ডেস্ক রিপোর্ট: বাগেরহাটে বাসের চাপায় চার ভ্যান আরোহী নিহত ও অপর দুই ব্যক্তি আহত হয়েছেন। সোমবার সকালে বাগেরহাট-মাওয়া মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে ফকিরহাট উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই জন শিশু, একজন নারী ও একজন পুরুষ রয়েছেন। পুলিশ তাৎক্ষণিকভাবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি।
দুর্ঘটনার কারণে প্রায় এক ঘন্টা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বাগেরহাট হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন বলেন, সকাল ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা নামের একটি দূরপাল্লার বাস ব্যাটারিচালিত ভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই চার জন নিহত ও অপর দু’জন আহত হন। ঘটনার পর বাসটি পালিয়ে যায়।
মিতু/বিবি নিউজ/১১৭৭
