আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২

112997_fuডেস্ক রিপোর্ট : সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক আনসার সদস্যসহ দুজন নিহত হয়েছে। রবিবার সকালে নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ভোরে টাঙ্গাইল থেকে আরকিট এলিগেন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেয়। পরে বাসটি কবিরপুরে পৌঁছালে পেছন থেকে ছেড়ে আসা একটি পিকআপ ভ্যান যাত্রীবাহী বাসটিকে ধাকা দেয়। এসময় ঘটনাস্থলেই ওই বাসের ছাদে থাকা এক ব্যক্তির মৃত্যু হয়।

এদিকে ওই সড়ক দুর্ঘটনা দেখতে ঘটনাস্থলে আসেন স্থানীয় পাওয়ার গিডের এক আনসার সদস্য। পরে তিনি মহাসড়কে দাঁড়িয়ে থাকলে পেছন থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি যাত্রীবাহী বাস চাপা দিয়ে পালিয়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই আনসার সদস্যের মৃত্যু হয়। আশুলিয়া থানা পুলিশ দুজনের লাশই উদ্ধার করেছে।

আশুলিয়া থানার ওসি মোহসিনুল কাদির বিষয়টি নিশিচত করে জানান, নিহত দুজনের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

 

 

 

 

মিতু/বিবি  নিউজ/১২৭১

Related posts

Leave a Comment