বৃষ্টির কারণে পরিত্যক্ত ক্রাইস্টচার্চ টেস্ট

113721_44ডেস্ক রিপোর্ট :  বৃষ্টির কারণে পরিত্যক্ত ক্রাইস্টচার্চ টেস্টবাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। আম্পায়ার- নিজেল লং ও পল রিফেল রবিবার স্থানীয় সময় বিকাল ৪টার সময় বৃষ্টি অব্যাহত থাকায় এ ঘোষণা দেন।

বৃষ্টির কারণে পরিত্যক্ত ক্রাইস্টচার্চ টেস্ট শনিবারও বৃষ্টির কারণে শেষ বিকালে প্রায় ১৯ ওভারের মতো খেলা হয়নি। বৃষ্টি অব্যাহত থাকায় আম্পায়াররা এ সিদ্ধান্ত নিলেন। তবে বৃষ্টির ক্ষতি পুষিয়ে নিতে সোমবার চতুর্থ দিনের খেলা আধ-ঘণ্টা এগিয়ে সকাল সাড়ে ১০টায় শুরু হবে।

প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ২৬০ রান। বাংলাদেশের থেকে এখনো তারা ২৯ রানে পিছিয়ে রয়েছে।

দ্বিতীয় দিনের খেলা বন্ধ হয়ে যাওয়ার সময় সাকিব আল হাসানের দুর্দান্ত বোলিংয়ে ম্যাচে ফিরে এসেছিল বাংলাদেশ। সাকিব মাত্র ৯ বলের মধ্যে মিচেল স্যান্টনার, বিজে ওয়াটলিং ও কলিন ডি গ্র্যান্ডহোমকে ফিরিয়ে দিয়েছিলেন। হেনরি নিকলস ৫৬ এবং টিম সাউদি ৪ রানে অপরাজিত থেকে সোমবার ব্যাট করতে নামবেন।

ক্রাইস্চার্চে টসে হেরে প্রথম ইনিংসে সবক’টি উইকেট হারিয়ে ২৮৯ রান করতে সমর্থ হয় বাংলাদেশ। স্বাগতিক নিউজিল্যান্ড প্রথম টেস্টের জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে।

 

 

 

 

মিতু/বিবি নিউজ/১২৭৩

Related posts

Leave a Comment