শেখ এ কে আজাদ,সাভার,১৬ সেপ্টেম্বর, ২০২৬ (বিবিনিউজ): ঢাকার সাভার বাজার রোডে বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের সাভার শাখার ২৭তম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কেটে উদযাপন করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে শাখা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার শাখার ব্যবস্থাপক মো. হাসান ফারুক।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আবু নাসের আহমেদ, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক শংকর কুমার রায়, প্রাইম ব্যাংকের ব্যবস্থাপক মো. শাহাদাত হোসেন এবং এসআইবিএল এর অপারেশন ম্যানেজার মো. আকবর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম আবদুস সামাদ ভূঁইয়া, সাভার মডেল কলেজের সহকারী অধ্যাপক ড. এস এম মোস্তাফিজুর রহমানসহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও গ্রাহকবৃন্দ।
এসময় বক্তারা বলেন,বাংলাদেশ কমার্স ব্যাংক দীর্ঘ ২৭ বছর ধরে সততা ও নিষ্ঠার সাথে গ্রাহক সেবা দিয়ে আসছে। আগামী দিনেও গ্রাহকদের আস্থা ও ভালোবাসা নিয়ে ব্যাংক এগিয়ে যাবে। শাখা ব্যাবস্থাপক জনাব হাসান ফারুক ব্যাংকের বিভিন্ন প্রোডাক্ট বিশেষ করে এডুকেশন ফিন্যান্স, ইজিপি, কৃষিঝন, প্রনোদনা ঝণ এবং ওয়ান টাইম এক্সিট নিয়ে আলোচনা করেন।
পরে অতিথিদের নিয়ে কেক কেটে বর্ষপূর্তি উদযাপন করা হয়।
