ঢাকার ধামরাইয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১


ষ্টাফ রিপোর্টার,৩ অক্টোবর,২০২০(বিবিনিউজ):ঢাকার ধামরাইয়ে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগে সুমন নামের (২২) এক যুবককে আটক করেছে পুলিশ।
আজ ভোর রাতে ধামরাইর পৌর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ। পুলিশ বলছে,গতকাল রাতে ধামরাইর পৌর এলাকার বখাটে যুবক সুমন বাইশ বছরের এক গৃহবধুকে হত্যার হুমকি ও ভয়ভীতি দেখিয়ে নিজের ভাড়া ঘরে উঠিয়ে নিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। পরে ঐ গৃহবধু গতকাল রাতেই ধর্ষণকারী যুবক সুমন কে প্রধান আসামী করে ধামরাই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করলে পুলিশ আজ ভোর রাতে পৌর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষণকারীকে আটক করে। ধর্ষণের শিকার নারীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠিয়েছে পুলিশ।
এবিষয়ে ধামরাই থানার অফিসার ইনচার্য ওসি দীপক চন্দ্র সাহা বলেন,আটক ধর্ষণকারী যুবককে আজ দুপুরে আদালতে প্রেরণ করা হবে।

Related posts

Leave a Comment