পৃথক ঘটনায় সাভারে পুলিশ সদস্যসহ ৩ জনের লাশ উদ্ধার


ষ্টাফ রিপোর্টার, ৩ নভেম্বর,২০২০(বিবিনিউজ): সাভারে বরকত উল্লাহ নামের (৩৩) এক পুলিশ সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে সাভার পৌর এলাকার উত্তর জামসিং মহল্লা থেকে তার লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ।
পুলিশ বলছে,সকালে সাভারের উত্তর জামসিং মহল্লার নিজ বাড়ির পাশে একটি আম গাছে ঝুলন্ত অবস্থায় পুলিশ সদস্য বরকত উল্লাহর ঝুলন্ত লাশ দেখতে পায় প্রতিবেশীরা। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিসৎরা তাকে মৃত ঘোষনা করেন। পরে খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে। নিহত পুলিশ সদস্য খাগড়াছড়ি পুলিশ লাইনে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলো। পুলিশ আরো বলছে,কিভাবে ঐ পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে ও ময়না তদন্তের পরে জানাযাবে এটি হত্যা না আত্মহত্যা।
অন্যদিকে সাভারের বনপুকুর ও আশুলিয়ার নরসিংহপুরের দুটি বাড়ি থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এদিকে গত তিন দিনে সাভারের,হেমায়েতপুর,আমিনবাজারসহ বিভিন্ন স্থান থেকে বেশ কয়েক জনের লাশ উদ্ধার করে পুলিশ। প্রতিনিয়ত এসব এলাকায় মানুষের লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।
এবিষয়ে সাভার মডেল থানার উপ-পরিদর্শক এস আই হামিদ বলেন,কিভাবেঐপুলিশ সদস্যের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

Related posts

Leave a Comment