বরিশালে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা শিক্ষকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে সড়ক দুর্ঘটনায় আব্দুল ওহাব মোল্লা (৫০) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত ৮টার দিকে উজিরপুরের ইচলাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল ওহাব মোল্লা (৫০) পটুয়াখালীর সদর উপজেলার আউলিয়াপুরের বাসিন্দা। তিনি উজিরপুর এ আর রব কমপ্লেক্স নূরানী মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন।112997_fu

পরিবার সূত্রে জানা গেছে, উজিরপুর থানা সদর থেকে মোটরসাইকেলে হস্তিসুন্ড যাওয়ার পথে একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালে নিয়ে আসেন। সেখানে রাত ১০টার দিকে জরুরি বিভাগের চিকিৎসক মাসুদ মোল্লা তাকে মৃত বলে ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বরিশালে মেট্রোপলিটন কোতোয়ালি থানার এসআই মমিনুল ইসলাম জানান, নিহতের স্বজনরা ময়নাতদন্ত করাতে রাজি না হওয়ায় সূরতহাল শেষে মৃতদেহ রাত ১২টার দিকে নিয়ে গেছেন।

 

 

মিতু/বিবি নিউজ/১০৬৮

Related posts

Leave a Comment