ষ্টাফ রিপোর্টার,২৯ জুন ২০২১(বিবিনিউজ ):সাভারে নগদ টাকাসহ এক ডাকাত সরদারকে আটক করেছে পুলিশ। রাতে সাভারের নামা বাজার এলাকা থেকে তাকে আটক করে সাভার মডেল থানা পুলিশ। আটক ডাকাত সরদারের নাম হযরত আলী তিনি ধামরাইর ফোডনগর এলাকার মৃত জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়,হযরত আলী নামের ওই ডাকাত সরদার দীর্ঘ দিন ধরে সাভার ও ধামরাইয়ে বিভিন্ন বাসা বাড়ি ও যানবাহনে ডাকাতি করে মালামাল লুটপাট করে আসছিলো। এসময় ডাকাতি কাজে বাধা দিলে অনেক মানুষকে মারধরসহ ছুরিকাঘাতে আহতও করতেন তিনি। পরে এলাকাবাসী এই ডাকাত সরদারের বিরুদ্ধে সাভার মডেল থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তাকে ধরতে মাঠে নামে। পরে রাতে গোপন সংবাদের ভিতিত্বে সাভারের নামা বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫২ হাজার পাঁচ’শ টাকাসহ তাকে আটক করে পুলিশ। আটক ডাকাত সদস্যর বিরুদ্ধে সাভারসহ বিভিন্ন থানায় ডাকাতির একাধীক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। ওই ডাকাত সরদারকে আটক করায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন।
এবিষয়ে সাভার মডেল থানার ওসি কাজী মাইনুল ইসলাম বলেন,আটক ডাকাত সরদারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার সাথে ডাকাতি কাজে অন্য কেউ জড়িত আছে কিনা।
সাভারে নগদ টাকাসহ ডাকাত গ্রেফতার
