সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আবাসিক হলের বেলকুনি থেকে পড়ে সাইফুল্লাহ তালুকদার মহসিন নামের (২২) এক ছাত্র নিহত হয়েছে।
গভীর রাতে সাভারের দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির আবাসিক হলে এঘটনা ঘটে।
শিক্ষার্থীরা জানায় গভীর রাতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির বিবিএ তৃতীয় সেমিস্টারের ওই ছাত্র নিজের আবাসিক হলের রুম থেকে অন্য রুমে যাওয়ার সময় ছয়তলা থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় শিক্ষার্থীরা উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে সাভার মডেল থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত ওই ছাত্রের পরিবারের সদস্যরা জানায় যখন ওই ছাত্র আবাসিক হল থেকে মাটিতে পড়ে যায় তখন ক্যাম্পাসের এ্যাম্বুলেন্স না থাকায় তাৎক্ষনিক ভাবে তাকে হাসপাতালে আনা সম্বভ হয়নি ক্যাম্পাস কতৃপক্ষের গাফিলতির কারনে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা। এঘটনায় ওই ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে চরম উত্তেজনা বিরাজ করছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।
ছাত্রের মৃত্যুর খবর পেয়ে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনির্ভাসিটির রেজিষ্টার একে এম ফজলুল হক বলেন বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
খবর পেয়ে সাভারের সংসদ সদস্য ডা.এনামুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে নিহত ছাত্রের পরিবারের সদস্যদের গভীর সমবেদনা জানিয়েছে।
কিভাবে ওই ছাত্রের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে সাভার মডেল থানার এস আই দীপঙ্কর।
নিহত ওই ছাত্র নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কোমরওরা গ্রামের আলী আকবর তালুকদার মল্লিক।
এদিকে ঢাকা আরিচা মহাসড়কের আশুলিয়ার নয়ারহাট কোহিনুর মিলের সামনে সড়ক দুর্ঘটনায় এক গাড়ির ড্রাইভার নিহত হয়েছে।
সাভারে ইউনির্ভাসিটির আবাসিক হলের এক ছাত্র নিহত
