কেরানীগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

atok2ডেস্ক রিপোর্ট : ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা শাখা পুলিশ (ডিবি) কেরানীগঞ্জে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আটক এই মাদক ব্যবসায়ীর নাম মো. সোহেল (৩৫) ওরফে বল সোহেল। রবিবার দিনগত রাতে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আলম টাওয়ার এলাকা থেকে তাকে আটক করা হয়।

সোমবার সকাল ১১টার দিকে ঢাকা জেলার দক্ষিণ গোয়েন্দা শাখা পুলিশের উপ পরিদর্শক (এসআই) বিপুল চন্দ্র বিষয়টি নিশ্চিত করে জানান, “রবিবার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে আলম টাওয়ার এলাকায় অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ৫শ’ গ্রাম গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। ”

 

 

 

মিতু/বিবি নিউজ/১৩০৩

Related posts

Leave a Comment