আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশ পুলিশ সুপরিচিত : রাষ্ট্রপতি

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি সদস্য দেশপ্রেম ও মানবতার মন্ত্রে উজ্জীবিত হয়ে পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে কাজ করে জনগণের বন্ধু হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। পুলিশ সপ্তাহ-২০১৭ উপলক্ষে এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন। আবদুল হামিদ বলেন, আন্তর্জাতিক পরিম-লেও আজ বাংলাদেশ পুলিশ সুপরিচিত। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আমাদের পুলিশ সদস্যদের দক্ষতা, নিষ্ঠা, পেশাদারিত্ব বিশ্ববাসীর অকুণ্ঠ প্রশংসা অর্জন করেছে। বাণীতে তিনি বলেন, বাংলাদেশ পুলিশের প্রতিটি বিভাগে নারী পুলিশের পদচারণা যেমন প্রতিষ্ঠানটিকে করেছে যুগোপযোগী, তেমনি দেশের নারী ও শিশুদের সেবা প্রদানে যুক্ত করেছে নতুন মাইলফলক। রাষ্ট্রপতি…

Read More

পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : পুলিশ সপ্তাহ ২০১৭ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকা মেট্রোপলিটন পুলিশ লাইনস্ রাজারবাগ পুলিশ লাইন প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন। পুলিশ সপ্তাহের উদ্বোধনকালে শেখ হাসিনা বলেন, দেশের পুলিশ বাহিনী তা প্রতিরোধ ও নির্মূলে বীরত্বের সঙ্গে কাজ করছে। তাদের এ অবদান জাতি চিরদিন স্মরণ করবে। ২০১৩ সাল থেকে ২১ জন পুলিশ সদস্য জঙ্গিগোষ্ঠী ও বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কার্যকলাপ প্রতিরোধে জীবন দিয়েছেন। তাদের আত্মার শান্তি কামনা করছি। বার্ষিক কুচকাওয়াজে সালাম গ্রহণ, বীরত্বপূর্ণ কাজের জন্য পদক বিতরণ ও পুলিশ মুক্তিযোদ্ধা…

Read More

শাহরুখকে প্রথম দেখার অনুভূতি

ডেস্ক রিপোর্ট :  ‘রইস’ সিনেমায় বলিউড অভিষেক হয়েছে পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খানের। প্রথম ছবিতেই তিনি সহশিল্পী হিসেবে পেয়ে গেছেন শাহরুখ খানকে। অথচ অনেক নামি দামি বলিউড অভিনত্রীও তদবির করে এ সুযোগটা পান না। শাহরুখের সঙ্গে মাহিরার প্রথম দেখা হওয়ার অনুভূতিটা কেমন ছিল। সম্প্রতি মাহিরা জানিয়েছেন সে কথা। ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার পর শাহরুখ মাহিরার সঙ্গে দেখা করতে যান। শাহরুখকে দেখেই সালাম দেন মাহিরা। ‘আসসালামুআলাইকুম’, প্রথমে এটাই শাহরুখকে বলেছিলাম। পরে তিনি আমি ও আমার পরিবারের সদস্যরা কেমন আছি জিজ্ঞেস করেছিলেন। আমাদের মধ্যে খুব সংক্ষিপ্ত কথা বার্তা হয়েছিল। তখন ফটোশ্যুট হচ্ছিল। তাকে দেখেই…

Read More

অক্ষয়ের ‘জলি এললবি ২’-এর বিরুদ্ধে মামলা

ডেস্ক রিপোর্ট : অক্ষয় কুমার অভিনীত ‘জলি এললবি ২’-এর বিরুদ্ধে মামলা দায়ের হলো ভারতের আদালতে। আইনজীবী অজয় কুমার এল ওয়াঘমারে বোম্বে হাইকোর্টে মামলা দায়ের করে বলেছেন সিনেমার নাম থেকে ‌‘‌এলএলবি’‌ সরাতে হবে। তার কথায়, ‘‌ভারতের আইন পেশাকে ইচ্ছা করে কলঙ্কিত করার চেষ্টা করা হয়েছে। ’‌ তিনি আরও বলেছেন, সিনেমার ট্রেলারে দেখা যাচ্ছে অক্ষয় তাস খেলছেন এবং আদালত চত্বরে নাচগান করছেন। দেখে মনে হচ্ছে, দেশের আইন পেশা, এর নিয়মানুবর্তিতা এবং মূল্যবোধের ওপর অক্ষয় অভিনীত চরিত্রের কোনো শ্রদ্ধা নেই। তার আবেদন, আদালত যেন এই ট্রেলার সোশ্যাল মিডিয়া এবং টিভি চ্যানেলে প্রচারের বিরুদ্ধে…

Read More

‘ভ্রান্ত নীতির কারণেই আমেরিকার অর্থনীতি ধ্বংস হয়েছে’

ডেস্ক রিপোর্ট : জনপ্রিয় চিনা ই-কমার্স সাইট আলিবাবা’র প্রতিষ্ঠাতা জ্যাক মা বলেছেন, মার্কিন অর্থনীতি যে আজ নিম্নমুখী, তার দায় ভ্রান্ত মার্কিন নীতির উপরেই। তিনি প্রশ্ন তুলেছেন, গত ৩০ বছরে মার্কিন যুক্তরাষ্ট্র অন্তত ১৩টি যুদ্ধে ১৪ ট্রিলিয়ন ডলারেরও বেশি খরচ করেছে। তারপর আমেরিকার বাণিজ্যে ধস নামলে কেন চীনকে দোষারোপ করা হবে? আমেরিকার পক্ষে এই সময় জ্যাক মা’র এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ সদ্য মার্কিন প্রেসিডেন্ট পদে শপথগ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসের দখল নিয়েই হুমকি দিয়েছেন, চীনা পণ্যতে আমেরিকা ছেয়ে যেতে দেবেন না। বেজিং বাড়াবাড়ি করলে ফল ভাল হবে না বলেও…

Read More

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ে নিহত ১৬

ডেস্ক রিপোর্ট : ক্ষমতায় আসার পর প্রথম প্রাকৃতিক বিপর্যয়ের মুখে ট্রাম্প সরকার। মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গ রাজ্য জর্জিয়া ও মিসিশিপিতে প্রবল ঝড়ে তছনছ চারিদিক। নিহত অন্তত ১৬ জন। আরো মৃত্যুর আশঙ্কা থাকছে। দক্ষিণ জর্জিয়ায় জারি হয়েছে বিশেষ সতর্কতা। এই ঘটনায় শোক জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঝড়ের দাপটে ভেঙে পড়েছে বহু গাছ। খেলনার গাড়ির মতো গাড়ি উল্টে পড়েছে। ক্ষতিগ্রস্ত বেশকিছু বাড়িঘর। পরিস্থিতি মোকাবিলায় বিশেষ উদ্ধারকারী বাহিনী নামিয়েছে স্থানীয় সরকার। ধংসস্তুপ সরিয়ে উদ্ধার শুরু হয়েছে। আবারও সামুদ্রিক ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। এমনই বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। সূত্র: কলকাতা টুয়েন্টিফোর সেভেন।  …

Read More

সরকার বিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে : মোশাররফ

ডেস্ক রিপোর্ট: এলজিআরডি ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আধুনিক যুগে যে কোন উন্নয়ন কর্মকান্ডের জন্য বিদ্যুৎ হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বিদ্যুৎ উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। মন্ত্রী শনিবার ফরিদপুর সদর উপজেলার আলিয়াবাদ ইউনিয়নের পাতপাশা গ্রামে পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত বিদ্যুৎ সরবরাহ লাইনের উদ্বোধনকালে এ কথা বলেন। এর আওতায় ৬ কিলোমিটারেরও অধিক এলাকার ৩.২১ গৃকস্থালী, ৩ বাণিজ্য, ২ কুঠির শিল্প ও ১টি সেচ প্রকল্পে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। মোশাররফ বলেন, ২০০৯ সালে আওয়ামী লীগের ক্ষমতা গ্রহণকালে দেশে বিদ্যুত উৎপাদনের পরিমাণ ছিল ৩ হাজার…

Read More

শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে ক্রীড়া ও সংস্কৃতি চর্চায় সমান গুরুত্ব প্রদানের আহবান প্রধানমন্ত্রীর

ডেস্ক রিপোর্ট :  প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় সমান গুরুত্ব প্রদানের আহবান জানিয়ে বলেছেন, প্রতিযোগিতার মধ্যদিয়ে আমাদের শিশুদের মেধা ও মননের বিকাশ ঘটে। প্রধানমন্ত্রী বলেন, ‘খেলাধূলা, সঙ্গীত চর্চা, সাংস্কৃৃতিক প্রতিযোগিতা- লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন রচনা, হস্তলেখা প্রতিযোগিতাসহ বিভিন্ন প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদের শিশুদের মেধা ও মনন বিকাশের সুযোগ হয়।’ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর আয়োজিত ৪৬তম শীতকালীন জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এ কথা বলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে…

Read More

সাংবাদিক নাজমুলের মুক্তির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

ডেস্ক রিপোর্ট :  বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিনিধি নাজমুল হুদার নিঃশর্ত মুক্তি এবং তার বিরুদ্ধে নির্যাতনমূলক মামলার দায়ে তিন পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে প্রত্যাহার দাবিতে ঝিনাইদহ সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। আজ দুপুরে ঝিনাইদহ প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি এম রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শেখ সেলিম, সিনিয়র সাংবাদিক এম  সাইফুল মাবুদ, আসিফ ইকবল কাজল, শেখ রুহুল আমিন, এম নাসিম আনসারী প্রমুখ। কর্মসূচিতে অবিলম্বে সাংবাদিক নাজমুলের মুক্তি ও  সারা দেশে সাংবাদিকদের ওপর হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ জানানো হয়।    …

Read More

সাংবাদিকরা পৃথিবীর সবচেয়ে ‘অসৎ মানুষদের’ শ্রেণিভুক্ত : ট্রাম্প

ডেস্ক রিপোর্ট :  মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাংবাদিকরা পৃথিবীর সবচেয়ে ‘অসৎ মানুষদের’ শ্রেণিভুক্ত। হোয়াইট হাউসের প্রথম প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের ঢালাওভাবে অভিযুক্ত করা হয়। শনিবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। সভায় ডোনাল্ড ট্রাম্প তার বক্তব্য সাংবাদিকদের দিকে ঘুরিয়ে দেন। হাত দিয়ে দেখিয়ে বলেন, সংবাদপত্রের সঙ্গে তার সম্পর্ক বৈরিতার। সাংবাদিকেরা সিআইএ ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বিভেদ সৃষ্টির জন্য কাজ করছেন বলে অভিযোগ করেন তিনি। সাংবাদিকদের পৃথিবীর সবচেয়ে অসৎ মানুষের গোত্রভুক্ত উল্লেখ করেন ট্রাম্প। গোয়েন্দা সদর দপ্তরে দেওয়া ১৫ মিনিটের বক্তব্যের নয় মিনিট তিনি…

Read More