সাভার প্রতিনিধি(বিবিনিউজ): জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সাভারে রাত ১২ টা এক মিনিটে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান। সাভার উপজেলা আওয়ামী লীগ ও উপজেলা প্রশাসনের ব্যানারে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা.এনামুর রহমান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্থানীয় আওয়ামী লীগ এর অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাভার প্রেসক্লাব ও শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া রাত ১২ টা এক মিনিটে আতশ বাজি ফোটানো হয় ও উপজেলার হলরুমে জন্ম শতবার্ষিকী উপলক্ষে এক’শ পাউন্ডের কেক…
Read MoreMonth: March 2020
শিক্ষার্থীরা বাইরে ঘুরলেই ব্যবস্থা, জ্বর-সর্দি থাকলে অফিসও নয়
১৬ মার্চ,২০২০(বিবিনিউজ):শিক্ষার্থীদের পারতপক্ষে বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি প্রধানমন্ত্রীর অনুরোধ, সন্তান যেন একা ঘরের বাইরে বের না হয়। কারও জ্বর, সর্দি, কাশি থাকলে তা নিয়ে যেন বাইরে বের না হয়। সে যেন ঘরে থাকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি বলেন, সব শিক্ষাপ্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে নির্দেশনা দেওয়া হয়েছে অভিভাবকেরা নিশ্চিত করবেন যে তাদের ছেলেমেয়েরা একাকি যেন বাইরে ঘুরে না বেড়ায়। তাদের ছুটি দেওয়াই হচ্ছে…
Read More১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
১৬ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : করোনাভাইরাস মোকাবেলায় আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিকেলে এ বিষয়ে আদেশ জারি করা হবে বলে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, “আপাতত ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।” এদিকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, “আজ মন্ত্রিপরিষদের বৈঠকে করোনা মোকাবেলায় সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান ৩১ মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।” তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের এই দিনগুলোতে শিক্ষার্থীদের নিজ নিজ…
Read Moreআগামীকাল বঙ্গবন্ধুর শততম জন্মদিন
১৬ মার্চ, ২০২০ (বিবিনিউজ) : আগামীকাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন। এদিন থেকে শুরু মুজিববর্ষেরও। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর দিন আগামীকাল ১৭ মার্চ ২০২০ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ বর্ষ উদযাপন করা হবে। দিবসটি উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহন করা হলেও করোনা ভাইরাসজনিত বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে মুজিব বর্ষের কর্মসূচি পুনর্বিন্যাস করা হয়েছে। আগামীকাল রাত আটটায় বঙ্গবন্ধুর জন্মক্ষণে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে আতশবাজির মধ্যদিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন করা হবে। রাষ্ট্রপতি তার ভাষণের পরপর আতশবাজির মাধ্যমে জন্মশতবার্ষিকীর কর্মসূচির উদ্বোধন…
Read Moreসাভারের আশুলিয়ায় বারো বছরের এক শিশু ধর্ষণের শিকার
সাভার,১৬ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় ১২ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গতকাল আশুলিয়ার পূর্ব ভাদাইল এলাকায় মোকছেদ মিয়ার বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। ধর্ষণের শিকার শিশুটি জানায় তার বাবা মা পোশাক কারখানায় গতকাল কাজে গেলে তাদের পাশের রুমের ভাড়াটিয়া নুরুজ্জামান তাকে ঘরে নিয়ে জোর পূর্বক ভয়ভিতি দেখিয়ে ধর্ষন করে। এসময় ধর্ষণের বিষয়টি কাউকে জানালে শিশুটি ও তার বাবা মাকে হত্যা করে গুম করাও হুমকি দেন ধর্ষণকারী। এছাড়া ভয়ভিতি দেখিয়ে ওই ব্যক্তি তাকে এক মাস ধরে ধর্ষণ করে আসছিলো বলে জানান তিনি। এঘটনায়…
Read Moreসাভারে চার লক্ষ টাকার ঝাটকা ইলিশ জব্দ
সাভার,১৬ মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারে চার লক্ষ টাকা মুল্যের ঝাটকা ইলিশ জব্দ করা হয়েছে। সোমবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের রাজফুলবাড়িয়া বাজার এলাকার মাছের আড়ৎ থেকে ঝাটকা ইলিশ গুলো জব্দ করেন সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ। সাভার উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ জানান একদল অসাধু মাছ ব্যবসায়ী প্রশাসনের চোখ ফাকি দিয়ে ওই মাছের আড়ৎ এ ঝাটকা ইলিশ বিক্রি করে আসছিলো পরে গোপন সংবাদের ভিতিত্বে ওই মাছের আড়ৎ এ অভিযান পরিচালনা করে একটি পিকআপ ভ্যানসহ তিন’শ বিশ কেজী ঝাটকা ইলিশ জব্দ করা হয়। তিন’শ বিশ কেজী ঝাটকা ইলিশ মাছের দাম…
Read Moreসাভারে বিদেশ ফেরত ৮ জন হোম কোয়ারেন্টাইনে
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):সাভারে বিদেশ ফেরত ৮ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।সোমবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা। হোম কোয়ারেন্টাইনে থাকা ৪ জন ইটালি থেকে, সৌদি আরব থেকে ২ জন, সংযুক্ত আরব আমিরাত ফেরত ২ জন রয়েছেন। নোভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্কের জেরে সরকারি নির্দেশনা মেনে তাদের কড়া নজরদারির মধ্যে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচও) ডা: মোহাম্মদ সায়েমুল হুদা। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, বিদেশ প্রত্যাগত এই ৮ জনকে হাসপাতালে রাখার মতো পরিস্থিতি তৈরী হয়…
Read Moreসাভারে তিন জনের লাশ উদ্ধার
সাভার,১৫মার্চ,২০২০(বিবিনিউজ):সাভারের আশুলিয়ায় যাত্রীবাহী দূরপাল্লার একটি বাস থেকে স্যুটকেস বন্দী অজ্ঞাত এক তরুনীসহ আরো তিন জনের লাশ উদ্ধার করেছে পুলিশ । নিহত ওই তরুণীর নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। গভীর রাতে ঢাকা-আরিচা মহাসড়কে আশুলিয়ার নবীনগর বাস স্ট্যান্ড এলাকায় সেবা গ্রীন লাইন (ঢাকো মেট্রো ব-১৫-৩৯৮৭) নামে দূরপাল্লার একটি পরিবহন থেকে লাশটি উদ্ধার করা হয়। নবীনগরের সেবা গ্রীন লাইন পরিবহনের কাউন্টার মালিক মো. লিটন জানান, তাদের বাসটি রাজধানীর গাবতলী থেকে গোপালগঞ্জে যাত্রী পরিবহন করে। গতকাল দুপুর আড়াইটায় তাদের কাউন্টারের ঊনিশ জন যাত্রীসহ মোট চল্লিশ জন যাত্রী নিয়ে গোপালগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যায় বাসটি। পরে…
Read Moreকরোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই :এ্যাডভোকেট কামরুল
সাভার প্রতিনিধি(বিবিনিউজ):করোনা ভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সবার্ত্মক পদক্ষেপ নিয়েছেন বলে জানিয়েছেন সাবেক খাদ্যমন্ত্রী ও ঢাকা দুই আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট কামরুল ইসলাম। সাভার উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। সাবেক খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম এসময় আরও বলেন,করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই করোনা রোধে সরকার সকল পদক্ষেপ নিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছে ও জেলা উপজেলায় কোয়ারেনটাইন স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন করোনা ভাইরাসের কারণে মুজিব বর্ষের অনুষ্ঠান কাটছাট করা হয়েছে এবং কোথাও যেন জনসমাগম না হয় সে…
Read Moreধামরাইয়ের বিসিক শিল্প নগরীর প্রকল্প উদ্বোধন করলেন শিল্পমন্ত্রী
১৫ মার্চ,২০২০(বিবিনিউজ):করোনা ভাইরাস নিয়ে যে অবস্থা সৃষ্টি হয়েছে সেটা শুধু চীনে না সারা বিশ্বের বাজারে এটা একটা প্রতিক্রিয়া বাংলাদেশ থেকে তার কোন বিছিন্ন না বাংলাদেশে যে গার্মেন্টস কারখানাগুলো রয়েছে সেগুলো ডেভলাপার ওয়ারকিং এখানে এভেট হচ্ছে করোনা ভাইরাসের কারণে বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ন। রোববার বিকেলে ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় বিসিক শিল্প নগরীর প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ন এসময় আরও বলেন,করোনা ভাইরাসের কারণে চীন থেকে গার্মেন্টস কারখানাগুলোতে উৎপাদনে যে কাচামাল আনা হতো এখন তা বন্ধ রয়েছে করোনা ভাইরাসে শুধু বাংলাদেশে…
Read More