কাশ্মিরে সন্ত্রাসী হামলায় নিহত ৩

113201_kashmiডেস্ক রিপোর্ট: জম্মু ও কাশ্মিরের আখনুর জেলায় সন্ত্রাসী হামলায় তিনজন নিহত হয়েছে। সোমবার জেনারেল রিজার্ভ ইঞ্জিনিয়ার ফোর্স (জিআরইএফ) ক্যাম্পে এই হামলার ঘটনা ঘটে।   এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল সাতটায় এই হামলার ঘটনা ঘটে। ঐ এলাকায় গুলির শব্দ শোনা গেছে। নিরাপত্তা বাহিনীরা এলাকাটি ঘিরে রেখেছিল।   ভারতের সীমান্ত এলাকার সড়কের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে জিআরইএফ। খবর: টাইমস অব ইন্ডিয়া।
 

 

মিতু/বিবি নিউজ/১০২৫

Related posts

Leave a Comment