খালেদা জিয়া জঙ্গি সন্ত্রাস, যুদ্ধাপরাধী ও জামায়াতের যৌথক্লাবের সভাপতি : ইনু

ডেস্ক রিপোর্ট: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া জঙ্গি, সন্ত্রাস, যুদ্ধাপরাধী ও সন্ত্রাসী জামায়াতের যৌথক্লাবের সভাপতি। গতকাল শনিবার কুষ্টিয়ার মিরপুর উপজেলার সাগরখালী আদর্শ ডিগ্রি কলেজের একাডেমি ভবনের উদ্বোধন ও অভিভাবক সমাবেশ শেষে “নির্বাচন নিয়ে সংস্কার প্রস্তাব ও ই-ভোটিং চালুর প্রস্তাবের বিএনপির বিরোধীতা” প্রসঙ্গে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, খালেদা জিয়া মুখে গণতন্ত্রের ও নির্বাচনের কথা বললেও আসলে তিনি এখন পর্যন্ত সন্ত্রাস, হত্যা ও খুনীদের রক্ষাকর্তা ও আশ্রয়দাতা হিসেবে ভূমিকা রাখছেন। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি প্রয়োগ করলে নির্বাচনে কারচুপি হবে…

Read More

ডব্লিওইএফ সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে : পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:  পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী গতকাল বলেছেন, আগামী ১৭ জানুয়ারি সুইজারল্যান্ডের ডাভোস শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিওইএফ)-এর ৪৭তম বার্ষিক সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণের ফলে দেশের আর্থ-সামাজিক খাতে কাঙ্ক্ষিত ফল বয়ে আনবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণের ফলে এ সম্মেলনটি বিশ্বের শীর্ষ বহুজাতিক কোম্পানী, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের বাংলাদেশের আর্থ-সামাজিক খাতে বিনিয়োগে উদ্বুদ্ধকরণের ক্ষেত্রেও অনুঘটকের ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডব্লিওইএফ-এর সম্মেলনে অংশগ্রহণের জন্য চারদিনের সফরে আজ রাতে সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। সুইজারল্যান্ডের ডাভোস শহরে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরাম (ডব্লিওইএফ)-এর ৪৭তম বার্ষিক সভায় বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব…

Read More

নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ : ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির সিদ্ধান্ত মেনে নেবে আওয়ামী লীগ। তিনি বলেন, রাষ্ট্রপতির প্রতি আমাদের আস্থা ও বিশ্বাস রয়েছে। তিনি যা যথার্থ ও সঠিক মনে করবেন, সংবিধান অনুযায়ী যে সিদ্ধান্ত দেবেন, সেটি আওয়ামী লীগ মেনে নেবে। ওবায়দুল কাদের গতকাল শনিবার সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় পাগলা-জগন্নাথপুর-আউশকান্দি সড়কের (আবদুস সামাদ আজাদ সড়ক) রানীগঞ্জ এলাকায় কুশিয়ারা নদীর ওপর সেতুনির্মাণ কাজের উদ্বোধনকালে এ কথা বলেন। আগামী সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে দলীয় নেতা-কর্মীদের প্রতি আহবান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, জনগণের সঙ্গে…

Read More

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যেতে দলীয় নেতা-কর্মীদের প্রতি শেখ হাসিনার আহ্বান

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর সরকারের বাকি সময়টুকুকে আরো চ্যালেঞ্জিং উল্লেখ করে সরকারের উন্নয়ন কাজগুলো সম্পন্ন করার জন্য দলের নেতা-কর্মীদের আরো আন্তরিক হওয়ার আহবান জানিয়েছেন। গতকাল প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ৩য় বছর শেষ করে আবার ৪র্থ বছরের কাজ শুরু করেছি। কাজেই এখনকার পথটা আরো কঠিন পথ। আমাদের যেই কাজগুলি রয়েছে সেগুলি শেষ করতে হবে। যাতে দেশের মানুষ ভাল থাকে।’ আওয়ামী লীগের শক্তি সততার শক্তি উল্লেখ করে প্রধানমন্ত্রী এ সময় পদ্মা সেতু নির্মাণে নিজস্ব উদ্যোগ গ্রহণে সারাবিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে বলেও অভিমত ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী বলেন, এতে একদিকে যেমন আমরা…

Read More

রাজশাহীতে আগুনে পুড়ে বৃদ্ধার মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রাজশাহীর দুর্গাপুরে আগুনে পুড়ে লাবণ্য প্রভা (৮৫) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার মধ্যরাতের কায়ামাজমপুর এলাকায় লাবণ্য প্রভার নিজ বাড়িতে আগুন লাগলে এ ঘটনা ঘটে। নিহত লাবণ্য প্রভা ওই গ্রামের মৃত নিরঞ্জন মন্ডলের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনে পুড়ে ওই বৃদ্ধা পুরোপুরি অঙ্গার হয়ে গেছেন। ধারণা করা হচ্ছে, ঘুমের ভেতরেই অগ্নিদগ্ধ হন তিনি। বাড়িতে ওই বৃদ্ধা ছাড়াও তার আরো দুই ছেলে বসবাস করতেন। রাত ১টার দিকে আগুন লাগায় টের পাননি তারা। পরে টের পেয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানো হয়। তবে তার আগেই মারা যান লাবণ্য প্রভা। দুই…

Read More

ঐশ্বরিয়াকে যেভাবে প্রোপজ করেন অভিষেক!

ডেস্ক রিপোর্ট: বলিউডে ঐশ্বরিয়া আর অভিষেকের জুটি নিয়ে সবসময়ই জল্পনা চলতে থাকে। বলিউডের ফেমাস জুটি গুলির মধ্যে তাঁদের জুটি অন্যতম। তবে এই জুটি প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়েছিলেন কিভাবে জানেন? অভিষেক অ্যাশকে প্রেম নিবেদনই বা কিভাবে করেছিলেন? তাঁদের রাজকীয় বিয়ের কথা তো সকলেরই জানা। প্রেমের পথ শুরু কিভাবে হয়েছিল কেউ জানেন না। সম্প্রতি অভিষেকের একটি ট্যুইটে এই রহস্যের সমাধান হয়েছে। সে তার পোস্টটিতে লেখেন, “১০ বছর আগে নিউ ইয়র্কে কনকনে ঠাণ্ডায় একটি ব্যালকনিতে সে (ঐশ্বরিয়া) আমায় ‘হ্যাঁ’ বলেন”। এই পোস্টটির পরই জানা যায় অভিষেক আর ঐশ্বরিয়ার প্রেমের ইতিহাস      …

Read More

সেক্সের আগে যা খাবেন, জানিয়েছেন চিকিৎসকরা

ডেস্ক রিপোর্ট: একেক জনের শারিরীক গঠন একেক রকম হয়ে থাকে। আর শারিরীক গঠনগত পার্থক্যের কারণে খাবারের চাহিদাও ভিন্ন হয়ে থাকে। তবে চিকিৎসকরা মনে করেন, নারী-পুরুষ একে অপরের সাথে সেক্স করার আগে বিশেষ কিছু খাবার খাওয়া ভাল। চিকিৎসদের মতে জেনে নিন, সেক্সের আগে আপনি কী খাবেন, আর কী খাবেন না- * সাধারণত সেক্সের আগে প্লেন টোস্ট খেতে পারেন। খুব বেশি হলে একটু মাখন। পাঁউরুটির অন্য কিছু নয়। তাছাড়া ডিমের সাদা অংশ চলতে পারে। সসেজ বা সালামি একেবারেই নয়। * সেক্সের  আগে কফি পান করার কথা ভুলে যান। লিকার চা হতে পারে…

Read More

আলোচনায় ওবামার কুকুর

ডেস্ক রিপোর্ট:  সরকারি বাসভবন হোয়াইট হাউসে থাকার সময় প্রায় শেষ হয়ে এসেছে। সম্ভবত সে কারণেই রাগ আর চাপতে পারছে না বারাক ওবামার কুকুর সানি। হাতের কাছে যাকে পাচ্ছে, একটু অচেনা লাগলেই কামড়ে গায়ের ঝাল মেটাচ্ছে মাংশাসী প্রাণীটি। গত সোমবার বিদায়ী প্রেসিডেন্টের পরিবারের অতিথি হিসেবেই হোয়াইট হাউসে গিয়েছিলেন ১৮ বছরের এক কিশোরী। হাতের কাছেই কালো লোমে ভরা বছর চারেকের পর্তুগিজ ওয়াটার ডগকে দেখে আদর করার লোভ সামলাতে পারেননি তিনি। আর তারপরেই খ্যাঁক! দৃষ্টি অল্পের জন্য বেঁচেছে, কামড়টা পড়েছে চোখের ঠিক নীচে। লজ্জায় পড়ে প্রেসিডেন্ট পরিবার নিজেদের ডাক্তারকেই নিয়ে আসেন। ডাক্তার জানিয়েছেন,…

Read More

লিভারের কর্মক্ষমতা বাড়ায় লাউ

ডেস্ক রিপোর্ট:  শীতকালীন সবজিগুলোর মধ্যে অন্যতম সুস্বাদু ও স্বাস্থ্যকর হলো লাউ। এটি খুবই সহজলভ্য এবং দামেও সস্তা। লাউ দিয়ে রান্না করা চিংড়ি বা মাছ কিংবা মুরগির মাংস খেতে খুবই উপাদেয়। দুধ-লাউও অনেকের পছন্দের খাবার। লাউয়ের ৯২ শতাংশই পানি, বাকি যেটুকু পানি রয়েছে তা শরীর সহজেই হজম করে ফেলে। লাউয়ের এই পানি ও আঁশ আমাদের পরিপাক ক্রিয়াকে পরিষ্কার করে। এ কারণে যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে তাদের জন্য এ সবজিটি খুবই উপকারী। লাউয়ে গ্লুকোজ ও চিনি নেই বললেই চলে। ফলে ডায়বেটিসের রোগীরা লাউ খেলে উপকার পাবেন। সহজে হজম হয় এবং শরীর ঠাণ্ডা…

Read More

টেকনাফে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার

ডেস্ক রিপোর্ট: টেকনাফে নাফ নদীর তীর থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার রাত সাড়ে ১১টায় নাফ নদীর সাড়ে তিন নম্বর সুইস গেট থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এসময় ইয়াবা পাচারে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ বিষয়টি নিশ্চত করেছেন। তিনি জানান, শনিবার রাতে টেকনাফে বিজিপির একটি দল নাফ নদীর সাড়ে তিন নম্বর সুইস গেটে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করে। জব্দকৃত ইয়াবার মূল্য তিন কোটি টাকা। খুব শীঘ্রই এগুলো ধংস করা…

Read More