১৬ আগস্ট ২০২১(বিবিনিউজ ):ধামরাইয়ে যাত্রীবাহী বাস চাপায় ইসমাইল হোসেন (৪৫) নামে এক অটোরিকশা চালকের মৃত্যুর ঘটনা ঘটেছে । এঘটনায় পথচারীরা ঘাতক বাসটিকে আটক করে পুলিশে খবর দেয় । সোমবার (১৬ আগষ্ট) বেলা ১২টার সময় ঢাকা-আরিচা মহাসড়কের জয়পুরা এলাকায় এ দুর্ঘটনায় ঘটে । নিহত ইসমাইল ধামরাই উপজেলার সুতিপাড়া ইউনিয়নের বারপাইখা গ্রামের বািসন্দা । এ বিষয়ে সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ করিম খান বলেন, বেলা ১২ টার সময় ঢাকা-আরিচা মহাসড়কের আরিচাগামী নীলাচল পরিবহনের যাত্রীবাহী বাস একটি অটোরিকশাকে চাপা দেয় । এ সময় অটোরিকশা চালক গুরুতর আহত হন।পরে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় ওই অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় অটোরিকশা চালকের মৃত্যু
