স্টাফ রিপোর্টার,২২ এপ্রিল ২০২১ (বিবিনিউজ):সারা দেশে কঠোর লকডাউনে কর্মহীন মানুষের সহয়তার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩৬ লক্ষ পরিবারকে আড়াই হাজার টাকা করে মোট নয়’শ ত্রিশ কোটি টাকা অনলাইনে বিতরণ করবেন বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান।
সকালে সাভারের তালবাগ এলাকায় নিজ বাসভবনে এটিএন বাংলাকে দেওয়া এক সাক্ষাৎ কারে তিনি একথা বলেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান এসময় আরও বলেন,এছাড়া সারা দেশে অসহায় ও দুস্থদের জন্য জেলা প্রশাসকদের কাছে জরুরী ফান্ড দিয়ে রাখছেন সরকার জেলার আয়তন ও লোক সংখ্যা অনুযায়ী পঞ্চাশ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা দেওয়া আছে এবং করোনা সংকট কালীন মানুষকে সহয়তা দেওয়ার জন্য বলা আছে । এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এক’শ ২১ কোটি টাকা জিআর এর মাধ্যমে বরাদ্দ দেওয়া আছে। এটা প্রতি ইউনিয়নে আড়াই লক্ষ টাকা করে সেই টাকা থেকে প্রতি পরিবারকে নগদ পাঁচ’শ করে টাকা এই সপ্তাহে দেওয়া হবে এবং ভিজিএফ এর ফান্ড থেকে চার’শ ৫২ কোটি টাকা দেওয়া হয়েছে সেটা এক কোটি পরিবারের মাঝে পাঁচ’শ টাকা করে দেওয়া হবে। তিনি আরও বলেন,বাংলাদেশে কোন মানুষ সংকটে থাকবে না ।দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী তিনি দেশবাসীকে সরকারের স্বাস্থ্য বিধি মেনে চলার পরামর্শ দেন।
চলমান লকডাউনে ক্ষতিগ্রস্ত দরিদ্রদের জন্য সাড়ে ১০ কোটি টাকা বরাদ্দ প্রধানমন্ত্রীর : ত্রাণ প্রতিমন্ত্রী
