গাজীপুরের টঙ্গীতে কারখানার পাঁচ শ্রমিক আগুনে দগ্ধ

১১ সেপ্টেম্বর ,২০২০(বিবিনিউজ):গাজীপুরের টঙ্গীতে এস এস স্টীল মিলস কারখানার পাঁচ শ্রমিক আগুনে দগ্ধ হয়েছেন। শুক্রবার ভোর ৪টার দিকে টঙ্গীর মিলগেট এলাকার ওই কারখানায় আগুনে তারা দগ্ধ হন। আহতদের চারজনই ৫০ ভাগের বেশি দগ্ধ হয়েছেন। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের ৯০ ভাগ দগ্ধ হয়েছেন মোজাম্মেল (২২), দুলাল (২৫) ও ৫০ ভাগ দগ্ধ হয়েছেন নিলয় (২৫) এবং রিপন (৩০)। অপর আহত আজাহার (২৬) প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার ভোর ৬টার দিকে আহতদের হাসপাতালে আনা হয়েছে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ীর ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া ও আহতদের স্বজন বাঁধন জানান, শুক্রবার ভোর ৪টার দিকে ওই কারখানায় তারা দগ্ধ হন। লোহা পোড়ানোর সময় আগুনের সীসা, লাভা বা স্ফুলিঙ্গ সিট্কে তাদের শরীরে লেগে তারা দগ্ধ হন। পরে সহকর্মীদের সহায়তায় তাদেরকে প্রথমে টঙ্গী আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে টঙ্গী ফায়ার সার্ভিসের কর্তব্যরত দমকল কর্মী মিজানুর রহমান জানান, তাদেরকে এ ঘটনা কেউ অবগত করেনি বা ফোন করে সাহায্যও চায়নি। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, কারখানায় উৎপাদন অব্যাহত রয়েছে। বাহ্যিক দৃষ্টিতে কারখানার নিরাপত্তার জন্য শ্রমিকদের হেলমেট ও শারীরিক প্রতিরোধ ব্যবস্থা দেখা গেছে। কিন্তু সেগুলো নিরাপত্তার জন্য যথেষ্ট কিনা তা আমরা বলতে পারছি না। আহতদের পক্ষে কেউ অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিব। তবে অধিকতর নিরাপত্তা রয়েছে কিনা তা দেখার জন্য প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়েরী করে কারখানায় ফোর্স পাঠানো হয়েছে।

Related posts

Leave a Comment