০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):বাংলাদেশ দলের নেতৃত্ব যেন অনেকটা ‘পরিস্থিতির শিকার’! এক অধিনায়কের যুগ থেকে বাংলাদেশ ক্রিকেট দল যে গত কয়েক বছরের বিভিন্ন অদল-বদলের হাত ধরে তিন অধিনায়কের যুগে ঢুকে গেল, সেটি একদমই ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত নয়। বরং পরিস্থিতির কারণে বাধ্য হয়েই সে পথে যেতে হয়েছে বিসিবিকে। একটি আন্তর্জাতিক দলের নেতৃত্বের কাঠামো কেমন হবে, সেটি অনেক ভাবনাচিন্তার দাবি রাখলেও বাংলাদেশ যেন এ ক্ষেত্রে প্রবল ব্যতিক্রম। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য বাংলাদেশ দলে যে এখন তিন অধিনায়ক, সেটি ভিন্ন পরিস্থিতিতে নেওয়া সিদ্ধান্তেরই ফল। অধিনায়কদের পর্যাপ্ত সময় দিতে বিসিবি এখনো তিন অধিনায়কের নীতিতে…
Read MoreMonth: April 2021
কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে পড়ে আছে মৃত তিমি
০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): কক্সবাজারের হিমছড়ি সমুদ্রসৈকতে বিশাল এক মৃত তিমি পড়ে আছে। আজ শুক্রবার সকালে থেকে তিমি সৈকতে পড়ে থাকতে দেখা যাচ্ছে। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, মৃত তিমির ওজন প্রায় আড়াই টন। লম্বায় ৩৫ ফুট ও চওড়া ৫ ফুট। আজ সকালে জোয়ারের পানিতে মৃত তিমি সৈকতে এসে আটকে যায়। পরে বেলা ১টার দিকে ভাটার সময় তিমিটি বালুর মধ্যে পড়ে যায়। স্থানীয় জেলে নূর আহম্মদে বলেন, আজ সকাল ৬টা থেকে ৭টার দিকে মৃত তিমি ভেসে আসে। বেলা ১টার দিকে ভাটার সময় তিমিটি বালুর মধ্যে আটকে পুরোপুরি দৃশ্যমান হয়। গভীর সাগরে মাছ…
Read Moreদেশে এক দিনে করোনায় ৬৩ মৃত্যু, শনাক্ত ৭৪৬২
০৯ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):করোনায় গত চব্বিশ ঘণ্টায় ৬৩ জনের মৃত্যু হয়েছে। আর ৭ হাজার ৪৬২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৪ ঘণ্টায় (গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষাও হয়েছে ৩১ হাজার ৬৫৪ জনের। নমুনা পরীক্ষা বিবেচনায় রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৫৭ শতাংশ। এ পর্যন্ত দেশে মোট ৬ লাখ ৭৩ হাজার ৫৯৪ জনের করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছেন ৯ হাজার ৫৮৪ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৮ হাজার…
Read Moreদেশে করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যু ৭৪
০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):করোনায় এক দিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড দেখল দেশ। আজ বৃহস্পতিবার করোনায় আক্রান্ত ৭৪ জন মৃত্যুর কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আর গত চব্বিশ ঘণ্টায় ৬ হাজার ৮৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত মঙ্গলবার করোনায় দেশে এক দিনে সর্বোচ্চ ৬৬ জনের মৃত্যু হয়েছিল। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গতকাল বুধবার সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের করোনা শনাক্ত হয়েছিল। আর মৃত্যু হয়েছিল ৬৩ জনের। গত ২৪ ঘণ্টায় (গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নমুনা পরীক্ষাও হয়েছে ৩৩…
Read Moreকরোনায় আক্রান্ত বেনজীর আহমেদ সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন
স্টাফ রিপোর্টার,০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):ঢাকার ধামরাইয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ঢাকা ২০ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমেদ। তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।ধামরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন জানান,সম্প্রতি সংসদ সদস্য বেনজীর আহমেদ করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে রাজধানীর একটি হাসপাতালে পরীক্ষা করালে তার করোনা পজিটিভ আসে। পরে তিনি নিজ বাসভবনেই আইসোলেশনে রয়েছেন।এদিকে সাভারে এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নুরুল নামের এক ব্যবসায়ী।
Read Moreদ্বিতীয় আমিনবাজার আট লেন সেতুর নির্মাণকাজ উদ্বোধন করলেন সেতুমন্ত্রী
স্টাফ রিপোর্টার,০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ): বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। তাদের রাজনৈতিক আইসোলোসন শুরু হয়ে গেছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে দ্বিতীয় আমিনবাজার আট লেন সেতুর নির্মাণকাজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন শেষে এসব কথা বলেন মন্ত্রী।এসময় সেতু মন্ত্রী বলেন, ‘করোনা মোকাবিলায় সরকার সমন্বিত ভাবে কাজ করার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। বরং বিএনপির বক্তব্য প্রমাণ করে তাদের লেজেগুবরে দশা। তারা করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত। তাদের রাজনৈতিক আইসোলোসন শুরু হয়ে গেছে।’মন্ত্রী আরও বলেন, ‘করোনা নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ…
Read Moreআন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করার হুশিয়ার জনপ্রশাসন প্রতিমন্ত্রীর
০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):আন্দোলনের নামে দেশে কোন দল অরাজকতা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে বলে হুশিয়ারি দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ।বুধবার ঢাকার সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র (বিপিএটিসিতে) নবীন কর্মকর্তাদের ছয় মাস মেয়াদী ৭১ তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এসময় আরও বলেন,দেশে হেফাজত ইসলামী কার উস্কানীতে আন্দোলন করে থানা ও ইউএনও ও এসিল্যান্ডের উপর হামলা করেছে তা তদন্ত করা হচ্ছে ,ফরিদপুরের সালথায় হামলার ঘটনা তদন্ত চলছে তদন্তের পরে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এবং…
Read Moreআগামীকাল থেকে সকাল ৯টা থেকে ৫টা পর্যন্তদোকান-বিপণিবিতান খোলা
০৮ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):স্বাস্থ্যবিধি মেনে কাল শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখতে পারবেন ব্যবসায়ীরা। তবে স্বাস্থ্যবিধি পরিপালন না করা হলে আইনানুগ ব্যবস্থা নেবে সরকার। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে বিষয়টি জানিয়েছে। উপসচিব মো. রেজাউল ইসলামের স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাল শুক্রবার থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল নয়টা থেকে ৫টা পর্যন্ত আট ঘণ্টা দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে। এ ছাড়া করোনার টিকা কার্যক্রমও যথারীতি চলবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আগামী ১৪ এপ্রিল বুধবার বাংলা নববর্ষ। তাই পহেলা বৈশাখের জন্য ১৩…
Read Moreদেশে একদিনে করোনায় শনাক্ত সর্বোচ্চ ৭২১৩
০৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):করোনায় দেশে একদিনে শনাক্ত ও মৃত্যুর সর্বোচ্চ রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ২১৩ জনের। একই সময়ে মারা গেছেন ৬৬ জন। এর আগে এক দিনে এত সংখ্যক লোকের করোনা শনাক্ত ও মৃত্যু হয়নি। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৫১ হাজার ৬৫২ জন। আর এ পর্যন্ত মোট মারা গেছেন ৯ হাজার ৩৮৪ জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত বছরের ৩০ জুন এক দিনেই ৬৪ জনের মৃত্যুর খবর জানানো হয়, যা…
Read Moreসাভারে মার্কেট খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা
০৬ এপ্রিল ২০২১(বিবিনিউজ ):সাভারে মার্কেট খুলে দেওয়ার দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ব্যবসায়ীরা। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার দুপুরে সাভার বাজার বাসস্ট্যান্ডে প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। পরে পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়। এরপর যান চলাচল স্বাভাবিক হয়। ব্যবসায়ীরা বলেন, আমরা ঋণগ্রস্ত। সামনেই ঈদ, বেচাকেনা না করতে পারলে ঋণ শোধ করতে পারব না। গতবার সরকার আমাদের একটা সুযোগ দিয়েছিল ১০ থেকে ৫ টা পর্যন্ত। কিন্তু এবার তাও নেই। তাই আমরা বাধ্য হয়েই সড়কে নেমেছি। কাপড়ের ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আমরা…
Read More