স্টাফ রিপোর্টার,২৯ মে ২০২১ (বিবিনিউজ): আশুলিয়ায় মসজিদের এক খাদেমের পায়ের রগ কেটে দেয়ার ঘটনায় কিশোর গ্যাং সদস্যদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। সকালে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নাল্লাপোল্লা বাজার এলাকায় এ বিক্ষোভ মিছিলে প্রায় কয়েক’শ এলাকাবাসী অংশ নেন।মানববন্ধনে জানানো হয়, সোমবার (২৪ মে) সকালে নজরুল ইসলাম নামের মসজিদের এক খাদেমকে মারধর ও ছুরি দিয়ে পায়ের রগ কেটে দেয় রাকিব (১৬) ও ইমন হোসেন (১৭) দুই কিশোর গ্যাং সদস্য। তাদের সহযোগিতা করেন হাবিব ও আলিম নামের দুইজন। এ ঘটনায় পরের দিন আশুলিয়া থানায় তিনজনের নাম উল্লেখ করে একটি মামলা…
Read MoreMonth: May 2021
সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে নারী শ্রমিক গণধর্ষণের শিকার ,গ্রেফতার ৩
স্টাফ রিপোর্টার,২৯ মে ২০২১ (বিবিনিউজ): সাভারের আশুলিয়ায় চলন্ত বাসে এক নারী শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় সাভার হাইওয়ে থানা পুলিশ ছয়জনকে আটক করেছে। এঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।গতকাল গভীর রাতে সাভারের আশুলিয়ার বিশমাইল নবীনগর এলাকার মাঝে ডিসি নার্সারীর সামনে এ গণধর্ষণের ঘটনা ঘটে। সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ করিম বলেন,গতকাল নায়ারণগঞ্জ এর চাষাড়া থেকে এক নারী শ্রমিক মানিকগঞ্জে বোনের বাড়িতে বেড়াতে আসে। পরে ওই নারী মানিকগঞ্জ থেকে নায়ারণগঞ্জ যাওয়ার জন্য একটি বাসে করে আশুলিয়ার নবীনগর আসেন। পরে সে নবীনগরে তার এক পূর্ব পরিচিত ভাইয়ের সাথে একটি মিনি…
Read Moreদেশে করোনায় মৃত্যু সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে
২৮ মে ২০২১(বিবিনিউজ ):দেশে করোনাভাইরাস শনাক্তের ৪৪৭তম দিনে মৃত্যুর সংখ্যা সাড়ে ১২ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত দেশে এই মহামারিতে মৃত্যুবরণ করেছেন ১২ হাজার ৫১১ জন।গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩১ জন। একই সময়ে নতুন করে এ রোগে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৩৫৮ এবং সুস্থ হয়েছেন ১ হাজার ৬৪ জন। ২৪ ঘন্টায় মৃত্যুবরণকারীদের মধ্যে পুরুষ ১৮ ও নারী ১৩ জন।গতকালের চেয়ে আজ ৯ জন বেশি মৃত্যুবরণ করেছেন। গতকাল ২২ জন মৃত্যুবরণ করেছিলেন। করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৫৭ শতাংশ। গত ২২ মে থেকে মৃত্যুর একই হার বিদ্যমান রয়েছে।গত…
Read Moreজাবির নির্মাণাধীন হল থেকে পড়ে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু
স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২১(বিবিনিউজ ): জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন হল থেকে পড়ে শাহের আলী (২৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়,সকালে বিশ^বিদ্যালয়ের শহীদ রফিক জব্বার হলের পাশে নির্মাণাধীন ছয়তলা ভবনে কাজ করার সময় পা পিছলে ওই নির্মাণ শ্রমিক মাটিতে পড়ে গেলে অন্য শ্রমিকরা তাকে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ নিহত শ্রমিকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। ওই ভবনে কাজ করার সময় কর্তৃপক্ষ…
Read More৭ জুন থেকে ১২ বছরের বেশি বয়সীদের টিকা শুরু জার্মানিতে
২৮ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক ):জার্মানিতে আগামী ৭ জুন থেকে ১২ বছরের বেশি বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়া শুরু হবে। দেশটির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন। খবর এএফপির। ম্যার্কেল এও বলেছেন, টিকাদান শিশুদের জন্য বাধ্যতামূলক হবে না। শিশুরা স্কুলে যাচ্ছে, না ছুটিতে আছে; টিকা নেওয়ার ক্ষেত্রে সে বিষয়টিও প্রভাব ফেলবে না বলে জানান তিনি। দ্য ইউরোপীয় মেডিসিনস এজেন্সি স্থানীয় সময় আজ শুক্রবার ১২ থেকে ১৫ বছর বয়সী শিশুদের জন্য ফাইজার/বায়োএনটেকের টিকার অনুমোদন দেবে বলে আশা করছে। ইউরোপীয় ইউনিয়নে ১৬ বছরের বেশি বয়সীদের প্রয়োগের জন্য এই টিকা…
Read Moreঢাকার ধামরাইয়ে আট বছরের শিশু ধর্ষণের শিকার
স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে মমিন মিয়া নামের (১৮) এক বখাটে যুবককে আটক করেছে পুলিশ। গতকাল রাতে ধামরাইর সোমভাগ ইউনিয়নের বাদি গাঁওয়াইল এলাকা থেকে আটক করে পুলিশ। এদিকে এঘটনায় ধর্ষণকারীর বিরুদ্ধে থানায় মামলা করায় নির্যাতিত শিশুটির পরিবারকে মারধর করে বাড়ি ঘরে আগুন ধড়িয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় শিশুটির পরিবারের সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন।আটক ধর্ষণকারী মমিন সোমভাগ ইউনিয়নের বাদি গাঁওয়াইল এলাকার আয়নাল হকের ছেলে। ভুক্তভোগী ওই শিশুর বাবা জানায়, গত কয়েকদিন আগে তার শিশু কন্যাকে মমিন ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।…
Read Moreসাভারে মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের শিকার
স্টাফ রিপোর্টার,২৮ মে ২০২১(বিবিনিউজ ):সাভারে এক মাদ্রাসা শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় এলাকাবাসী ওই ধর্ষণের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।সাভারের বনগাঁও ইউনিয়নের বেড়াইদ এলাকায় এ ধর্ষণের ঘটনা ঘটে। পুলিশ বলছে,বেড়াইদ এলাকায় গেল এপ্রিল মাসে একটি মাদ্রাসার (১৭) শিক্ষার্থীকে জোর পূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে একটি বাড়িতে আটকিয়ে রেখে ধর্ষণ করেন এক বখাটে যুবক। পরে ওই শিক্ষার্থী যে বাড়িতে আটকিয়ে রেখে ধর্ষণ করা হয়েছিলো সেই বাড়ির কয়েকজন প্রতিবেশীর সাহায্য নিয়ে কৌশলে গতকাল নিজের বাড়িতে পালিয়ে এসে ধর্ষণের বিষয়টি তার বা মাকে খুলে বললে গতকাল রাতেই অজ্ঞাত ওই যুবককে প্রধান আসামী করে নারী…
Read Moreসারাদেশে সহজ চলাচলের মাধ্যম হিসেবে রেল যোগাযোগ প্রতিষ্ঠাই সরকারের লক্ষ্য : প্রধানমন্ত্রী
২৮ মে ২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দরিদ্রবান্ধব পরিবহন হিসেবে মানুষের যাতায়াত এবং ব্যবসা-বাণিজ্য সহজীকরণের জন্য যেসব জায়গায় এখনও রেললাইন নেই সেসব স্থানে নেটওয়ার্ক স্থাপন করে সমগ্র বাংলাদেশকে রেল যোগাযোগের আওতায় নিয়ে আসাই তাঁর সরকারের লক্ষ্য।পাশাপাশি, ১৯৬৫ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় বাংলাদেশের সঙ্গে ভারতের যেসব স্থানের রেল যোগাযোগ বন্ধ হয়ে গিয়েছিল সেগুলো পুনঃস্থাপন করে শিলিগুড়ি পর্যন্ত রেলে যোগাযোগ স্থাপন করতে চায় সরকার।শেখ হাসিনা মধুখালী-কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত নতুন রেল লাইন নির্মাণ প্রকল্পেরও ভিত্তিপ্রস্থর স্থাপন এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী হয়ে ঢাকা পর্যন্ত ‘ম্যাংগো স্পেশাল ট্রেন’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে…
Read Moreঅষ্ট্রেলিয়ার মেলবোর্নে সাময়িক লকডাউন
২৭ মে ২০২১(বিবিনিউজ ডেস্ক):অষ্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নের ৫০ লাখেরও বেশি বাসিন্দাকে সপ্তাহব্যাপী লকডাউনের আওতায় থাকতে হচ্ছে।নতুন করে করোনার সংক্রমণ দেখা দেয়ায় কর্তৃপক্ষ বৃহস্পতিবার লকডাউনের নির্দেশ জারি করে।রাজ্যের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী জেমস মারলিনো বাসিন্দাদের উদ্দেশ্যে বলেন, মেলবোর্ন ও ভিক্টোরিয়া অঙ্গরাজ্যের আশেপাশের বাসিন্দাদের মধ্যরাত থেকে আগামী সাতদিন ঘরে অবস্থান করতে হবে। কারণ করোনার সংক্রমণ দ্বিগুণ হয়ে ২৬ জনে দাঁড়িয়েছে।মারলিনো বলেন, অত্যন্ত সংক্রামক ভাইরাস যে ছড়িয়ে পড়েছে গতকাল আমরা তার প্রমাণ পেয়েছি। এটি ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ গোত্রের ভাইরাস যা দ্রুত ছড়িয়ে পড়ে।এই ভাইরাস বি১৬১৭ নামে পরিচিত যা ভারতে ব্যাপকভাবে ছড়িয়েছে।মহামারি শুরুর পর এই…
Read Moreসাভারে রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করলেন রাজীব
স্টাফ রিপোর্টার,২৭ মে ২০২১(বিবিনিউজ:সাভারে উন্নয়নের অংশ হিসেবে গ্রামীণ অবকাঠামোয় একটি রাস্তার নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার তেঁতুলঝোড়া জোরপুল সড়কের ওই রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন করেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব। এলজিইডি থেকে বরাদ্দ থেকে এক কোটি ৩৬ লক্ষ টাকা ব্যায়ে রাস্তাটির নির্মাণ কাজ সম্পন্ন হবে। দীর্ঘদিন পরে হলেও ভাঙ্গাচুড়া এই রাস্তাটির কাজ হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছেন। তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের সভাপতিত্বে রাস্তার নির্মাণ কাজ উদ্বোধনে এসময় সাভার উপজেলা প্রকৌশলী আবু সালেহ প্রামাণিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Read More