১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): দেশের গুণী অভিনেতা এসএম মহসীন মরা গেছেন। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ রোববার সকাল ৯টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি …রাজিউন)। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছেলে বাসেদ মহসীন। জানা গেছে, আজ বাদ আসর মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। এরপর আজিমপুর কবরস্থানে সমাহিত হবেন একুশে পদকজয়ী এসএম মহসীন। ৭৩ বছর বয়সী এ অভিনয়শিল্পী সম্প্রতি পাবনায় ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘অন্তরাত্মা’ ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন। সেখান থেকে ফিরেন গত ২ এপ্রিল। ফেরার পরবর্তীতে তার করোনার উপসর্গ দেখা দিলে তাকে পরিবারের সদস্যরা…
Read MoreMonth: April 2021
মায়ের মুখে অক্সিজেন মাস্ক, পিঠে সিলিন্ডার বেঁধে হাসপাতালে ছুটছেন ছেলে জিয়াউল
১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): পিঠে সিলিন্ডার বেঁধে করোনাভাইরাসে আক্রান্ত মাকে মোটরসাইকেলে করে হাসপাতালে নিয়ে গেলেন ছেলে। মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার এ দৃশ্য নজর কাড়ে সবার। সঙ্গে সঙ্গে ছবি তুলে ফেসবুকে পোস্ট করলে ভাইরাল হয়ে যায়। করোনা আক্রান্ত নারীর নাম রেহানা পারভিন (৫৭)। তিনি বরিশালের নলসিটি বন্দর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক। ছেলের নাম জিয়াউল হাসান। তিনি ঝালকাঠির কৃষি ব্যাংক শাখার কর্মকর্তা। শনিবার দুপুরে মাকে নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের দিকে ছুটছিলেন জিয়াউল। শেষতক সন্ধ্যায় শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মাকে ভর্তি করাতে পেরেছেন তিনি। পটুয়াখালী সড়কে চেকপোস্ট বসানো হলে দুপুর…
Read Moreবনানীতে সমাহিত হবেন নায়ক ওয়াসিম
১৮ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়ক ওয়াসিমকে রাজধানীর বনানী কবরস্থানে সমাহিত করা হবে। এর আগে বাদ জোহর সেখানেই তার জানাজা অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শাহাবউদ্দিন মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুরুতর অসুস্থ হয়ে বেশ কিছুদিন শয্যাশায়ী ছিলেন এ চিত্রনায়ক। তিনি কিডনী রোগসহ নানা জটিলতায় ভুগছিলেন। ওয়াসিমকে বনানী কবরস্থানে সমাহিতের বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। তিনি বলেন, ওয়াসিম ভাইকে এখন গোসল করানো হচ্ছে। এরপর তার মরদেহ ফ্রিজিং গাড়িতে রাখা হবে। আজ রোববার জোহরের নামাজের পর…
Read Moreদেশে করোনায় এক দিনে আবারও শতাধিক মৃত্যু
১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ ): পর পর দুদিন করোনায় শতাধিক মানুষের প্রাণহানির ঘটনা ঘটল। গত চব্বিশ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে ১০১ জন মারা গেছেন। আর নতুন রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৪৭৩ জন। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে আজ শনিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষা হয়েছে ১৬ হাজার ১৮৫ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২১ দশমিক ৪৬ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৭ লাখ ১৫ হাজার ২৫২ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন…
Read Moreবিশ্বে করোনায় মৃত্যু প্রায় ৩০ লাখ লাখে পৌঁছেছে
১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ ডেস্ক): বিশ্বে শনিবার করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রায় ৩০ লাখে পৌঁছেছে বলে ধারণা করা হচ্ছে।এদিকে বিশ্বে টিকা দেয়ার কর্মসূচি যেমন চলছে তেমনি ভারতের মতো কোন কোন দেশে সংক্রমণের উর্ধ্বগতির পাশাপাশি চলছে লকডাউন জারির কাজ।চীনের উহানে ২০১৯ সালে করোনার প্রাদুর্ভাব শুরুর পর বিশ্বে এ পর্যন্ত ১০ কোটিরও বেশি লোক এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।করোনার কারনে দেশে দেশে কর্তৃপক্ষ লকডাউন জারি করতে বাধ্য হয়েছে। এতে জনগণের স্বাভাবিক জীবন যাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি অর্থনৈতিক পরিস্থিতিও ভঙ্গুর হয়ে উঠেছে।এদিকে ভারতে প্রতিদিনের সংক্রমণ ২ লাখ ছাড়িয়ে গেছে । দেশটির রাজধানী নয়াদিল্লীতে কঠোর লকডাউন ও কারফিউ…
Read Moreকবরীর মৃত্যুতে সেতুমন্ত্রীর শোক
১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ): কিংবদন্তী অভিনেত্রী ও সাবেক সংসদ সদস্য সারাহ বেগম কবরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।আজ এক শোকবার্তায় তিনি প্রয়াত সারাহ বেগম কবরীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান
Read Moreবনানী কবরস্থানে সমাহিত হবেন সারাহ বেগম কবরী
১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ):বনানী কবরস্থানে সমাহিত করা হবে বাংলা চলচ্চিত্রের মিষ্টি মেয়ে সারাহ বেগম কবরীকে। আজ শনিবার বাদ জোহর কবরস্থান এলাকায় তাঁর জানাজা হবে। জানাজা শুরুর আগে বনানী কবরস্থানের সামনেই মুক্তিযোদ্ধা এই অভিনয়শিল্পীকে রাষ্ট্রীয়ভাবে গার্ড অব অনার দেওয়া হবে। প্রথম আলোকে সকাল পৌনে ১০টায় খবরটি নিশ্চিত করেছেন তাঁর ছেলে শাকের চিশতী। করোনাভাইরাসে সংক্রমিত হয়ে গতকাল শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন কবরী। রাতে তাঁর মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়। কবরীর ছেলে শাকের চিশতী জানান, হিমঘর থেকে মায়ের মরদেহ নেওয়া হবে মোহাম্মদপুর আল মারকাজুলে। সেখানে গোসল করানো…
Read Moreবিমানের ৪ ফ্লাইট বাতিল
১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ):দুই বছর তিন মাস পর দেশে ফিরে ছুটি কাটিয়ে সৌদি আরব ফিরবেন জোবায়ের আহমেদ। সিলেট থেকে গতকাল শুক্রবার ঢাকায় এসেছেন। করোনার পরীক্ষাও করেছেন। আজ শনিবার বেলা ২টা ৫০ মিনিটে তাঁর ফ্লাইট। ভোর থেকে বিমানবন্দরে অপেক্ষা করছেন। কিন্তু জানেন না, ফ্লাইট যাবে কি না! তাঁর মতো আরও শতাধিক যাত্রী এমন অপেক্ষায় আছেন। যাত্রীরা জানান, তাঁদের অনিশ্চয়তার শুরুটা ভোর থেকেই। আজ সকাল সোয়া ছয়টায় রিয়াদের উদ্দেশে বিমানের ফ্লাইটটি বাতিল হয়েছে। যাত্রীদের উদ্বেগের ভিত্তিতে বিমান বাংলাদেশে খোঁজ নিয়ে জানা যায়, আজ বিমানের চারটি ফ্লাইট ইতিমধ্যেই বাতিল করা হয়েছে। সন্ধ্যায় একটি ফ্লাইট ছাড়ার…
Read Moreএকাত্তর টিভির সহযোগী প্রযোজক রিফাত সুলতানার মৃত্যু করোনায়
১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ): করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা (৩০)। আজ শুক্রবার বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। একাত্তর টেলিভিশনের ফেসবুক পেজে তাদের কর্মীর মৃত্যুর খবরটি জানানো হয়। একাত্তর টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক তানিয়া রহমান বলেন, করোনায় আক্রান্ত হয়ে রিফাত হাসপাতালে ভর্তি ছিলেন। রিফাত সুলতানা শুক্রবার সকালেই এক সন্তানের জন্ম দেন। বিকেল সাড়ে চারটার দিকে তিনি মারা যান।রিফাতের আরও দুটি সন্তান (যমজ) রয়েছে। রিফাতের স্বামীও করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
Read Moreআজ ঐতিহাসিক মুজিবনগর দিবস
১৭ এপ্রিল,২০২১(বিবিনিউজ): আজ ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন।১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদিনে মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করে। পরে এই বৈদ্যনাথতলাকেই ঐতিহাসিক মুজিবনগর হিসেবে নামকরণ করা হয়।এর আগে একই বছরের ১০ এপ্রিল স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল বৈদ্যনাথতলায় এই সরকার শপথ গ্রহন করে। পরের দিন ১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ দেশবাসীর উদ্দেশে বেতার ভাষণ দেন, যা আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়। এ ভাষণে তিনি দেশব্যাপী পরিচালিত প্রতিরোধ যুদ্ধের…
Read More