স্পেনের রাজাকে সৌদি আরবের সর্বোচ্চ সম্মাননা

felipe_6ডেস্ক রিপোর্ট: স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপকে দেশের সর্বোচ্চ সম্মাননা ‘কিং আব্দুল আজিজ মেডেল’ এ ভূষিত করেছেন সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। রবিবার তিনি নিজে স্পেনের রাজার গলায় সম্মাননা সূচক পদক পরিয়ে দেন।

এর আগে তিন দিনের সফরে শনিবার সৌদি আরব পৌঁছান ষষ্ঠ ফিলিপ। রবিবার রিয়াদে অবস্থিত আল-ইয়ামামা প্রাসাদে স্পেনের রাজাকে অভ্যর্থনা জানানোর সময় তার গলায় পদক পরিয়ে দেন সৌদি বাদশাহ।

এরপর তারা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার উপায় এবং আঞ্চলিক ও বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

 

 

মিতু/বিবি নিউজ/১১৭৮

Related posts

Leave a Comment