চলমান লকডাউন থাকছে আরও এক সপ্তাহ

১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ছে। আজ সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের উদ্যোগে আয়োজিত এক সভায় লকডাউন পরিস্থিতি পর্যালোচনা করা হয়। সভায় উপস্থিত সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সুরথ কুমার সরকার বলেন, আজকের সভায় লকডাউন এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ বিষয়ে দু–এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি করা হবে। এর আগে কঠোর লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর সুপারিশ করে করোনা মোকাবিলা সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। গতকাল রোববার রাতে কমিটির এক ভার্চ্যুয়াল সভায় এই সুপারিশ করা হয়। এরপর সপ্তাহ শেষে আবার করোনাভাইরাসের সংক্রমণের হার বিবেচনা করে…

Read More

ভারতে ২৪ ঘণ্টায় ২ লাখ ৭৩ হাজার জনের করোনা শনাক্ত

১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ডেস্ক ): ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই লাখ ৭৩ হাজার ৮১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৫০ লাখ ছাড়ালো। এদিকে সেখানে চিকিৎসাধীন রোগির সংখ্যা বর্তমানে ১৯ লাখ ছাড়িয়ে গেছে। সোমবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাল নাগাদ উপাত্ত থেকে এ তথ্য জানা যায়। খবর পিটিআই’র।স্থানীয় সময় সকাল ৮ টায় হাল নাগাদ করা উপাত্ত অনুযায়ী, ভারতে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১ কোটি ৫০ লাখ ৬১ হাজার ৯১৯ জনে দাঁড়িয়েছে। এদিকে এক দিনে ভারতে নতুন করে আরো…

Read More

৩৬ লাখ পরিবারকে আর্থিক সহায়তা দেবেন প্রধানমন্ত্রী

১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে বিভিন্ন পেশায় নিয়োজিত নিম্নআয়ের প্রায় ৩৫ লাখ পরিবার এবং অতি সম্প্রতি ঘটে যাওয়া প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত প্রায় ১ লাখ কৃষকসহ ৩৬ লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করবেন।তিনি নিম্নআয়ের মানুষের পরিবার প্রতি আড়াই হাজার টাকা করে এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবার প্রতি ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করবেন। এ বাবদ সরকারের ৯শ’ ৩০ কোটি টাকা ব্যয় হবে।প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান।তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী করোনা এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩৬ লাখ পরিবারকে মাথাপিছু ২৫০০ এবং ৫০০০…

Read More

সাভার ও আশুলিয়ায় সেহরিতে ফুটপাতের ছিন্নমূল মানুষের পাশে ছাত্রলীগ

১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): পবিত্র রমজান উপলক্ষে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের নির্দেশনায় করোনার সংকটে কর্মহীন ফুটপাতের অসহায় ছিন্নমূল মানুষের মাঝে সেহরির সময় খাবার বিতরণ করেছে আশুলিয়র ছাত্রলীগ নেতাকর্মীরা। সোমবার (৬ রমজানে) সেহরির সময় আশুলিয়ার বাইপাইল, বগাবাড়ি, জামগড়া, ইউনিক, ইপিজেডসহ আশেপাশের কয়েকটি এলাকায় ও রাস্তার ফুটপাতে খাবার বিতরণ করা হয়। আশুলিয়া থানা ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম আরিফের ব্যবস্থাপনায় এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম, সাবেক কেন্দ্রীয় ধর্ম-বিষয়ক উপ-সম্পাদক মনিরুজ্জামান দিপু। সেহরিতে খাবার বিতরণকালে ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দেশে করোনার প্রাদুর্ভাব শুরু…

Read More

সাভারে করোনায় আক্রান্ত চেয়ারম্যান সমরের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া

১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমরের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সোমবার দুপুরে সাভারের বনগাঁও ইউনিয়ন পরিষদের হলরুমে এ দোয়া মাহফিলের আয়োজন করেন বনগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। এসময় দোয়া মাহফিলে ফখরুল আলম সমরের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করেন উপস্থিত সকলে। স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন ফখরুল আলম সমর। মহামারী…

Read More

সাভারে করোনায় ৬ জনের মৃত্যু

১৯ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):সাভারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ছয় জন। রাতে সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে করোনা আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান। সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,রাতে চিকিৎসাধীন অবস্থায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান ছয়জন ব্যক্তি। এদের মধ্যে দুই জন নারী ও চারজন পুরুষ। এছাড়া মেডিক্যালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৮৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি। এছাড়া করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন সাভার উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ ফখরুল আলম সমর।

Read More

২ ডোজ টিকার নেয়ার পরও মালয়েশিয়ায় ৪০ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):করোনার টিকার দুই ডোজ ঠিকঠাক মতো নেয়ার পরও মালয়েশিয়ায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪০ জন স্বাস্থ্যকর্মী। মিডিয়ার কাছে শনিবার এ তথ্য দিয়েছেন দেশটির স্বাস্থ্য বিষয়ক মহাপরিচালক ড. নূর হিশাম আবদুল্লাহ। তার মতে, এসব স্বাস্থ্যকর্মী টিকা নিয়েছেন। এর মধ্যে দ্বিতীয় ডোজ নেয়ার কমপক্ষে দু’সপ্তাহ পরে করোনা পজেটিভ পাওয়া গেছে ৯ জনের শরীরে। অন্যদিকে ৩১ জনের শরীরে এই ভাইরাস সংক্রমণ পাওয়া গেছে দ্বিতীয় ডোজ নেয়ার দু’সপ্তাহেরও কম সময়ের মধ্যে। এর বাইরে প্রথম ডোজ টিকা নেয়ার পর করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্য ১৪২ জন স্বাস্থ্যকর্মী। ২৪৪ জন স্বাস্থ্যকর্মীর দেহে এই ভাইরাস…

Read More

ভারতে লাফিয়ে বাড়ছে করোনা

১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ ):ভারতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে। রোগী শনাক্তে নতুন নতুন রেকর্ড হচ্ছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে রেকর্ডসংখ্যক ২ লাখ ৬২ হাজার ৫০০ করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ রোববার সকালে এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সবশেষ ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া রোগী নিয়ে দেশটিতে মোট শনাক্তের সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৮৮ হাজার ১০৯। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় মৃত্যুর ক্ষেত্রেও একটা রেকর্ড হয়েছে। এ সময়ে দেশটিতে করোনায় মারা গেছেন ১ হাজার ৫০১ জন। এ নিয়ে দেশটিতে ১ লাখ ৭৭ হাজার ১৫০ জন মানুষ করোনায় মারা গেলেন। চার…

Read More

জনপ্রিয় অভিনয়শিল্পী ওয়াসিম আর নেই

১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজন ):বাংলা চলচ্চিত্রের সোনালী দিনের সুপারস্টার, এক সময়ের পর্দা কাঁপানো নায়ক, ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনয়শিল্পী ওয়াসিম আর নেই৷শনিবার দিবাগত রাত ১২টা ৪০ মিনিটে রাজধানীর শাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।ওয়াসিম বিয়ে করেছিলেন চিত্রনায়িকা রোজীর ছোট বোনকে। তাদের দুটি সন্তান। পুত্র দেওয়ান ফারদিন এবং কন্য বুশরা আহমেদ। ২০০০ সালে তার স্ত্রী মারা যায়। ২০০৬ সালে ওয়াসিমের কন্যা বুশরা আহমেদ চৌদ্দ বছর বয়সে মারা যান। অন্যদিকে পুত্র ফারদিন লন্ডনের…

Read More

মেসির জোড়া গোলে শিরোপা জিতল বার্সেলোনা

১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজন ডেস্ক ):রোনাল্ড কোম্যানের অধীনে প্রথম শিরোপা জয়ের স্বাদ পেলো বার্সেলোনা। কোপা দেল রে’র ফাইনালে আতলেটিক বিলবাওকে উড়িয়ে শিরোপা উৎসবে মেতে উঠল লিওনেল মেসিরা। প্রথমার্ধে গোল শূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় কাতালানরা। মাত্র ১২ মিনিটের ব্যবধানে প্রতিপক্ষের জালে চারবার গোল উদযাপন করেন মেসি-গ্রিজমানেরা। আজ শনিবার রাতে নিরপেক্ষ ভেন্যু সেভিয়ার লা কার্তুজা স্টেডিয়ামে ৪-০ গোলে জিতেছে রেকর্ড ৩১বারের চ্যাম্পিয়নরা। বার্সার হয়ে জোড়া গোল করেন লিওনেল মেসি। এ ছাড়া একটি করে গোল করেন অঁতোয়ান গ্রিজমান ও ফ্রেংকি ডি ইয়ং। ম্যাচের শুরু থেকে বল দখলে আধিপত্য ধরে রাখে বার্সেলোনা। একেরপর এক…

Read More