চাননি নির্বাচকরা। এদিকে প্রথম টেস্টে…
Read Moreব্রাজিলে কারাগারে ফের সহিংসতা : নিহত অন্তত ৩
ডেস্ক রিপোর্ট: ব্রাজিলের উত্তরাঞ্চলের একটি কারাগারে শনিবার নতুন সহিংসতায় অন্তত তিন বন্দিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কর্মকর্তারা একথা জানান। দেশটির বিভিন্ন কারাগারে ১শ’ বন্দির মৃত্যুর মাত্র কয়েকদিন পর আবার এই রোমহর্ষক ঘটনা ঘটল। রিও গ্রান্ডে ডো নোর্টে অঙ্গরাজ্যের বৃহত্তম কারাগার অ্যালকাকুজে সহিংসতার এই ঘটনা ঘটে। খবর বার্তা সংস্থা এএফপি’র। একটি অপরাধ চক্রের সদস্যদের আটক থাকার সুযোগে প্রতিদ্বন্দ্বী চক্রের অপর সদস্যরা এ হামলা চালায়। ওই তিনজনকে শিরোশ্ছে করে হত্যা করা হয়। রাজ্য কারাগার ব্যবস্থাপক জেমিলটোন সিলভা স্থানীয় গণমাধ্যমকে বলেন, ‘এই ঘটনায় অন্তত তিন বন্দি নিহত হয়েছে। আমরা তাদের বিচ্ছিন্ন মুন্ডু দেখতে…
Read Moreরাশিয়া ও চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী ট্রাম্প
ডেস্ক রিপোর্ট : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও চীন সহযোগিতা করলে তিনি তাদের সঙ্গে কাজ করতে আগ্রহী। তিনি শুক্রবার ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, রাশিয়ার ওপর নতুন করে আরোপিত নিষেধাজ্ঞা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত চলতে পারে। তবে তারপর তা তুলে নেয়া হতে পারে। তিনি এও বলেন, এক চীন নীতি নিয়ে আলোচনা হতে পারে। এক চীন নীতির কারণে দেশটি তাইওয়ানকে আলাদা ভূখন্ড মনে করে না। এদিকে যুক্তরাষ্ট্রের একটি সিনেট কমিটি মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপ প্রচেষ্টার দাবি তদন্ত করবে। এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইসলামি চরমপন্থা ও অন্যান্য উগ্রপন্থীদের বিরুদ্ধে যুদ্ধে মস্কো…
Read Moreবরিশালে লক্ষ্যমাত্রার অধিক শীতকালীন শাক সবজি আবাদ
ডেস্ক রিপোর্ট : জেলায় চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমান শীতকালীন শাক-সবজি আবাদ হয়েছে। একইসাথে আবাদি জমির পরিমানও বেড়েছে। কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্রের তথ্য মতে জানাগেছে, ২০১৬-১৭ সালে জেলায় শীতকালীন শাক-সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮ হাজার ৯শ’ ৫০ হেক্টর জমিতে। বিপরীতে উৎপাদন লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয় প্রায় ১ লাখ ৪৮ হাজার ৪শ’ ৫০ মেট্রিকটন। আর ইতোমধ্যে প্রায় সাড়ে ৯ হাজার হেক্টর জমিতে আবাদ সম্পন্ন হয়েছে। আগামী দিনগুলোতে আবাদের পরিমান আরো বাড়বে। খামার বাড়ি সূত্র আরো জানায় চলতি মৌসুমে আবাদের পরিমাণ লক্ষ্যমাত্রা অতিক্রম করায় ব্যাপক উৎপাদনের আশায়…
Read More