ডেস্ক রিপোর্ট : পুরনো ঢাকায় নিখোঁজের দুইদিন পর স্কুলছাত্র সৈকতের (১২) লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহায়তায় পুলিশ শনিবার রাতে দুই ভবনের মাঝামাঝি স্থান থেকে তার লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। ঢাকা ফায়ার সদর দফতরের স্টেশন অফিসার আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন। শিশুটির চাচা মানিক আলী জানান, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র সৈকত। গত ১৯ জানুয়ারি নিখোঁজ হয় সে। পরদিন নিখোঁজের বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। ঘুড়ি উড়াতে গিয়ে ভবনের ছাদ থেকে সৈকত পড়ে গিয়ে নিখোঁজ হতে পারে বলে ধারণা…
Read MoreMonth: January 2017
ড্যানিয়েল আমাকে বিছানায় বিয়ের প্রস্তাব দিয়েছিল : সানি
ডেস্ক রিপোর্ট :স্বামী ড্যানিয়েল ওয়েবারের সম্পর্কে এ যাবৎ অনেক কথা বলেছেন সানি লিওন। তবে এবার জানালেন ড্যানিয়েল কীভাবে তাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন সে কথা। সানির ভাষায়, ‘ড্যানিয়েল আমাকে বিছানায় বিয়ের প্রস্তাব দিয়েছিল। এটি ছিল শান্ত এবং সুন্দর রাত। আমাদের সঙ্গে ছিল শুধু পোষা কুকুর। ’ বিয়ের আগে থেকেই একসঙ্গে থাকতেন সানি-ড্যানিয়েল। একদিন বিছানায় পাশাপাশি শুয়ে ছিলেন তারা। হঠাৎ সানিকে বিয়ের প্রস্তাব দেন ড্যানিয়েল। এমন রোমান্টিক মুহূর্তে বিয়ের প্রস্তাব পেয়ে হতবাক হন সানি। প্রেমিকের বাহুডোরে আবেগতাড়িত হয়ে পড়েন তিনি। কিন্তু তা কিছু সময়ের জন্য। সঙ্গে সঙ্গেই বিয়েতে রাজি হয়ে যান। এখনো…
Read Moreসাভারে পোশাক কারখানায় আগুন আহত ১৫
ডেস্ক রিপোর্ট :সাভারে একটি তৈরি পোশাক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। রবিবার সকাল পৌনে ১০ টার দিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের উলাইল বাসষ্ট্যান্ড এর আনলিমা টেক্সটাইল গার্মেন্টস এ আগুন লাগার ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় সকালে আনলিমা টেক্সটাইলের ডায়িং ফ্লোরে ষ্টানটার মেশিনে হঠাৎ করে আগুন লাগে। এসময় আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে এসময় ওই পোশাক কারখানায় তারাহুড়া করে নামতে গিয়ে অন্তত ১৫ জন শ্রমিক গুরুতর আহত হয়েছে। পরে তাদেরকে প্রাথমিক…
Read Moreকেরানীগঞ্জে মাদকসহ যুবক আটক
ডেস্ক রিপোর্ট : কেরানীগঞ্জে ১শ’ পিস ইয়াবা ও ২শ’ পুরিয়া হেরোইনসহ নিলু (২৭) নামে এক যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশের (ডিবি) সদস্যরা। শনিবার দিবাগত রাতে কেরানীগঞ্জ মডেল থানার জনি টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিবির উপ-পরিদর্শক (এসআই) রবি চরণ চৌহান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে জনি টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে নিলুকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে ১শ’ পিস ইয়াবা ও ২শ’ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় নিলুর বিরুদ্ধে কেরানীগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মিতু/বিবি নিউজ/১২৮২
Read More‘আমিন আমিন’ ধ্বনিতে মুখরিত তুরাগ পাড়
ডেস্ক রিপোর্ট : গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে আয়োজিত ৫২তম বিশ্ব ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। আজ রবিবার বেলা ১১টার কিছু পরে মোনাজাত শুরু হয়। হেদায়ীত বয়ান শেষে আখেরি মোনাজাত শুরু করেন দিল্লির জামে মসজিদের (মারকাজ) শীর্ষ মুরব্বি মাওলানা সা’দ আহমেদ। আবেগঘন এই মোনাজাতে ‘আমিন আমিন’ ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে ইজতেমা ময়দান ও আশপাশের এলাকা। মোনাজাতে দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করা হচ্ছে। আখেরি মোনাজাত উপলক্ষে আজ গাজীপুর সিটি করপোরেশনের সব কর্মকতা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়। এ ছাড়া গাজীপুর জেলা ও সব উপজেলা এবং ঢাকা…
Read Moreসাংবাদিক নাজমুলের মুক্তির দাবিতে সারা দেশে মানববন্ধন চলছে
ডেস্ক রিপোর্ট : বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে নির্যাতনমূলক মামলার দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার দাবিতে ঢাকাসহ সারা দেশের বিভাগীয় ও জেলা শহরে আজ শনিবার বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি চলছে। কর্মসূচিতে সারা দেশে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি শুরু হয়। এতে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দসহ সাংবাদিক প্রতিনিধিরা অংশ নিয়ে বক্তব্য দিচ্ছেন। মিতু/বিবি নিউজ/১২৮০
Read Moreসঙ্গী আপনাকে ঠকাচ্ছে কিনা তা বোঝার উপায়
ডেস্ক রিপোর্ট : প্রচলিত আছে, প্রত্যেকের জীবনে একবার হলেও ভালবাসা আসে। তেমনই ভালবেসে আঘাতও পেয়ে থাকেন অনেকে। বেশির ভাগ ক্ষেত্রেই প্রেম ভঙ্গের কারণ হয়ে তাকে অবিশ্বাস। আপনার সঙ্গীর দেড়ি করে বাড়ি ফেরা, ফোনের উত্তর না দেওয়া, এড়িয়ে যাওয়া ধীরে ধীরে মনে জন্ম দেয় অবিশ্বাসের। পরবর্তী সময়ে যা সম্পর্কের পতন ডেকে আনে। কিন্তু একটু চেষ্টা করলেই আপনার সঙ্গী বা সঙ্গিনী কতটা বিশ্বাসী তা বুঝতে পারবেন আপনি। চলুন দেখে নেওয়া যাক এরকম পাঁচটি টিপস। 1. অতিরিক্ত সতর্কতার সঙ্গে আপনার থেকে কোন কিছু গোপন করে যাওয়া। বিশেষ করে মোবাইল ফোন, ফেসবুক, হোয়াটসঅ্যাপে আপনাকে…
Read Moreফের বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় সুস্মিতা!
ডেস্ক রিপোর্ট : ২৩ বছর আগে ফিলিপাইনের ম্যানিলা শহর বলিউড অভিনেত্রী সুস্মিতা সেনকে দিয়েছিল বিশ্বজয়ীর সম্মান। তখন অষ্টাদশী শ্যামলা এই সুন্দরীর মাথায় উঠেছিল বিশ্বসুন্দরীর মুকুট। আবারও সেই শহরেই ফিরে যাচ্ছেন তিনি। সেই একই প্রতিযোগিতা। কিন্তু এবার প্রতিযোগী নয়, বিচারকের বেশে। সেদিনের অষ্টাদশী আজ ৪১। এবার তিনিই এ বছরের মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বিচারকমণ্ডলীর আসন অলঙ্কৃত করবেন। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সেকথা ফাঁস করলেন সুস্মিতা নিজেই। ছবি পোস্ট করে লিখলেন, ‘যে ম্যানিলা তাকে বিশ্বজয়ীর সম্মান দিয়েছিল, সেখানেই ফিরে যাওয়ার সুযোগ পেয়ে তিনি খুব খুশি। ’ মিতু/বিবি নিউজ/১২৭৮
Read Moreময়মনসিংহে বৃদ্ধকে গলা কেটে হত্যা
ডেস্ক রিপোর্ট : জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ময়মনসিংহের গৌরীপুরে আফাজ উদ্দিন (৬০) নামে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে প্রতিপক্ষ। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার ভাঙনামারি ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে এ ঘটনা ঘটে। আজ সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, শনিবার রাত দেড়টার দিকে আফাজ উদ্দিন তার ঘর ছেড়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে বের হন। এ সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা প্রতিপক্ষের লোকজন তাকে হাত-মুখ বেঁধে তুলে নিয়ে গিয়ে গলা কেটে এবং পেটে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে তার লাশ বাড়ির পেছনে…
Read Moreক্রিকেটার আরাফাত সানী গ্রেফতার
ডেস্ক রিপোর্ট : ক্রিকেটার আরাফাত সানীকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার সকালে সাভার থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে রাজধানীর মোহাম্মদপুর থানায় আনা হয় তাকে। বিস্তারিত আসছে… মিতু/বিবি নিউজ/১২৭৬
Read More