ডেস্ক রিপোর্ট: ওয়েলিংটনে প্রথম টেস্টে বাংলাদেশের বিশাল সংগ্রহের জবাবে চতুর্থ দিন ব্যাট করছে নিউজিল্যান্ড। প্রথম উইকেট ভালো কোনো বলে না পেলেও দ্বিতীয়টি ছিল চমৎকার এক ডেলিভারি। আর্ম বল ব্যাটের কানা ফাঁকি দিয়ে প্যাডে লাগলে এলবিডব্লিউ হন টিম সাউদি। রিভিউ নেন তিনি কিন্তু আম্পায়ারের সিদ্ধান্ত পাল্টায়নি। এ সময় নিউ জিল্যান্ডের স্কোর ছিল ৪৭৩/৮। দারুণ এক ওভারে ২ উইকেট নিয়ে দলকে লিড নেওয়ার পথে নিয়ে যান মাহমুদউল্লাহ। এদিকে মাহমুদুল্লাহ ছাড়াও বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন সাকিব এবং রাব্বি। একটি করে উইকেট তুলে নেন সুবাশীষ রায় এবং তাসকিন। ওয়েলিংটনে প্রথম টেস্টে বাংলাদেশের…
Read MoreMonth: January 2017
মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত বৃদ্ধের মৃত্যু
ডেস্ক রিপোর্ট: মেহেরপুরের গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় করিম বকস (৭৫) নামে আহত এক বৃদ্ধ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রবিবার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। করিম বকস গাংনী উপজেলা শহরের শিশিরপাড়া গ্রামের মৃত তাসের বকসের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে গাংনী উপজেলা শহরের হাসপাতাল বাজার এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে অবস্থার অবনতি হলে কুষ্টিয়া মেডিকেল কলেজ…
Read Moreক্যাটরিনা এবার অক্সফোর্ডের বক্তা!
ডেস্ক রিপোর্ট: হিন্দি ভাষায় তার দুর্বলতা নিয়ে বার বার প্রশ্ন উঠেছে। হিন্দিতে দুর্বল হওয়ায় অভিনয় নিয়েও বার বার প্রশ্নের মুখে দাঁড়াতে হয়েছে ক্যাটরিনা কাইফকে। কিন্তু নিজের স্বাচ্ছন্দের ভাষায় কথা বলার সুযোগ হলে যে তিনিও উত্তর দিতে পারেন তা কফি উইথ করণ শো-তে এসেই তিনি দেখিয়ে দিয়েছেন। এবার ক্যাটরিনার গন্তব্যস্থল হল অক্সফোর্ড ইউনিভার্সিটি। তাও আবার বক্তা হিসেবে তিনি যাচ্ছেন। সেখানে উপস্থিত থাকবেন হলিউডের জেরেমি আয়রনস্, রবিন রাইট ও অ্যানালিন ম্যাককর্ড। বরাবরই মিডিয়া ও সামাজিকতা থেকে নিজেকে সরিয়ে রাখতে ভালোবাসতেন তিনি। আর রিলেশনশিপ-ব্রেক আপ নিয়ে তো খবরে তিনি থাকেনই। তবুও মিডিয়ার সামনে…
Read More১১টার মধ্যেই ইজতেমায় আখেরী মোনাজাত
ডেস্ক রিপোর্ট : ৫২তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরী মোনাজাত আজ সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে। সকালে ইজতেমার মুরব্বী মোঃ গিয়াস উদ্দিন এ তথ্য জানান। আখেরী মোনাজাত পরিচালনা করবেন দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ। সকাল ৮টা ২০ মিনিটে হেদায়েতী বয়ান শুরু হয়েছে। দিল্লীর মাওলানা মোহাম্মদ সাদ এ হেদায়েতী বয়ান করছেন। বাদ ফজর বয়ান করেন বাংলাদেশের মাওলানা ইউনুস সিকদার। আখেরি মোনাজাতে অংশ নিতে মুসল্লিদের স্রোত: আখেরী মোনাজাতে অংশ নিতে রবিবার ভোর রাত থেকেই মুসল্লিদের ঢল ছুটেছে টঙ্গীর ইজতেমা ময়দানে। আখেরী মোনাজাতকে কেন্দ্র করে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। সরেজমিনে…
Read Moreনানা আয়োজনে জাবিতে সেলিম আল দীনকে স্মরণ
ডেস্ক রিপোর্ট: আজ ১৪ জানুয়ারি বিশিষ্ট নাট্যাচার্য ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক অধ্যাপক সেলিম আল দীনের ৯ম প্রয়াণ দিবস। বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার। সবগুলো কর্মসূচি সেলিম আল দীনের সদ্যপ্রয়াত সহধর্মিণী বেগমজাদী মেহেরুন্নেসাকে উৎসর্গ করা হয়েছে। গত ১০ জানুয়ারি পরপারে পাড়ি জমান তিনি। দিনের শুরুতে সকাল এগারোটার দিকে বিশ্ববিদ্যালয়ের পুরাতন কলা ভবন থেকে একটি স্মরণযাত্রা বের করে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। স্মরণযাত্রাটি কেন্দ্রীয় মসজিদের পাশে সেলিম আল দীনের সমাধিস্থলে এসে শেষ হয়। এরপর প্রথমে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে…
Read Moreসরকারের তিন বছর পূর্তিতে জবি ছাত্রলীগের আনন্দ মিছিল
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সাভারে আনন্দ র্যালি করেছে ছাত্রলীগ। শনিবার দুপুরে সাভার বিশ্ববিদ্যালয় কলেজ থেকে আনন্দ র্যালিটি শুরু হয়েছে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আনন্দ র্যালিতে এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এসময় তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ছোয়া প্রত্যেকটি ঘরে ঘরে পৌছে দিতে ছাত্রলীগের নেতাকর্মীদের আহবান জানান। এসময় র্যালিতে উপস্থিত ছিলেন সাভার বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি অমিত দত্ত, সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ তাজুলসহ আরো অনেকে। মিতু/বিবি নিউজ/১১৩৮
Read Moreখুলনা মহানগর জামায়াত নেতা গ্রেফতার
ডেস্ক রিপোর্ট: খুলনা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও সিটি করপোরেশনের কাউন্সিলর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন হেলালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৪ জানুয়ারি) দুপুর পৌনে তিনটার দিকে মহানগরীর বান্দাবাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। হেলাল খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও মহানগর শিবিরের সাবেক সভাপতি। লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন বলেন, জাহাঙ্গীর হোসাইনের বিরুদ্ধে লবণচরা ও সদর থানায় দু’টি নাশকতা মামলা রয়েছে। এসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। মিতু/বিবি নিউজ/১১৩৭
Read Moreআগামী দুই বছরেই প্রবৃদ্ধি ৮ শতাংশ হবে: অর্থমন্ত্রী
ডেস্ক রিপোর্ট: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, প্রবৃদ্ধি সাড়ে ৬ শতাংশের বৃত্ত থেকে বেরিয়ে ৭ শতাংশের ঊর্ধ্বে পৌঁছেছে। আমাদের স্বপ্ন পাঁচ বছরের মধ্যে ১০ শতাংশে পৌঁছানো। মনে হয় আমার হাতে প্রবৃদ্ধি অন্তত ৮ শতাংশে পৌঁছাবে। আমার হাতে মানে আগামী দুই বছর। আর ৮ শতাংশ প্রবৃদ্ধিতে পৌঁছানো মানে হল সারা দেশে ব্যাপক উন্নয়ন। শনিবার (১৪ জানুয়ারি) সমুদ্র সৈকত কুয়াকাটায় তিন দিনব্যাপী বিচ কার্নিভাল’র উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী একথা বলেন। এ সময় তিনি সরকারের আগামী দুই বছরকে ‘গোল্ডেন যুগ’ বলে উল্লেখ করেন। অর্থমন্ত্রী বলেন, আমরা সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। দেশে গরীবের…
Read More‘মাঠের ভিতর সবচেয়ে বুদ্ধিমান ধোনি’
ডেস্ক রিপোর্ট: রবিবার পুণেতে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি ভারত। এই সিরিজের অন্যতম আকর্ষণ হতে চলেছে সীমিত ওভারের ক্রিকেটে প্রথমবারের মত বিরাট কোহলির অধিনায়কত্ব। কয়েকদিন আগেই ওয়ান ডে এবং টি–টোয়েন্টির দায়িত্ব টেস্ট অধিনায়কের হাতে তুলে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। তবে দলের উন্নতির জন্য দু’জনেই একসঙ্গে কাজ করবেন বলে জানালেন বিরাট। অধিনায়কত্বের দায়িত্ব সরে যাওয়ায় স্বাধীন মনে খেলতে পারবেন সাবেক এই অধিনায়ক। এমনটাই মনে করছেন কোহলি। শনিবার তিনি বলেন, ‘অধিনায়কত্বের দায়িত্ব কাঁধ থেকে সরে যাওয়ায় ধোনি আরও স্বাধীন্ভাবে ব্যাট করতে পারবে। মাঠের ভিতর ও সবচেয়ে বুদ্ধিমান। যেকোনও বিষয়ে…
Read Moreএবার ট্রাম্প বিরোধী বিক্ষোভের মূল কেন্দ্রে পরিণত হবে ওয়াশিংটন!
ডেস্ক রিপোর্ট: যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের দিনে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি জোরদার হবে। তবে ট্রাম্প বিরোধী বিক্ষোভের মূল কেন্দ্রে পরিণত হবে দেশটির ওয়াশিংটন সিটি। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে জানা যায়, ট্রাম্প বিরোধী প্রধান বিক্ষোভটি হবে প্রেসিডেন্টের অভিষেকের পরদিন সকাল ১০ টায়। ‘উইমেন মার্চ অন ওয়াশিংটন’ শিরোনামে এ বিক্ষোভে উপস্থিত থাকবেন কেটি পেরি, জুলিয়ান মুর, চের ও স্কারলেট জনসনের মত প্রথম সারির সেলিব্রেটিরাও। তবে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক উপলক্ষে এ বিক্ষোভে বিপুল সংখ্যক মানুষের উপস্থিতির বিষয়টি একেবারে যে নিশ্চিত- এমনটি নয়। বিশেষ করে মধ্য জানুয়ারিতে দেশটিতে প্রায়ই তুষারপাত ও প্রচন্ড শীতের…
Read More