ডেস্ক রিপোর্ট : সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সভায় যোগদান শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা সাড়ে ১০ টার পর এমিরেটস এয়ারলাইন্সে (ইকে-৫৮২)ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌছেন প্রধানমন্ত্রী। এসময় মন্ত্রী পরিষদ সদস্যরা প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান। এর আগে বাংলাদেশ সময় রাত ৮টা ৮ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের ইকে-০৮৮ ফ্লাইটে দেশের উদ্দেশ্যে সুইজারল্যান্ডের জুরিখ আর্ন্তজাতিক বিমানবন্দর ছাড়েন প্রধানমন্ত্রী। যাত্রাপথে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে চার ঘণ্টা বিরতি করেছেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ও জেনেভায় জাতিসংঘ দফতরে স্থায়ী প্রতিনিধি শামীম আহসান।
ডব্লিউইএফের বার্ষিক সভায় যোগ দিতে সুইজারল্যান্ডে পাঁচ দিনের সফরে গত ১৬ জানুয়ারি ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সফর সঙ্গীদের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলকও রয়েছেন।
মিতু/বিবি নিউজ/১২৫১
