ডেস্ক রিপোর্ট : পেটের বাড়তি মেদ কমাতে আমরা সবাই কোনো না কোনো সময় ব্যবস্থা নিয়েছি। কিন্তু বেশিরভাগ সময়ই দেখা যায় যে, আমরা আমাদের ব্যস্ততা কিংবা অলসতার কারণে প্রায়ই ব্যায়ামাগারে নিয়ম করে যেতে পারেনি। আবার সঠিকভাবে ডায়েটিং ঠিক রাখাও সম্ভব হয়ে ওঠেনি। তবে আমরা একটু সচেতন হলেই দেহের এই বাড়তি চর্বি কমিয়ে আনতে পারি। মাত্র ৭ দিনের মাথায় পেটের মেদ নিয়ন্ত্রণের কিছু উপায়ের কথা আজকের এই প্রতিবেদনে আমাদের পাঠকদের জানানো হল- ১। সার্কিট ট্রেনিং- পেশি গঠন ও পেট কমানোর জন্য সার্কিট ট্রেনিং নিতে হবে। এই ট্রেনিং সপ্তাহে তিন দিন গ্রহণ করতে…
Read MoreMonth: January 2017
টেস্টেও হোয়াইটওয়াশ
ডেস্ক রিপোর্ট : ওয়ানডে-টি টোয়েন্টির পর এবার টেস্টেও হোয়াইট ওয়াশ হলো বাংলাদেশ। দুই ম্যাচের এই টেস্ট সিরিজের প্রথমটিতে অবশ্য জয় পাওয়ার কথা ছিল টাইগারদের। কিন্তু দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারের ইনজুরির কারণে সেটা আর সম্ভব হয়নি। পরের টেস্টে অনভিজ্ঞ দল নিয়েও প্রথম ইনিংসে ভালো করেছিল সাকিব-সৌম্যরা, তবে ক্যাচ ফেলার মাশুল আর দ্বিতীয় ইনিংসের ব্যাটিং ব্যর্থতা সব আশা শেষ করে দেয়। ফলে দেড় দিন বৃষ্টিতে খেয়ে ফেললেও হার এড়াতে পারেনি বাংলাদেশ। আর এই হারের ফলে নিউজিল্যান্ড সফরে গিয়ে একটি পূর্ণাঙ্গ সিরিজে ধবল ধোলাই হলো টিম বাংলাদেশ। দ্বিতীয় টেস্টে হারলেও চার-ছক্কায় গ্যালারি…
Read Moreকেরানীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ডেস্ক রিপোর্ট : ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) কেরানীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক এই মাদক ব্যবসায়ীর নাম মো. সোহেল (৩৫) ওরফে বল সোহেল। রবিবার দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলম টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়। সোমবার সকাল ১১টার দিকে ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা শাখা পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, “রবিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলম টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ…
Read More১৭৩ রানে শেষ বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট : নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ১৭৩ রানে গুটিয়ে গেছে। ফলে এই টেস্ট জিততে স্বাগতিকদের দরকার ১০৯ রান। প্রথম ইনিংস থেকে ৬৫ রানে পিছিয়ে থেকে বাংলাদেশ দ্বিতীয় ইনিংস শুরু করে। ১১৫ রানে আট ব্যাটসম্যানকে হারানোর পর বোলার তাসকিন আহমেদ ও কামরুল ইসলাম রাব্বির ব্যাটে প্রতিরোধ গড়ে তোলে। এ দু’জনের ৫১ রানের জুটিতে সন্মানজনক পুঁজি পায় টাইগাররা। দ্বিতীয় ইনিংসে দলীয় ১৭ রানে তামিম ইকবালকে (৮) স্যাটনারের ক্যাচ বানিয়ে টাইগার শিবিরে প্রথম আঘাত হানেন টিম সাউদি। এরপর সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদ একটি ভালো জুটির আভাস দিচ্ছিলেন। কিন্তু ৪১ রানের…
Read Moreরাজধানীতে পিকআপের ধাক্কায় যুবক নিহত
ডেস্ক রিপোর্ট : রাজধানীর রায়েরবাগে পিকআপ ভ্যানের ধাক্কায় বাবু (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। রবিবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের ভাই ইমরান জানান, তারা রায়েরবাগ পুনম সিনেমা হলের পাশে থাকেন। রায়েরবাগের হাসেম রোডের একটি জালি ব্যাগের কারখানায় কাজ করতেন বাবু। সন্ধ্যায় হাসেম রোডে রাস্তা পার হচ্ছিলেন তিনি। এ সময় একটি পিকআপ ভ্যান তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ওই হাসপাতালে ভর্তি করে। পরে রাত ১১টার দিকে সেখানে চিকিৎসাধীন…
Read Moreবেনাপোলে হোটেলে ব্যবসায়ীর ঝুলন্ত লাশ
ডেস্ক রিপোর্ট : যশোরের বেনাপোলে একটি আবাসিক হোটেল থেকে সাইফুল ইসলাম (৩০) নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার রাত সাড়ে ১০টার দিকে বেনাপোলের রজনীগন্ধা আবাসিক হোটেলের ২২ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। তাঁর বাড়ি ঢাকার সাভার এলাকায় বলে জানা গেছে। হোটেল কর্তৃপক্ষ জানায়, ব্যবসায়ী সাইফুল ইসলাম ১৯ জানুয়ারি রাতে হোটেলের কক্ষ ভাড়া নেন। গতকাল রাতের খাবারের জন্য ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ না পেয়ে জানালার গ্লাস ভাঙা হয় এবং ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ দেখতে পাওয়া যায়। বেনাপোল বন্দর থানা পুলিশ ঘটনাস্থল থেকে…
Read Moreউচ্চরক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণে লিকার চা!
ডেস্ক রিপোর্ট : ঘুম থেকে উঠে সকালে অনেকের দিনই শুরু হয় না এক কাপ গরম গরম চা না খেলে। আর শীতের সময় তো দিনে অনেকবারই চা খাওয়া পড়ে। তবে সেই চা যদি লিকার চা হয় তাহলে ভালো। কারণ চায়ের সঙ্গে দুধ মেশালেই এর সব গুণাগুণ নষ্ট হয়ে যায়। সম্প্রতি এক গবেষণায় এমনটাই জানিয়েছে গবেষকরা। জার্মানির বার্লিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা দাবি করেছেন, লিকার চা রক্তনালির প্রসারণ ঘটায়। উচ্চরক্তচাপ ও হৃদরোগ নিয়ন্ত্রণের জন্য অত্যন্ত জরুরি এই রক্তনালির প্রসারণ। চায়ে থাকা ক্যাটেচিন রক্তনালির প্রসারণের জন্য দায়ী। দুধের মধ্যে থাকে ক্যাসেইন। এটি ক্যাটেচিনকে বাধা দেয়।…
Read Moreদেশ ও সমাজের উন্নয়নে প্রশিক্ষণ সুদূরপ্রসারী ভূমিকা রাখবে : রাষ্ট্রপতি
ডেস্ক রিপোর্ট : রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ প্রশিক্ষণের ওপর গুরুত্ব আরোপ করে বলেছেন, দেশ ও সমাজের উন্নয়নে ফলপ্রসূ প্রশিক্ষণ সুদূরপ্রসারি ভূমিকা রাখতে পারবে। জাতীয় প্রশিক্ষণ দিবস উপলক্ষে রোববার এক বাণীতে তিনি এ কথা বলেন। বাংলাদেশ প্রশিক্ষণ ও উন্নয়ন সমিতি (বিএসটিডি) প্রতি বছর ২৩ জানুয়ারি ‘জাতীয় প্রশিক্ষণ দিবস’ পালন করে আসছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি এই উদ্যোগকে স্বাগত জানান। আবদুল হামিদ বলেন, বিশ্বায়ন, জলবায়ু পরিবর্তন, মুক্তবাজার অর্থনীতি, তথ্যের অবাধ প্রবাহ এবং প্রযুক্তি হস্তান্তরের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নসহ দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিতকরণে প্রয়োজন দক্ষ মানবসম্পদ। বর্তমান সরকার গবেষণালব্ধ ফলাফলের ভিত্তিতে জনপ্রশাসনের…
Read Moreবাংলাদেশের স্বাস্থ্য খাতের অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, বর্তমান সরকারের আমলে বাংলাদেশের স্বাস্থ্য খাতের অর্জন বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। দেশে চিকিৎসা খাতে ব্যাপক অগ্রগতি হয়েছে। রোববার বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে আই.সি.ইউ ইউনিট উদ্বোধন কালে তিনি এ কথা বলেন। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম মাসুদ আহসানের সভাপতিত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, হাসপাতাল ও ক্লিনিক সমুহের পরিচালক ডা: আবুল কায়সার মাহমুদ সাইদুর রহমান, রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) আশিষ…
Read Moreইসির সার্চ কমিটি গঠনে বিএনপি তাদের দলীয় লোকের নাম প্রস্তাব করেছে : ওবায়দুল কাদের
ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) গঠনে বিএনপি সার্চ কমিটি গঠনের জন্য তাদের দলীয় লোকের নাম প্রস্তাব করেছে। বিচারপতি কে এম হাসানের নাম উল্লেখ করে তিনি বলেন, ‘তিনি বিএনপির দলীয় লোক । কারণ তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।’ কাদের আরো বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বিচারপতি আব্দুল আজিজকে প্রধান নির্বাচন কমিশনার করে বিএনপি দলীয় ইসি গঠন করেছিলেন। ওবায়দুল কাদের রোববার সকালে রাজধানীর গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চ মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের অধীন ২০ নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে…
Read More