বান্ধবী ক্যারিকে বিয়ে করলেন বরিস জনসন

৩০ মে ২০২১ (বিবিনিউজ ডেস্ক):যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন গোপন অনুষ্ঠানের মাধ্যমে তাঁর বান্ধবী ক্যারি সিমন্ডসকে বিয়ে করেছেন। যুক্তরাজ্যের দ্য সান ও মেইল পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বরাত দিয়ে আজ রোববার বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। একই সূত্রের বরাত দিয়ে বিবিসি অনলাইনের খবরে বলা হয়, স্থানীয় সময় গতকাল শনিবার ওয়েস্ট মিনস্টার ক্যাথেড্রালে এ বিয়ে অনুষ্ঠিত হয়। বিয়েতে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত ছিলেন। বিয়ের খবরের বিষয়ে বরিসের ডাউনিং স্ট্রিট কার্যালয়ের মুখপাত্র কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। সংবাদপত্রের প্রতিবেদনে জানা গেছে, অনুষ্ঠানে আসার জন্য শেষ মুহূর্তে অতিথিদের নিমন্ত্রণ করা হয়েছিল। এমনকি…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠান ও হল খোলার দাবিতে ঢাবিতে সমাবেশ

৩০ মে ২০২১ (বিবিনিউজ ):স্বাস্থ্যবিধি মেনে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক হলগুলো খুলে দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক সমাবেশ, মিছিল ও অবস্থান কর্মসূচি হয়েছে। এসব কর্মসূচি শেষে একই দাবিতে আগামী মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘অপমৃত্যু ঘটা’ প্রশাসনের প্রতীকী মিছিল নিয়ে খাটিয়া মিছিল কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ‘হল-শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দাও আন্দোলন’ ব্যানারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আজ রোববার সকালে রাজু ভাস্কর্যের পাদদেশে ছাত্র-শিক্ষক সমাবেশের আয়োজন করেন। সমাবেশে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যান আসিফ নজরুল বলেন, দেশের অফিস-আদালত, গার্মেন্টস, ব্যবসাপ্রতিষ্ঠান, গণপরিবহন, শপিং মল—সবই খোলা আছে। উৎসব, আয়োজনও হচ্ছে।…

Read More

ট্যানারী নগরীর সমস্যা সমাধানে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে :জাকিয়া সুলতানা

স্টাফ রিপোর্টার,৩০ মে ২০২১ (বিবিনিউজ ):সাভারে বিসিক শিল্প নগরীতে ট্যানারী কারখানার কারণে নতুন করে ধলেশ্বরী নদী বা ট্যানারীর আশেপাশে কোন গ্রাম যেন দূষিত না হয় সেজন্য নানা পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা।সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় বিসিক শিল্প নগরীর বিভিন্ন ট্যানারী কারখানা পরিদর্শন শেষে মালিক ও কর্মকর্তা ও কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা এসময় আরও বলেন,ট্যানারী নগরীতে এখনো বিভিন্ন সমস্যা রয়েছে সেগুলো সমাধান করার চেষ্টা করা হচ্ছে উল্লেখ করে তিনি আরও…

Read More

সাভার ও আশুলিয়া থেকে ২৬ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী আটক

স্টাফ রিপোর্টার,৩০ মে ২০২১ (বিবিনিউজ ): সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ২৬ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব ৪।সকালে সাভারের ইমান্দিপুর ও আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে তাদেরকে আটক করে র‌্যাব ৪। র‌্যাব ৪ বলছে,সাভারের ইমান্দিপুর এলাকায় অভিযান চালিয়ে দশ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী জিল্লুর রহমান ও আশুলিয়ার বাইপাইল এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ হালিম ভুইয়াকে আটক করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় বেশ কিছুদিন যাবত সীমান্তবর্তী এলাকা হতে অবৈধ ভাবে মাদকদ্রব্য ক্রয় করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছিলো ।তাদের বিরুদ্ধে মামলা…

Read More

জাতিসংঘের অধীনে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

২৯ মে ২০২১ (বিবিনিউজ ):বিশ্ব শান্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে সহযোগিতায় বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুণর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাংলাদেশ বিশ্বের যেকোন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত রয়েছে।‘আমরা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অধীনে বিশ্বের যে কোন প্রান্তে শান্তি প্রতিষ্ঠায় সদা প্রস্তুত। এটা জাতিসংঘকে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই,’ প্রধানমন্ত্রী জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের এই দিনে বিশ্বের সকল শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা গর্বের সঙ্গে স্মরণ করে একথা বলেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২১ উপলক্ষ্যে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ অপরাহ্নে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে ‘আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী…

Read More

ভারতে অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা

২৯ মে ২০২১ (বিবিনিউজ ডেস্ক ):নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) নিয়ে আবার সক্রিয় হলো ভারতের সরকার। এই আইনের অধীনে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাব—এই পাঁচ রাজ্যের ১৩ জেলায় বসবাসরত অমুসলিম বাসিন্দাদের নাগরিকত্ব দিতে উদ্যোগ নিয়েছে সরকার। বলা হয়েছে, এসব এলাকায় বসবাসরত বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকেরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। এনডিটিভির খবরে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ–সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। এই আদেশ জারি করে সিএএ কার্যকরের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ২০১৯ সালে সিএএ কার্যকর করা হয়। এই আইন পাস করার আগে থেকে ভারতজুড়ে…

Read More

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সব প্রকার প্রস্তুতি আছে :শিক্ষামন্ত্রী

২৯ মে ২০২১ (বিবিনিউজ ):শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আমরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলো দ্রুততম সময়ের মধ্যে খুলে দিতে চাই। সেজন্য আমাদের সব প্রকার প্রস্তুতি আছে। তবে করোনা পরিস্থিতিকে আমাদের মাথায় রাখতে হবে। আমরা যে তারিখই নির্দিষ্ট করি না কেন, সেই সময়ের আগে করোনা পরিস্থিতি অনুকূলে না এলে মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেব না। শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক সমাজ ও জনতার প্রত্যাশার আয়োজনে আব্দুল মতিন খসরুর স্মরণসভায় অংশ নিয়ে শিক্ষামন্ত্রী এ কথা বলেন। দীপু মনি বলেন, বিশেষজ্ঞরা বলেছেন, সংক্রমণের হার ৫ শতাংশের নিচে না নামলে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলে দেওয়া উচিত হবে না। ঈদ যাত্রার…

Read More

মালয়েশিয়ায় লকডাউনের সিদ্ধান্ত

২৯ মে ২০২১ (বিবিনিউজ ডেস্ক):করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় গোটা দেশ লকডাউন করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। গতকাল শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন এ ঘোষণা দেন। আগামী মঙ্গলবার থেকে এ লকডাউন কার্যকর হবে। চলবে আগামী ১৪ জুন পর্যন্ত। স্ট্রেইটস টাইমের খবরে বলা হয়েছে, মালয়েশিয়া সরকার এমন সময়ে এ ঘোষণা দিল, যখন দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে। গতকাল থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ হাজার ২৯০ জন। এ নিয়ে চার দিন ধরে দেশটিতে সংক্রমণের রেকর্ড হচ্ছে। করোনাভাইরাসের সার্বক্ষণিক তথ্য সরবরাহকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুসারে, দেশটিতে এ পর্যন্ত ৫ লাখ ৪৯…

Read More

সিলেটে ৫ বার ভূকম্পন অনুভূত

২৯ মে ২০২১ (বিবিনিউজ ):সিলেটে পাঁচবার ভূকম্পন অনুভূত হয়েছে। আজ শনিবার সকাল ১০টা ৩৬ মিনিটে, ১০টা ৫১ মিনিটে, বেলা ১১টা ২৯ মিনিটে, ১১টা ৩৪ মিনিটে ও বেলা ২টায় কেঁপে ওঠে সিলেট। ঢাকা আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ মুমিনুল ইসলাম বলেন, ‘আমরা সিলেট স্টেশন থেকে ভূমিকম্পের বিষয়টি অবহিত হয়েছি। ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেট। এখানে রিখটার স্কেলে কম্পনের সর্বোচ্চ মাত্রা ছিল ৪ দশমিক ১।’ এক ঘণ্টার মধ্যে চারবার কম্পনে অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় অনেককেই কর্মস্থল থেকে বের হয়ে খোলা স্থান ও সড়কে চলে আসতে দেখা যায়।…

Read More

৭০ শতাংশ টিকা দিতে না পারলে মহামারি শেষ হবে না : ডব্লিওএইচও

২৯ মে ২০২১ (বিবিনিউজ ডেস্ক): ইউরোপীয় বিষয়ক পরিচালক সতর্ক করে বলেছেন, ৭০ শতাংশ লোককে টিকার আওতায় না আনতে পারলে মহামারির অবসান ঘটানো যাবে না।ইউরোপে টিকা দেয়ার গতি খুব ধীর হওয়ার প্রেক্ষাপটে শুক্রবার তিনি এ সতর্কতা উচ্চারণ করেন।ডব্লিওএইচও’র ইউরোপ বিষয়ক আঞ্চলিক পরিচালক হ্যান্স ক্লুগ এক সাক্ষাতকারে বলেছেন, নূন্যতম ৭০ শতাংশ লোককে আমরা টিকা দিতে না পারলে মহামারি শেষ হবে না।তিনি বলেন, নভেল করোনা ভাইরাসের নতুন ধরন নিয়ে তার মূল উদ্বেগ।ক্লুগ বলেন, আমরা জেনেছি বি.১৬১৭ (ভারতীয় ধরন) বি.১১৭ (ব্রিটিশ ধরন) এর চেয়ে অনেক বেশি সংক্রামক। আগের যে কোন ধরনের চেয়ে ভারতীয় ধরন…

Read More