চট্টগ্রামে মাইক্রোবাস উল্টে আহত ৪

ডেস্ক রিপোর্ট :  ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস উল্টে ৪ যাত্রী আহত হয়েছেন। আজ ভোর ৫টার দিকে সীতাকুণ্ড বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।  আহতরা হলেন, আরিফ হোসেন, মনির, কবির ও মাহবুবুর রহমান। তারা সবাই গাজীপুরের বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, মাইক্রোবাসটি (ঢাকামেট্রো-ঘ-১৩-৯৫১১) গাজীপুর থেকে চট্টগ্রামে যাচ্ছিল। ভোর ৫টার দিকে সীতাকুণ্ড বাইপাস এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিকভাবে উল্টে যাবার খবর পেয়ে স্থানীয় ফায়ার স্টেশন থেকে একটি ঘটনাস্থলে যায়। এসময় দ্রুত আহত ৪ জনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চট্টগ্রামে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের অপারেটর বিশ্বান্তর বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন  …

Read More

রাজশাহীতে স্ট্রবেরী চাষ অনেককে স্বচ্ছল করেছে

ডেস্ক রিপোর্ট : গত কয়েক বছর ধরে রাজশাহী অঞ্চলে স্ট্রবেরী চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। ইতোমধ্যে কিছু সৌখিন চাষিসহ অনেকেই এখানে বাণিজ্যিকভাবে স্ট্রবেরী চাষ করে স্বচ্ছল হয়েছেন। বিশ্বের বিভিন্ন স্থানে জনপ্রিয় সুস্বাদু এই স্ট্রবেরী ফল ক্রমশ স্থানীয় জনগণের মধ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে। এ অঞ্চলে কৃষিক্ষেত্রে কৃষক পর্যায়ে স্ট্রবেরী চাষ সম্প্রসারণে নতুন দিগন্তের সৃষ্টি হতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ কে এম রফিকুল ইসলাম বলেন, ‘স্ট্রবেরী চাষ আলু ও বেগুন গাছ জন্মানোর মতোই সহজ। প্রত্যেক বছর নভেম্বর ও ডিসেম্বর মাসের মধ্যে স্ট্রবেরীর চারা সারিকরে রোপণ করতে হয়।’…

Read More

বৃষ্টির কারণে পরিত্যক্ত ক্রাইস্টচার্চ টেস্ট

ডেস্ক রিপোর্ট :  বৃষ্টির কারণে পরিত্যক্ত ক্রাইস্টচার্চ টেস্টবাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আম্পায়ার- নিজেল লং ও পল রিফেল রবিবার স্থানীয় সময় বিকাল ৪টার সময় বৃষ্টি অব্যাহত থাকায় এ ঘোষণা দেন। বৃষ্টির কারণে পরিত্যক্ত ক্রাইস্টচার্চ টেস্ট শনিবারও বৃষ্টির কারণে শেষ বিকালে প্রায় ১৯ ওভারের মতো খেলা হয়নি। বৃষ্টি অব্যাহত থাকায় আম্পায়াররা এ সিদ্ধান্ত নিলেন। তবে বৃষ্টির ক্ষতি পুষিয়ে নিতে সোমবার চতুর্থ দিনের খেলা আধ-ঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হবে। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৬০ রান। বাংলাদেশের থেকে এখনো…

Read More

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন শুরু আজ

ডেস্ক রিপোর্ট :  দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন আজ রোববার বিকাল ৪টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ৩ জানুয়ারি এ অধিবেশন আহবান করেন। এটি হবে দশম জাতীয় সংসদের ২০১৭ সালের প্রথম তথা শীতকালীন অধিবেশন। বছরের প্রথম অধিবেশন হিসাবে সংবিধান অনুযায়ি রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশনের শুরুর দিন আজ সংসদে ভাষণ দিবেন। এরপর এ ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা অনুষ্ঠিত হবে। ফলে সংসদের এ অধিবেশন দীর্ঘ হবে। তবে আজ বিকেল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা…

Read More

আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুজন নিহত হয়েছে। রবিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ভোরে টাঙ্গাইল থেকে আরকিট এলিগেন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে বাসটি কবিরপুরে পৌঁছালে পেছন থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান যাত্রীবাহী বাসটিকে ধাকা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই বাসের ছাদে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়। এদিকে ওই সড়ক দুর্ঘটনা দেখতে ঘটনাস্থলে আসেন স্থানীয় পাওয়ার গিডের এক আনসার সদস্য। পরে তিনি মহাসড়কে দাঁড়িয়ে থাকলে পেছন থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি যাত্রীবাহী…

Read More

বিএনপির নির্বাচন কালীন সরকার গঠনের প্রস্তাব মনগড়া : তথ্যমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :  জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, নির্বাচন কালীন সরকার গঠনের প্রস্তাব মনগড়া ও বাংলাদেশকে সংকটে ফেলার প্রস্তাব। শনিবার কুষ্টিয়ার মিরপুরে বর্ডার গার্ড বাংলাদেশ স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। হাসানুল হক ইনু বলেন, অন্তবর্তীকালীন সরকার গঠনের বিধান বাংলাদেশের সংবিধানে নেই। সংবিধান বর্হিভুত কোন বিষয় নিয়ে সংলাপ হতে পারে না। তিনি বলেন, আন্দোলন করার অধিকার সবার আছে। আন্দোলনের নামে অতীতের মতো কেউ যেন আগুন যুদ্ধ, জঙ্গিদের উস্কানী বা নাশকতা অর্ন্তঘাতে লিপ্ত না…

Read More

বঙ্গবন্ধুর হত্যাকারীদের দই-কলা খাইয়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল : আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক আজ বলেছেন, জিয়া-এরশাদ ২১ বছর পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার কোন মামলা করতে দেয়নি। যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদেরকে দই-কলা খাইয়ে বিদেশে পাঠিয়ে দেয়া হয়েছিল। শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ধরখার বাসস্ট্যান্ড এলাকায় তিতাস নদী পুনঃখনন প্রকল্পের উদ্বোধন শেষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী এসব কথা বলেন। আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আক্তার হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহবায়ক অধ্যাপক…

Read More

ইলিয়াস উদ্দিন মোল্লার মাতার মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

ডেস্ক রিপোর্ট :  আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার পল্লবী থানা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস উদ্দিন মোল্লা এমপি’র মাতা আজমা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী মরহুমার পবিত্র রুহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। আওয়ামী লীগের এক শোক বার্তায় শনিবার এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রাজধানীর সিএমএইচ হাসপাতালে আজ সকাল সাড়ে আটটায় আজমা বেগম চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহে—রাজিউন)। তার বয়েস হয়েছিল ৭২ বছর। তিনি চার ছেলে, চার মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে…

Read More

ট্রাম্পকে নিয়ে আতঙ্কে চীন-পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: মার্কিন যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট হিসেবে শুক্রবার শপথবাক্য পাঠের পরেই দেশবাসীর উদ্দেশে বার্তা দেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু তার সেই বক্তৃতায় ক্ষিপ্ত পাকিস্তান। ট্রাম্প তার বার্তায় বলেছিলেন, বিশ্বের সমস্ত ইসলামি উগ্রবাদী সংগঠনকে তিনি ধ্বংস করবেন। আর এতেই বেশ চিন্তিত পাকিস্তানের সাধারণ মানুষ।  শনিবার ইসলামাবাদের বিভিন্ন জায়গায় আমজনতা থেকে শুরু করে সাবেক সরকারি অফিসাররাও নিজেদের মধ্যে ট্রাম্পের বক্তৃতা নিয়েই কথা বলেন। তাদের অনেকেই মনে করছেন, ‘যেহেতু ইসলামি উগ্রবাদী সংগঠনগুলো ট্রাম্পের চক্ষুশূল, তাই তার রোষের মুখে পড়তে ‌পারে পাকিস্তান। ’ আবার কেউ কেউ বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের রোষানলে গোটা বিশ্বের ইসালামিক সংগ‌ঠনগুলোও আসতে…

Read More

ট্রাম্পের বিরুদ্ধে বিশ্বে ৬০০ বিক্ষোভ মিছিল

ডেস্ক রিপোর্ট : যুক্তরাষ্ট্রে নতুন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেয়ার পরদিনই দেশটির একাধিক শহরে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন লাখ লাখ মানুষ। নারীদের বিষয়ে  ট্রাম্পের বক্তব্যের প্রতিবাদে প্রথমে ওয়াশিংটনে ওই বিক্ষোভ মিছিল হওয়ার কথা থাকলেও, পরে দেশটির আরো অনেক শহরে তা ছড়িয়ে পড়ে। মেক্সিকো সিটি, প্যারিস, বার্লিন, লন্ডন আর সিডনিতেও বিক্ষোভ হয়েছে।  প্রধানত নারী সংগঠনগুলোর আয়োজনে ওয়াশিংটনে ওই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হলেও, তাতে অনেক পুরুষও অংশ নেন। নারীদের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্পের কথিত ‘পুরুষতান্ত্রিক আচরণের’ প্রতিবাদ জানাতে এ বিক্ষোভ ডাকা হয়েছে। নারী অধিকার কর্মীদের আশংকা, ডোনাল্ড ট্রাম্পের জমানায় তাদের অধিকার ক্ষতিগ্রস্থ…

Read More